somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

(মুখবন্ধ) অপেক্ষা - রেদোয়ান মাসুদ

১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


"কিছু মানুষের কষ্ট চোখ দিয়ে ঝরে,
কিছু মানুষের কষ্ট মেজাজ দিয়ে প্রকাশ করে,
কিছু মানুষের কষ্ট হৃদয়ের মাঝে শুকিয়ে মরে,
তবে কষ্টকে যারা প্রকাশ করতে না পারে,
তারাই জীবনে সবচেয়ে বেশি কষ্ট করে”।

প্রতিটি মানুষের জীবনেই কিছু কষ্ট থাকে, কেউ প্রকাশ করে আবার কেউ করে না। যারা এই কষ্ট মেনে নিতে পারে না তারা পৃথিবীতে টিকে থাকতে পারে না। কষ্ট হলো মানুষের জীবনের একটা অংশ, আর এই কথা ভেবে যারা সামনের দিকে এগিয়ে যায় তারাই হয়তো একসময় পৌঁছে যায় সাফল্যের দ্বারপ্রান্তে। কষ্ট যে মানুষেকে শেষ করে দিতে পারে বিষয়টা এমন নয়। কারণ কষ্ট হলো মানুষের জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। ভালোবাসা মানুষের জীবনে পূর্ণতা আনতে পারে কিন্তু সাফল্য আনার ক্ষেত্রে ভূমিকা তেমন একটা নেই। তাই কষ্ট নিয়ে কোন আক্ষেপ করতে নেই।

আমার লেখা “অপেক্ষা” উপন্যাসটি ভালোবাসা,দুঃখ-কষ্ট নিয়েই লেখা। এটি আমার প্রথম উপন্যাস। এর আগে আমার ৩ টি কবিতার বই বের হয়েছে। উপন্যাসটি সম্পূর্ণ বাস্তব ঘটনা নিয়ে লেখা। যেখানে ফুটে উঠেছে আমাদের সমাজ ব্যবস্থার চরম বাস্তবতা। ভালোবাসার যে কত রঙ থাকে তা এই উপন্যাসটি না লিখলে বুঝতাম না। নিজের হাতে একটি কাহিনীকে জীবন্ত রুপ দেয়া অনেক কষ্টের, তারপরও চেষ্টা করেছি আমার সর্বোচ্চটা দেয়ার। এই উপন্যাসের কাহিনী অনেক বড় ও বাস্তব ভিত্তিক, কিন্তু বর্তমান সময়ের প্রেক্ষিতে এত বড় উপন্যাস বের করা খুবই দুরহ ব্যাপার। তাই চিন্তা করেছি উপন্যাসটির আরেকটি পর্ব বের করব। আল্লাহ বাঁচিয়ে রাখলে হয়তো ভবিষ্যতে পাবেন।

আমাদের সমাজে নানা রকম সমস্যার মধ্যে ভালোবাসাটাও একটি মারাত্মক সমস্যা, যা ইচ্ছা করলেই আপনি এড়িয়ে যেতে পারবেন না। ভালোবাসা না থাকলে মানুষ বেঁচে থাকতে পারে না। আবার এই ভালোবাসায়ই এক সময় হয়ে যায় মৃত্যুর কারণ। হয়তো একটু চেষ্টা করলেই বের হতে পারি এই সমস্যা থেকে।

আমাদের সমাজে কিছু অভিভাবক আছেন, যারা বাস্তবতাকে বুঝেন না। যার জন্য প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে আত্মহত্যার ঘটনা, অনেকেই হয়ে যাচ্ছেন মানসিক রুগী। কিছু কিছু ক্ষেত্রে বাস্তবতাকে মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয়। মানুষ মাত্রই ভুল, এর মধ্যেই মানুষকে বেঁচে থাকতে হয়। তাই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। না হলে এর পরিনতি যে কত ভয়াবহ হতে পারে তা এই উপন্যাসটি পড়লেই বুঝতে পারবেন।

উঠতি বয়সি ছেলে-মেয়েদের বলছি আপনারা যে কোন বিষয়েই ভেবে চিনতে সিদ্ধান্ত নিন। এই বয়সে বিবেকের চেয়ে আবেগ বেশি খেলা করে। আপনি কি করতছেন, কোন দিকে অগ্রসর হচ্ছেন তা বুঝার ক্ষমতা এই বয়সে আপনার নেই। পরিণামে জন্ম হতে পারে এক ভয়াবহ ঘটনার, যা পরিবারের জন্য অশান্তির কারণ হয়ে থাকে। এই বয়স তারুণ্যের বয়স। এই বয়সে হাতে থাকবে বই, গোলাপ না। এটাও মনে রাখতে হবে গোলাপেও কাটা আছে।


রেদোয়ান মাসুদ
২০ পৌষ ১৪২৪
এ্যালিফ্যান্ট রোড,ঢাকা
Official Page: http://www.facebook.com/RedwanMasud
Official Website: http://www.redwanmasud.com
Official e-mail: [email protected]


সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:১৬
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×