somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুকিম ব্রাদার্স

১৬ ই আগস্ট, ২০১০ রাত ৯:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুকিম ব্রাদার্সচ্যানেল আইতে বুধ ও বৃহস্পতিবার দুই দিন প্রচারিত হচ্ছে আশফাক নিপুনের রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক 'মুকিম ব্রাদার্স'। নাটকে বদরুল মুকিম চরিত্রে অভিনয় করেছেন আরজে অপু আর আনোয়ার মুকিম চরিত্রে মুসাফির সৈয়দ। নাটক ও চরিত্র দুটি সম্পর্কে নানা গল্প শোনালেন তাঁরা..........।
মোস্তফা সরয়ার ফারুকীর নতুন একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং করছিলেন অপু। সে ইউনিটে কাজ করছিলেন মুসাফির সৈয়দ। হঠাৎ শুটিং ইউনিটের মধ্যে দুজন বোরকা পরা মহিলা প্রবেশ করেন। দুজনই এসে উপস্থিত হন অপু ও মুসাফির সৈয়দের সামনে। প্রথমে কিছুটা অবাক হন তাঁরা। বোরকা পরা মহিলাদের একজন বলে ওঠেন, 'পাইছি দুই ভাইয়েরে। আচ্ছা বলেন তো, আপনারা এত ঝগড়া করেন কেন? আর আপনি (মুসাফির সৈয়দের দিকে তাকিয়ে) খুব দুষ্ট। এত দুষ্টবুদ্ধির মানুষ হয় নাকি?' ঘটনাটা বলে হেসে উঠলেন এ দুই অভিনেতা। অপু বলেন, 'ভাই, এ রকম আরো হাজারটা ঘটনা বলতে পারব।' 'মুকিম ব্রাদার্স' নাটক প্রচারের পর থেকে এ দুজনই সবার কাছে এখন দুই ভাই। বড় ভাই অপু আর ছোট ভাই মুসাফির। যদিও বাস্তবে তাঁদের বয়সের পার্থক্য খুব বেশি নয়। মুসাফিরের ভাষ্য, 'ইদানীং যেন কী হয়েছে। আমাদের ছবিয়ালের ভাই-বেরাদাররা আমাকে মুরুবি্ব বলে ডাকে। বয়সটা কি খুব বেশি বেড়ে গেল নাকি?।' তবে এটা সত্য যে অভিনেতা হিসেবে এ দুজনের বয়সটা বেড়েই চলছে। একজন কবি হতে গিয়ে হয়ে গেলেন অভিনেতা। অন্যজন আরজে পরিচিতির পাশাপাশি অভিনেতা হিসেবেও পরিচিতি পাচ্ছেন। নাটকে তাঁদের সম্পর্কটা টম অ্যান্ড জেরির মতো। বাস্তবেও কি তা-ই। অপু বলেন, 'বাস্তবে আমাদের সম্পর্কটা বন্ধুতপূর্ণ। তবে আমার তুলনায় মুসাফির একটু বেশি চঞ্চল। হৈচৈ করতে পছন্দ করে। অলটাইম ফুর্তিতে থাকে।' অপুর কথা থামিয়ে দিয়ে মুসাফির বলেন, 'এক মিনিট দাঁড়ান। আরে ভাই, আপনিই তো সারা দিন ফুর্তিতে থাকেন। দেশবাসীকে ফুর্তিতে রাখেন। অপু ভাই মানুষ হিসেবে অনেক ভালো। এমনও ঘটনা ঘটেছে, আমি একটা সুন্দর দৃশ্য দেখেছি কোথাও, রাত ২টা বাজে ফোন করে সেটা অপুকে বলি। উনি কোনো বিরক্তি বোধ করেন না।' এরই মধ্যে নাটকটির ১৩ পর্ব প্রচারিত হয়েছে। যদি বলা হয়, একজন দর্শক হিসেবে নাটকটি মূল্যায়ন করতে, তাহলে কী বলবেন? প্রশ্ন শুনে দুজনই কিছুটা হাসলেন। অপুর মতো 'সারা দিন পর টিভি সেটের সামনে বসলে দর্শক আসলে বিনোদন চান। হাসতে চান। নাটকটি দেখে মনে হবে না এখানে কোনো ভাঁড়ামি হচ্ছে। কারণে-অকারণে মোবাইল ফোনে কথা বলা। ছাদে দাঁড়ানো। মেয়েদের সঙ্গে দুষ্টামি_এসব এ নাটকে পাওয়া যাবে না।' মুসাফির সৈয়দ বলেন, 'ছোট বাচ্চারা আমাকে দেখলেই বলে, আপনি এত দুষ্ট কেন? তার মানে তো সব শ্রেণীর দর্শকের কাছে এ নাটকটি গ্রহণযোগ্যতা পেয়েছে।'
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×