somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রেদোয়ান মাসুদের ১৫ টি বিরহের বাণী

০১ লা নভেম্বর, ২০১৮ রাত ২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

০১। কারো জন্য কিছু থেমে না থাকলেও মনে কিছু আক্ষেপ থেকে যায়,
যা কোন দিন ও শেষ হয় না, শুধু জীবন ভরে কাদায়।
____ রেদোয়ান মাসুদ

০২। তোমাকে ছাড়া থাকার কোন সাধ্য আমার নেই
কারণ তোমাকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি।
তোমাকে ধরে রাখার কোন উপায় আমার কাছে জানা নেই
কারণ বাস্তবতার কাছে আমি বড় অসহায়।
___ রেদোয়ান মাসুদ

০৩। তুমি তার জন্য কাঁদ
কারন তুমি তাকে এখনও ভালোবাস,
তোমার কান্না দেখে সে হাসে
কারন সে কখনোই তোমাকে ভালোবাসোনি।
শুধু সময়ের প্রয়োজনে কাছে এসেছিলে
আবার সময়ের পরিবর্তনে চলে গেছে,
মাঝখানে যা কিছু হয়েছিল সব আবেগ
আর শেষে যা হয়েছে সব প্রতারণা।
___ রেদোয়ান মাসুদ

০৪। পৃথিবীতে কেউ কারো নয়
শুধু সুখে থাকার আশায়
কাছে টানার ব্যর্থ প্রত্যয়
আর দূরে চলে যাওয়ার
এক বাস্তব অভিনয়।
___ রেদোয়ান মাসুদ

০৫। ভালোবাসা মানে এই নয় যে কাউকে বিয়ে করতেই হবে, কখনও কখনও ভালোবাসার মানুষের সুখের জন্য বুকের ভেতর শত যন্ত্রনা ঢেকে রেখে হাসি মুখে প্রেমিকাকে বিদায় দিতে হয়।
___রেদোয়ান মাসুদ

০৬। হয়তোবা মাঝে মাঝে কিছু ভুল করে বসি
তাই বলে এই নয় যে আমি পচে গেছি
আমি যেমন ছিলাম তেমনি আছি
শুধু সময়ের সাথে বদলে গেছ তুমি।
___ রেদোয়ান মাসুদ

০৭। কিছু মানুষের কষ্ট চোখ দিয়ে ঝরে
কিছু মানুষের কষ্ট মেজাজ দিয়ে প্রকাশ করে
কিছু মানুষের কষ্ট হৃদয়ের মাঝে শুকিয়ে মরে
তবে কষ্টকে যারা প্রকাশ করতে না পারে,
তারাই জীবনে সবচেয়ে বেশি কষ্ট করে।
___ রেদোয়ান মাসুদ

০৮। নীরবে কাঁদার চেয়ে বড় কষ্ট বোধহয় পৃথিবীতে দ্বিতীয়টি আরা নেই।
__ রেদোয়ান মাসুদ

০৯। যে থাকবেনা তাকে যত ভাবেই আটকে রাখতে চাওনা কেন কোন লাভ হবে না, কারন সে ইতিমধ্যে তোমার প্রতি তার সকল মায়া ত্যাগ করে ফেলেছে। হয়তোবা তোমার চোখের দিকে তাকিয়ে মাঝে মাঝে ভালবাসার অভিনয় করবে, কিন্তু তুমি তাকে এতই ভালবেসে ফেলেছ যে তার সামান্য একটু অভিনয়েই তাকে ফিরে পাওয়ার স্বপ্নে অস্থির হয়ে গেছ। আসলে এ স্বপ্নই তোমাকে আরো বেশি কষ্ট দিবে, যা তুমি কল্পনাও করতে পারবে না।
___ রেদোয়ান মাসুদ

১০। সুখে থাকতে সবাই চায়,
কিন্তু কিছু মানুষের জীবনে
সুখে থাকতে চাওয়াই
দুঃখের কারণ হয়ে দাঁড়ায়।
___ রেদোয়ান মাসুদ

১১। প্রেম হলো মরণব্যাধির চেয়েও ভয়ানক রোগ। কারণ মরণব্যাধি মানুষকে একবারে শেষ করে দেয়। আর প্রেম রোগ অনেককে সারা জীবন তিলে তিলে ক্ষয় করে মারে।
___ রেদোয়ান মাসুদ

১২। কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক ভাল। কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না। কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবন ভরে তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয়।
___ রেদোয়ান মাসুদ

১৩। তার জন্য কাঁদ যে তোমার চোখের জল দেখে সেও কেঁদে ফেলে, কিন্তু এমন কারো জন্য কেদোনা যে তোমার চোখের জল দেখে উপহাস করে।
___ রেদোয়ান মাসুদ

১৪। ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে,
আজ সে তোমার সবচেয়ে কাছের কোন একজন।
___ রেদোয়ান মাসুদ

১৫। পৃথিবীতে সবচেয়ে বড় কষ্ট হলো এক তরফা ভালবাসা। আর তারচেয়ে বড় কষ্ট হলো আপনি তাকে ভালবাসতেন সে জানত, এখনও ভালবাসেন কিন্তু সে জানে না"।
___রেদোয়ান মাসুদ

সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:১৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×