বৃষ্টিতে ভিজে যাই একাকী
২৮ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অঝোর ধারায় তুমুল বৃষ্টি হচ্ছে। সমস্ত চরাচর ঢেকে আছে অন্ধকারে। মাঝে মাঝে ভেসে আসছে মেঘের গুরু গম্ভীর ডাক। নিস্তব্দ বসে আছি একা। যায় যদি, ভেসে যাক সব কিছু। ইচ্ছে হয় বৃষ্টিতে ভিজতে ভিজতে হেটে যাই ভেজা রাজপথ। কৈশোরের মতো বল নিয়ে নেমে পড়ি মাঠে, মেতে উঠি প্রাণের উচ্ছাসে। কিন্তু বড় হয়ে গেছি কিংবা অসুখ বাধঁবে বলে এখন আর বৃষ্টিতে ভেজা হয় না। হয় না কিছুই করা। এমন মন খারাপ করা বিষন্ন দিনগুলোতে তোমার কথা মনে পড়ে যায়। খুলে যায় স্মৃতির দুয়ার। তোমার কি মনে পড়ে বৃষ্টিতে ভিজে একলা এক কিশোরীর বাড়ি ফেরার কথা? এখন আর বৃষ্টির আগে পৌছাঁবো বলে দৌড়ানো হয় না। হয় না শুধু ভিজবো বলেই ভেজা। এখন শুধু জানালা দিয়ে এক চিলেত আকাশ দেখি, হাত বাড়িয়ে বৃষ্টিকে ছুঁই। তুমিও কি আমার মতো ইট-কাঠের খাঁচায় থেকে হাত বাড়িয়ে বৃষ্টিকে ছোঁও? অবাক চোখে আকাশ দেখো? এই সব আমার ভাল্লাগেনা ছকে বাধা জীবন যাপন। আর পারি না, আর পারি না।
চলো আবার বৃষ্টিতে যাই দু'জন মিলে।
চলো আবার কৈশোরে যাই।
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১২ সকাল ১১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন