শক্তি উৎপাদন: জীবাস্ম জ্বালানির স্বল্পতা আমরা এখনই অনুভব করছি একশ বছর পর হয়তো সেটা দুস্প্রাপ্য তারও কয়েক শতো বছর পর ইতিহাস হয়ে থাকবে তবে আমাদের জীবন যাত্রা থেমে থাকবেনা কারন বিভিন্ন থরনের উন্নতো ও নিরাপদ পারমানবিক জ্বালানী এবং প্রাকৃতিক নবায়ন যোগ্য শক্তির ব্যাবহার এর মাধ্যমে আমরা সরাসরি শক্তি হিসাবে বিদ্যুত উৎপাদন করবো যেটা সস্তা এবং সুলভ হবে। যেমন সাগরের জোয়ার ভাটার শক্তিকে কাজে লাগিয়ে বিশাল বিশাল সব বিদ্যৎ কেন্দ্র তৈরি করবো সেই সাথে পৃথিবী অভ্যন্তরের তাপ শক্তিকে কাজে লাগানোর বিশাল সম্ভাবনা সৃস্টি হবে ।
শক্তি ব্যাবহার:
আমরা সম্পূর্ন ভাবে বিদ্যুৎ শক্তি নির্ভর হয়ে যাবো তবে এর উৎপাদনে জীবাস্ম জ্বালানীর বদলে পরমানবিক এবং প্রাকৃতিক নবায়ন যোগ্য শক্তি বাজার দখল করবে। বিদ্যুত শক্তির অন্য তম প্রধার দুর্বলতা হলো এটাকে ব্যাপক পরিসরে সংরক্ষন করা যায়না এই দুর্বলতা আমরা অতিক্রম করবো যার কারনে এটাকে অনেকটা বর্তমান পেট্রল পাম্পের মতো রিফিললেবল স্টেশনের মাধ্যমে সহজ লভ্য এবং সুবিধাজনক করা যাবে ।
কমিউনিকেশন: আজ থেকে বিশ বছর আগে অনেকে ভাবতে পারেনি মোবাইল মাধ্যমে যোগাযোগ এতো সহজ হবে আজ থেকে একশ বছর পর হয়তো মোবাইল ই থাকবে না । প্রতিটা মানুষ তার পরিচিতো মানুষের সাখে মানসিক ভাবে দূর নিয়ন্ত্রকের মাধ্যমে যোগাযোগ করতে পারবে । শুধু এই নয় কোন তথ্য ভান্ডার থেকে যেকোন বিষয়ে জ্ঞান অহরন করতে পারবে ।
শিক্ষব্যাবস্হ: কমিউনিকেশন অংশে বলেছিলাম তথ্য ভান্ডারের কথা এই তথ্য ভান্ডারে মানুষ তার যাবতীয় অভিজ্ঞতা জমা রাখবে এবং প্রয়োজন মতো তা ব্যাবহার করবে ফলে মুখস্ত বিদ্যার প্রয়োজন কমে আসবে কেবল মাত্র বিজ্ঞানের মৌলিক বিষয় গুলো জানলেই শিক্ষা পূর্ন হবে এবং তখন অভিজ্ঞতার মূল্য আরো বেড়ে যাবে ।
বন্ধুত্ব : যোগাযোগ ব্যাবস্হা একেবারে সুলভ ওবং সহজ হওয়াতে মানুষে মানুষে যোগাযোগ এবং বন্ধুত্ব ভৌগলিক সীমাকে বৃদ্দাঙ্গুলী দেখাবে । এবং এই সেতু মানুষের সাথে অন্যান্য পশু পখি এবং বুদ্ধিমান কম্পিউটারের মাঝেও সেতুবন্ধন সৃস্টি করবে ।
খাদ্য উৎপাদন ও বন্টনঃ
আমরা সিনথেটিক এবং সংরক্ষিতো খাদ্যে অভ্যস্ত হয়ে যাবো তবে সেটা স্বাদে এবং পুস্টিমানে অসাধারন সমৃদ্ধ হবে । এবং খাদ্য রান্নার মতো কাজে যন্ত্রনির্ভর হয়ে যাবো । সাধারন মানুষ দৈহিক প্রয়োজন অনুসারে খাদ্য গ্রহনে আগ্রহী হবে ।
বিবাহ :
এই ব্যাবস্হা টিকে থাকবে যতদিন না সব মানুষ শুধুমাত্র পুরুষ বা মহিলা হয়ে যায় ...........!!!
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১০ দুপুর ১২:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


