somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পর্যটন শিল্প বিকাশে নানামুখী তৎপরতা ও মহাপরিকল্পনা

১৩ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলাদেশের পর্যটন শিল্প বিকাশে একটি মহাপরিকল্পনা হচ্ছে। পর্যটন শিল্পের অবকাঠামো উন্নয়ন, পর্যটকদের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি বিশ্ববাসীর কাছে দর্শনীয় স্থানগুলো তুলে ধরা এ মহাপরিকল্পনার মূল লক্ষ্য। এর আওতায় ২০ বছরে বাংলাদেশকে পর্যটকদের আকর্ষণীয় গন্তব্যে পরিণত করা হবে। জাতিসংঘের পর্যটনবিষয়ক সংস্থা ইউএনডবিস্নওটিও মহাপরিকল্পনা প্রণয়নে সহায়তা দিচ্ছে। এ বিষয়ে এরই মধ্যে একটি খসড়া প্রস্তুত করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। মতামতের জন্য খসড়াটি এরই মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। মহাপরিকল্পনা প্রণয়নের আগে বাংলাদেশে পর্যটন শিল্পের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা পর্যালোচনা করা হচ্ছে। এ খাতে সরকারি ও বেসরকারি খাতের বিভিন্ন উদ্যোগের বিষয়টিও আলোচনায় আসছে। সংশ্লিষ্টরা বলছেন, পর্যটন শিল্প বিকাশে সরকারের পাশাপাশি বেসরকারি খাতেও অনেক উদ্যোগের প্রয়োজন। অর্থ বিভাগের সাম্প্রতিক প্রকাশনা পর্যটন শিল্পের উন্নয়ন ও বিকাশ পুস্তিকায় উঠে এসেছে এসব উদ্যোগের বিস্তারিত। বাইরে দেশ-বিদেশে অনুষ্ঠিত পর্যটন শিল্পের বিভিন্ন মেলা, সেমিনার ও ওয়ার্কশপে প্রতিনিধি পাঠাচ্ছে বাংলাদেশ। ৬৩টি দেশের পর্যটকদের জন্য ভিসা অন অ্যারাইভাল চালু করা হয়েছে। পর্যটন পরিবহনের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটের গন্তব্য বাড়ানো হয়েছে। পর্যটন মেলায় বিদেশি সংস্থাগুলোর জন্য রেয়াতি মূলে বিমানের টিকিট দেয়া হচ্ছে। গঠন করা হয়েছে ট্যুরিস্ট পুলিশ। নয়টি দেশের ট্যুর অপারেটর ও সংবাদ মাধ্যমের ৪৩ প্রতিনিধিকে আকর্ষণীয় স্থানগুলোর সঙ্গে পরিচিত করানো হচ্ছে। এসব ক্ষেত্রে সফলতার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পর্যটনসংক্রান্ত জাতিসংঘের সংগঠন বিশ্ব পর্যটন সংস্থার দক্ষিণ এশীয় ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। বাংলাদেশের পর্যটন শিল্প এগিয়ে নিতে অনেক বেসরকারি ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্সি কাজ করছে। উদ্যোক্তারা গড়ে তুলেছেন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টিওএবি), অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (এটিএবি) ও বাংলাদেশ হোটেল অ্যান্ড গেস্ট হাউস ওনার্স অ্যাসোসিয়েশন। পর্যটন খাতে বেসরকারি খাতে গড়ে উঠছে অবকাঠামো।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

×