somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্প/ রিপোর্টিং: তারার শংকর কিংবা শংকরের তারা

২২ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


তিনি কবি। তিনি আগুন জ্বালান। আর লিখেন-
যেহেতু তিনি কবি তাই কবিতা জ্বালানোই তাঁর প্রধান কার্য।
অতঃপর - তিনি লিখেন।
সংখ্যায় অজস্র হাতেগুণা লেখা। সবই কবিতা। তিনি ইথারে; পাতায় পাতায় কবিতা জ্বালান।
জীবন বৃত্তান্ত :
নাম : শংকর কুমার চক্রবর্তী। (পিতৃপ্রদত্ত)
কবিতার নাম: এখনও ঝুলন্ত।
পিতা : বিপিণ চন্দ্র চক্রবর্তী।
স্থায়ী ঠিকানা :
গ্রাম- চামরদানী।
থানা- ধরমপাশা।
জেলা- সুনামগঞ্জ।
বর্তমান ঠিকানা- অস্থিতিশীল। অতএব স্থায়ী ঠিকানাই প্রযোজ্য।
জন্ম : গত শতকের ৬০ এর দশকের শেষের দু’টি বছর হতে যে কোন একটি বছরের কোন এক দিন।
ধর্ম : সনাতন।
জাতীয়তা: বাংলাদেশি।
শিক্ষাগত যোগ্যতা: চলমান কবি।
প্রথম লিখা কবিতা: 'পোড়ন বৃক্ষ'(১৯৮৫)
বর্তমানে : শূন্য কিংবা ডটকম হাওয়ায়... লিখছেন আর লিখছেন কবিতা: ইতারের পোড়ান.....
স্মরণীয় ঘটনা : পাথরে ঘসে তিনি কোন দিন আগুন জ্বালাননি। অথচ পাশের জনই অবলীলায় পাথরে, গাছের বাকলে এমনকি মরা কাঠে ঘষে ঘষে জ্বালিয়ে যায় আগুন- আর ধীরে তাঁর নিজের ভিতরে বেড়ে ওঠে আগুনের গাছ। তারপর সেই গাছেরই ফল 'পোড়ন বৃক্ষ'।
এখন তিনি সেই বৃক্ষের চাষ শুরু করেছেন। আর সেই বৃক্ষ প্রসবিত ফল খেয়ে খেয়ে শুধুই হাঁটেন আর হাঁটেন। তাঁর হাঁটা চলে সব না হাঁটা পথে। অতঃপর না হাঁটা পথেই হেঁটে হেঁটে গড়ে তোলেন আগুনের সংসার....
তাঁর ভাষায়, 'আগুনের থেকে সুন্দর কিছু দেখা হয়নি আমার।'
সবচেয়ে কষ্টদায়ক ঘটনা: নাম সংক্রান্ত জটিলতায় বাবু শংকর কুমার চক্রবর্তী আজ পর্যন্ত কোথাও কবিতা প্রকাশ করতে পারেন নি। কি নামে তিনি কবি হিসেবে আত্মপ্রকাশ করবেন তাই নিয়ে তিনি দ্বিধা দ্বন্দ্বসহ মনঃকষ্টে ভুগছেন। পিতা স্বর্গবাসী। তাই পিতৃ প্রদত্ত নামের কিছু না কিছু তিনি রাখনেই। না হয় স্বর্গে থেকেও পিতা নরক যন্ত্রণা ভোগ করবেন পুত্রের কার্যে। তাই বাবু শংকর কুমার চক্রবর্তী নাম সংক্রান্ত গবেষণা নিম্নরূপ:
১। শংকর কুমার চক্রবর্তী - সেকেলে।
২। শংকর - এই নাম পূর্বে ব্যবহৃত হয়েছে।
৩। শংকর কুমার - ফিল্মে চলে, কবিতায় না।
৪। শংকর চক্রবর্তী - সাম্প্রদায়িক হবে না তো?
৫। তারা শংকর - ২নং এর অনুরূপ।
৬। শংকর তারা - ধুৎ।
৭। শং-কর ৎস্।
৮। ব্যোম শংকর - গাঁজারো, অতএব-
৯। তারা শংকর - মোটামুটি।
১০। শংকরের তারা - ঐ।
এইরূপ নাম সংক্রান্ত জটিলতার আবর্তিত হয়ে ইথারে ইথারে কবিতা পোড়ানো কবি শংকর কুমার চক্রবর্তী আপাতত আবার পুড়ছেন।

সূত্র : ইথারে কবিতা পোড়া গন্ধ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ প্রত্যাবর্তন

লিখেছেন ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪


চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো  মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ  বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন

ষো-ল-ব-ছ-রঃ আর কি বর্ষপূর্তি পোস্ট লেখা হবে?

লিখেছেন আমি তুমি আমরা, ১৮ ই জুন, ২০২৬ বিকাল ৪:০৬



অবাক হয়েই চেয়ে দেখি
কখন এমন হলো?
এইতো আমার ব্লগবাড়ীটার
বয়স হল ষোল।

দুরুদুরু বুকে তখন
খুলেছিলাম ‘নিক’।
ফেলতে পলক, পেরিয়ে গেল
ষোল বছর ঠিক।

ফেসবুক আর ইউটিউবের
আছড়ে পরে ঢেউ।
সামুপাড়ায় এখন কি আর
উঁকি মারে... ...বাকিটুকু পড়ুন

জীবন পর্ব -১

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৫২



(শালবন ভ্রমণ)
২০১২ সাল। সদ্য পাশ করে বের হয়েছি। কঠিন সময় পার করছিলাম। এদিক-সেদিক স্টেজ শো করে যে পেমেন্ট পেতাম, বাড়িতে ফিরতে ফিরতেই প্রায় শেষ হয়ে যেত। সকালে মায়ের হাতে... ...বাকিটুকু পড়ুন

×