somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তপনের রহস্যজনক মৃত্যু অতঃপর রাজশ্রী

০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রাজশ্রীর মৃত্যুর অ-নে-ক দিন পর হঠাৎ তপন আমার কাছে এলো। রাজশ্রীর মৃত্যুর আরো অনেক দিন আগে থেকেই তপন কিংবা রাজশ্রী কারো সাথে আমার যোগাযোগ ছিল না। তথাপি রাজশ্রীর মৃত্যুর খবরটা যথা সময়ে আমার কাছে এসে ঠাঁই নেয়।

তপনকে আমি আশা করিনি, তবুও তপনের আগমন আমাকে কোন চমক দিতে পারেনি। তপনকে আমি যেভাবে চিনি সেভাবে হয়তো সে নিজেও চেনে না আর মৃত্যুর মতো একটা সুন্দর সত্যকে এই প্রথম কাছ থেকে দেখে সে বিভিন্ন জায়গায় আশ্রয় খুঁজবে অতঃপর আমার শরনাপন্ন হবে যদিও আমার সান্নিধ্যে তাকে খুব কম সময়ই দেখা যাবে। সে শুধু আমার আশ্রয়টা নেবে কিন্তু আমাকে এড়িয়ে চলবে, সবই আমার জানা।

আমার সামনে এসে তপন তার ট্রেডমার্ক হাসিটা দিল। আমিও হাসলাম তার মতো করেই মুচকি। তারপর আমরা প্রায় পুরো একটা দিন একসাথে অথচ আমাদের কথায় রাজশ্রী কোন ঠাঁই পেল না। আমি একবার তুলতে গেলে তপনের আগ্রহ কিংবা অনাগ্রহ কিছুই না পেয়ে মৃত রাজশ্রীকে পরমের আশ্রয়ে ছেড়ে দেই।

তপনের সাথে আমার অন্য সব বিষয় নিয়ে গল্প জমে। জীব; আত্মরক্ষা; সম্প্রসারণ কিংবা পরম। অনেক সময় প্রেম; কাম কিংবা শুধুই যৌনতা। আবার তপন হঠাৎ হঠাৎ লালন হয়ে উঠে। তখন শুধু মৃত্যুর ভেদ পরিচয় জানতে চায়। করে পরমের সন্ধান। যদিও সেই বলবে ‘জীবের ধর্মই আত্মরক্ষা ও স¤প্রসারণ; এর বাইরে কিছুই না- এর বাইরে পরম; যার কোন অস্তিত্বই নেই, আবার হঠাৎ বলে বসবে 'পুঁজিবাদই বল আর মার্কসবাদই বল, সবই ঐ আত্মরক্ষা আর সম্প্রসারণ, শুধু পদ্ধতিগত কিছু বৈপরীত্য এই যা'। আর আমি কিছু না বলে তপনের দ্বন্দ্বগুলো ভাবি।

তপন একদিন হকিংকে ডাকলো, তারপর আমাকে-'বলতো মহাকালের ডানা কয়টি?' আমি উত্তর দিলাম না। হেসে তপন বললো 'মহাকাল মাঝে মাঝে ডানা ঝাড়ে শকুনের মতো'।

অতঃপর তপন আবার আমার কাছ থেকে বিচ্ছিন্ন হয় এবং শেষবারের মতো। আমি তাকে খুঁজতে যাইনি। একদিন অ-নে-ক গুলো কাটা লাশের সাথে আমাদের খুব পরিচিত এক মর্গে তপনকে দেখতে পাই। আমি তাকে চিনি না। তার শেষ ইচ্ছার মতোই তার মৃত্যুটাকে রহস্যময় করতে তপনকে আমি বেওয়ারিশ ঘোষণা করি।

এরও অনেক দিন পর রাজশ্রীর সাথে আমার দেখা- স্বামী, সন্তান, গাড়ি মাসাকারা হয়তো ফ্যাটও আছে। রাজশ্রী আমাকে চিনতে পেরে এগিয়ে আসে আর আমি তপনের ফেলে যাওয়া রহস্যময় হাসিটা আমার ঠোঁটে ফুটিয়ে পরমের সন্ধানে হাঁটতে গিয়ে দেখি 'মহাকাল ডানা ঝাপটায় শকুনের মতো'।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ প্রত্যাবর্তন

লিখেছেন ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪


চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো  মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ  বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন

ষো-ল-ব-ছ-রঃ আর কি বর্ষপূর্তি পোস্ট লেখা হবে?

লিখেছেন আমি তুমি আমরা, ১৮ ই জুন, ২০২৬ বিকাল ৪:০৬



অবাক হয়েই চেয়ে দেখি
কখন এমন হলো?
এইতো আমার ব্লগবাড়ীটার
বয়স হল ষোল।

দুরুদুরু বুকে তখন
খুলেছিলাম ‘নিক’।
ফেলতে পলক, পেরিয়ে গেল
ষোল বছর ঠিক।

ফেসবুক আর ইউটিউবের
আছড়ে পরে ঢেউ।
সামুপাড়ায় এখন কি আর
উঁকি মারে... ...বাকিটুকু পড়ুন

জীবন পর্ব -১

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৫২



(শালবন ভ্রমণ)
২০১২ সাল। সদ্য পাশ করে বের হয়েছি। কঠিন সময় পার করছিলাম। এদিক-সেদিক স্টেজ শো করে যে পেমেন্ট পেতাম, বাড়িতে ফিরতে ফিরতেই প্রায় শেষ হয়ে যেত। সকালে মায়ের হাতে... ...বাকিটুকু পড়ুন

×