somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রেদোয়ান মাসুদ এর ৪০ টি উক্তি

২৭ শে নভেম্বর, ২০১৭ ভোর ৪:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রেদোয়ান মাসুদ এর উক্তি বাণীঃ

০১। মানুষের মন যেদিনই ক্লান্ত হয় সেদিনই তার মৃত্যু হয়।
-রেদোয়ান মাসুদ
০২। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যেই ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র।
-রেদোয়ান মাসুদ
০৩। অপমান হলো একটি তীর, যতই ভুলতে চাইবেন ততই হৃদয়ের গভীরে বিদ্ধ হবে।
- রেদোয়ান মাসুদ
০৪। প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হলো দুঃখ। তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন, দেখবেন আপনার দুঃখও কমে গেছে।
-রেদোয়ান মাসুদ
০৫। ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে, আজ সে তোমার সবচেয়ে কাছের কোনো একজন।
-রেদোয়ান মাসুদ
০৬। একজন প্রথম শ্রেণীর কর্মকর্তার প্রয়োজন হয়ে থাকার চেয়ে একজন চতুর্থ শ্রেণীর কর্মচারির প্রিয়জন হওয়া অনেক সম্মানের, গৌরবের।
-রেদোয়ান মাসুদ
০৭। কেউ সম্পূর্ণ আপনার মতো হবে না একইভাবে আপনিও কারো মতো হবেন না, দুজনের মধ্যে কিছুটা পার্থক্য থাকবেই আর এই পার্থক্যটুকুই হলো ধৈর্য।
০৮। প্রকৃত প্রেমিক হলেই ভালোবাসা পাওয়া যাবে না, ভালোবাসা পেতে হলে আপনাকে হতে হবে প্রকৃত অভিনেতাও।
-রেদোয়ান মাসুদ
০৯। কাউকে ভুলতে চাইলে তাকে ক্ষমা করে দিন, না হলে জীবনেও তাকে ভুলতে পারবেন না।
-রেদোয়ান মাসুদ
১০। পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব হলো- মানুষ যখন সাফল্যের দ্বারপ্রান্তে এসে পৌঁছায় আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায়।
-রেদোয়ান মাসুদ
১১। যেই দেশে দেশপ্রেমিকের চেয়ে জ্ঞানীগুণী বেশি জন্মায় সেই দেশে শান্তির চেয়ে অশান্তিই বেশি থাকে।
-রেদোয়ান মাসুদ
১২। টিয়া পাখির মতো মুখস্ত করে বড় বড় সার্টিফিকেট অর্জন করে বড় বড় চাকরি পাওয়াকে শিক্ষা বলে না, শিক্ষা হচ্ছে সেটা যা একজন মানুষের ভিতরের কুশিক্ষাকে দূর করে সমাজের পরিবর্তনে এগিয়ে আসার উৎসাহ যোগায়।
-রেদোয়ান মাসুদ
১৩। মানুষ অহংকারগুলো তার সাথেই দেখায় যে তাকে খুব বেশি ভালোবাসে।
-রেদোয়ান মাসুদ
১৪। মেধা থাকলেই তাকে মেধাবী বলা যায় না, মেধাবী হলো সে-ই যার মেধা না থাকা সত্ত্বেও চেষ্টা দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যায়।
-রেদোয়ান মাসুদ
১৫। রাগের মাথায় কারো ভুলের শাস্তি দিবেন না, মনে রাখবেন আগুনে কিন্তু লোহাও পুড়ে যায়। আর সেই লোহাটা হলেন আপনি।
-রেদোয়ান মাসুদ
১৬। বাবা হলেন একটি বাড়ির ছাদ, যে নিজে পুড়ে সন্তানদের ছায়া দেয় কিন্তু মুখ ফুটে কিছু বলে না।
-রেদোয়ান মাসুদ
১৭। অতিরিক্ত স্বাধীনচেতা মেয়েগুলো ব্যক্তিগত জীবনে নিজেও সুখী হয় না, পরিবারকেও সুখী হতে দেয় না।
-রেদোয়ান মাসুদ
১৮। ধার্মিকতা আর ধর্মান্ধতা এক জিনিস নয়। ধার্মিকতা মানুষকে আলোর পথে নিয়ে যায় আর ধর্মান্ধতা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এ দেশের মানুষকে আমি ধার্মিক বলব না কারণ এ দেশের বেশিরভাগ মানুষই ধর্মান্ধ।
-রেদোয়ান মাসুদ
১৯। পরমাণু বোমার চেয়েও শক্তিশালী বোমা হলো মানুষের বুকফাটা কান্না, একটা বোমা ফাটার শব্দ সারাবিশ্ব শুনতে পায় অথচ মানুষের বুকফাটা কান্না পাশে বসে থাকলেও কেউ শুনতে পায় না।
-রেদোয়ান মাসুদ
২০। পৃথিবীতে তোমার হাজার হাজার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাক্সক্ষী থাকবে কিন্তু সবশেষে তুমি একজন মানুষকেই খুঁজে পাবে, যাকে তুমি শত আঘাত দেওয়ার পরেও সে শুধু তোমার ভবিষ্যৎ নিয়েই ভাবে, আর তিনি হলেন মা।
-রেদোয়ান মাসুদ
২১। যার যেটা নেই সে কখনও সেটার মূল্য বুঝে না, একমাত্র সেই ব্যক্তিই সেটার মূল্য বুঝে যার কোনো জিনিস পূর্বে ছিল কিন্তু এখন নেই।
-রেদোয়ান মাসুদ
২২। মা হলো স্নেহের ভান্ডার যা কখনও নিঃশেষ হয় না।
-রেদোয়ান মাসুদ
২৩। স্বপ্ন শুধু হাসায় না, কাদায়ও।
-রেদোয়ান মাসুদ
২৪। পৃথিবীতে কেউ কারো নয়, শুধু সুখে থাকার আশায় কাছে টানার ব্যর্থ প্রত্যয় আর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয়।
-রেদোয়ান মাসুদ
২৫। আবেগ আর বিবেক দুইটাই ভিন্ন জিনিস। আবেগ বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতিকর আর বিবেক মানুষকে ভালো মন্দ বাছাই করতে শেখায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা সবাই আবেগের কাছে বিবেক হারাই কিন্তু বিবেকের কাছে আবেগ হারাই না।
-রেদোয়ান মাসুদ
২৬। যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনও অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না।
-রেদোয়ান মাসুদ
২৭। কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক ভালো। কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না। কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবন ভরে তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয়।
-রেদোয়ান মাসুদ
২৮। কাউকে যদি বেশি মায়া করো তবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে।
-রেদোয়ান মাসুদ
২৯। প্রতিটা মানুষই তার নিজের কাছে নির্ভুল। আর এ জন্যেই মানুষ ভুল করে, কারণ ভুলকে নির্ভুল ভেবেই মানুষ সবচেয়ে বড় ভুল করে থাকে।
-রেদোয়ান মাসুদ
৩০। জীবন চলার পথে বাঁধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। যেখানে বাঁধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে।
-রেদোয়ান মাসুদ
৩১। সার্টিফিকেট বাড়ছে মানেই এই নয় যে দেশ ভারমুক্ত হচ্ছে, এ দেশে সার্টিফিকেট বাড়ছে মানে শিক্ষিত বেকারের সংখ্যাটাও ভারী হচ্ছে।
-রেদোয়ান মাসুদ
৩২। কথার আঘাতে মানুষ যতটুকু কষ্ট পায় তার চেয়ে কথা না বলাতে হাজারগুণ বেশি কষ্ট পায়।
-রেদোয়ান মাসুদ
৩৩। ক্যাডার দুই প্রকার- অস্ত্রধারী ও কলমধারী। কেউ ফাইল আটকে রেখে অর্থ আদায় করে আবার কেউ অস্ত্র মাথায় রেখে অর্থ আদায় করে। কিন্তু বাস্তবে কলমধারীরাই অস্ত্রধারীদের গালি দেয়।
-রেদোয়ান মাসুদ
৩৪। মানুষ মানুষের দ্বারা যত বেশি কষ্ট পায় স্বপ্ন তত বড় হয়।
-রেদোয়ান মাসুদ
৩৫। মন নিজের, নিয়ন্ত্রণ অন্যের।
-রেদোয়ান মাসুদ
৩৬। সমাজের পরিবর্তন হচ্ছে মানেই সমাজের উন্নতি নয়, অধঃপতনও হয়।
-রেদোয়ান মাসুদ
৩৭। আঘাত হলো এক ধরনের জ্বালানী।
-রেদোয়ান মাসুদ
৩৮। ভুল করে কিছু ক্ষতি না হলে কারো কখনো ভুল ভাঙ্গে না, একই ভুল বারবার করে।
- রেদোয়ান মাসুদ
৩৯। ইগো হলো শয়তানের একটি বড় হাতিয়ার যা অনেক বুদ্ধিমান ও যোগ্যতাসম্পন্ন মানুষদেরকেও খুব দ্রুত বিপর্যয়ের দিকে নিয়ে যায়।
- রেদোয়ান মাসুদ
৪০। সাময়িক প্রয়োজন দীর্ঘ সময়ের দুঃখের কারণ।
- রেদোয়ান মাসুদ



সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০২২ রাত ২:৪১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছবি ব্লগ- মেঘলা আকাশ

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:৩৮

তাপমাত্রা ১৫ ডিগ্রী সেলসিয়াস
সময় সন্ধ্যা ৭টা বেজে ৪০ মিনিট
জানালা থেকে ঐ বাঁ দিকে Lake Ontario -র জল আর আকাশের মেঘের মেলা মিলেমিশে একাকার


একটু আলোর রেখা
টরোন্টো... ...বাকিটুকু পড়ুন

ছোট ব্যবসা, বড় আইডিয়া: প্রযুক্তি না নিলে পিছিয়ে পড়বেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩



বাংলাদেশে ছোট ও মাঝারি ব্যবসা (SMEs) মানেই হচ্ছে “চা খেতে খেতে বিজনেস প্ল্যান” - কিন্তু বাস্তবতা হলো, এখন শুধু চা আর আড্ডা দিয়ে ব্যবসা চলে না, দরকার প্রযুক্তির ব্যবহার।... ...বাকিটুকু পড়ুন

সন্তানকে দ্বীনদার হিসেবে গড়বেন যেভাবে

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ১৭ ই এপ্রিল, ২০২৬ রাত ৮:৪৯

মুসলিম বাবা-মা হিসেবে কখন থেকে বাচ্চাকে ইসলাম সম্পর্কে ধারনা দিবো? এজ আর্লি এজ পসিবল।
মনে হতে পারে বাচ্চা বুঝবে না, কিন্তু ব্রেইন ঠিকই ক্যাচ করে নিবে।
একটা রাফ গাইডলাইন আছে এখানে বাচ্চার... ...বাকিটুকু পড়ুন

শেষ বিকেল Last Afternoon

লিখেছেন তানভীর রাতুল, ১৮ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:০৫

এই পৃথিবীতে শেষ বিকেলে আমরা কেটে ফেলি দিনগুলো
আমাদের শরীর থেকে, আর গুনি সেই হৃদয়গুলো যা আমরা নিয়ে যাব
এবং যেগুলো যাব এখানে রেখে। সেই শেষ বিকেলে
আমরা কোনো কিছুকে বিদায় বলি না,... ...বাকিটুকু পড়ুন

×