somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নীল ক্যানভাস..

০৫ ই জুলাই, ২০১০ রাত ৯:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রোজ ঠিক এ সময়টায় যানজটটা বেড়ে যায়

রিক্সার ক্রিং ক্রিং , মোটর গাড়ির হর্ণ
সি.এন.জি অটোর ভেঁপু ; আর
অস্থির কিছু মানুষের হল্লা
আমার প্রতিদিনের মুগ্ধ সকাল
এক মগ কফি আর
আর একটা নীল রঙের টয়োটা ।

দু'হাতে কফির মগ জড়িয়ে ধরে
উষ্ণতাটুকু নিজের শরীরে জড়িয়ে নিতে নিতে
কিছু সময় অতীতের গহবরে গড়িয়ে পড়ি ।

একটা নীল রঙের টয়োটা আমার ক্যানভাস
একটা ক্যাট ক্যাটে হলুদ শাড়ী পড়া ফর্সা পা
আর...
বা'হাতে গোল্ডেন কালারের ঘড়ি পড়া হুইলের উপর রাখা হাত
আমার ঘন কালো চোখের তারায় বিস্ফোরণ ঘটায় ।

আজ বিকেলের ফ্লাইটে হানিমুনে ইউরোপ যাচ্ছি
তোমাকে দেখাতে নিয়ে এলাম, তাই
ফ্লোরা আমার বঊ ;
চাইলেই যে সুখী হওয়া যায়, দেখেছো নয়না ?
ভালো থেকো আর নিজের সুখটূকু খুঁজে নিয়ো ।
ব্যস!
এইতো ছিলো তোমার শেষ আহবান
শুধুই আমার জন্য তুলে রাখা !!

কত সহজে অবলীলায় বলতে পারলে তুমি
ভালো থেকো........................
যাকে ছয়টি বছর ভালোবেসেছি অন্ধের মতো

কেমন করে পারলে তুমি দেবপ্রিয় ?
আমার আদরের দেবু........!!!!!


অতো কি রোজ রোজ ভাবো তুমি বলতো?
হাতের কফিতো কবেই ঠান্ডা হয়ে গেছে;
চমকে তাকাতেই, স্মিতহাস্য অনিন্দ্যর মুখখানা ।

অনিন্দ্য আমার পরম বন্ধু, আমার স্বামী
নিস্পাপ সরলতায় আমার অতীত মুছে দিয়ে
জীবনের আহবানে এগিয়ে নিতে আমার হাত
ধরেছিলো একদিন ।
আজ ত্রিশটি বছর পার হলেও
সে হাতের বন্ধন শিথিল হয়নি একটুও ।

তবু কেনো আজকাল এমন হয় আমার.....
একটা নীল রঙের টয়োটা প্রতিদিন
আমার বাড়ীর সামনে এসেই যানজটে
আটকে যায় ?
আমাকে ফিরিয়ে নিয়ে যায় পয়ঁত্রিশ বছর আগে .......।



***এটা কোনো কবিতাই হয়নি,জানি আমি । আসলে আমার একটা উপন্যাসের থিম এটা।
সাধারণত থীম/প্লট গুলো আমি কাব্যের আকারে লিখে রাখি।
সেখান থেকেই এটা উঠিয়ে দিলাম ব্লগের পাতায়, শেয়ার করলাম আপনাদের সাথে।
ভুল হলে মাফ করবেন নিজ গুণে।
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×