অনেকটা প্রত্যাশিতভাবেই উইজডেনের বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন বাংলাদেশের সহ-অধিনায়ক সাকিব আল হাসান।
ক্রিকেটের বাইবেল হিসেবে পরিচিত উইজডেন ক্রিকেটার ম্যাগাজিন বৃহস্পতিবার এই ঘোষণা দেয়। ম্যাগাজিনের মতে, বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের ২২ বছরের এই অলরাউন্ডার নতুন চমক হয়ে আবির্ভূত হয়েছেন। পারফরমেন্স করেই তিনি এই মর্যাদাবান পুরস্কারটি জিতে নিয়েছেন।
উইজডেন প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে প্রতিটি টেস্টেই ১০ পয়েন্টের মধ্যে সাকিব গড়ে ৭.৯৪ পয়েন্ট করে পেয়েছেন। ২০০৮ সালের সেপ্টেম্বর থেকে ২০০৯ সালের আগস্ট পর্যন- ৮টি টেস্ট খেলেছেন তিনি।
বাঁহাতি স্পিনার সাকিব তার শেষ আট টেস্টে উইকেট নিয়েছেন ৪৫টি। এর মধ্যে ৫ উইকেট নেন তিনি পাঁচবার। রান করেছেন ৪৯৮, গড় ৩৫.৫৭। দুর্দান- এই পারফরমেন্সের কারণে সাকিব গৌতম গম্ভীর, গ্রায়েম স্মিথ, শচীন টেন্ডুলকার, জ্যাক ক্যালিস, অ্যান্ড্রু ফ্লিনটফ, ডেল স্টেইন এবং অ্যান্ড্রু স্ট্রাউসের মতো বিখ্যাত সব ক্রিকেটারকে পেছনে ফেলে এগিয়ে গেছেন।
সাকিব তার প্রতিক্রিয়ায় সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। বলেন, “খুব স্বাভাবিকভাবে ক্রিকেট খেলেই আমি আমার পারফরমেন্স করেছি। হতাশার সময় আমি ঘুমানো বাদ দিইনি এবং সব সময়ই সুযোগের সদ্ব্যবহার করেছি।”
“ক্রিকেট নিয়ে আমি কঠোর পরিশ্রম করেছি, যাতে আমি সেরা ক্রিকেটার হতে পারি। যতটা জানি তাতে উইজডেনের স্বীকৃতি পাওয়া একজন ক্রিকেটারের জন্য খুবই বড় ঘটনা,” সাকিবের গলায় বড় কিছু পাওয়ার আনন্দ।
উইজডেন সম্পাদক জন স্টার্ন বলেন, “সাকিব আল হাসান একজন অসাধারণ তরুণ মেধাবী ক্রিকেটার। বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হওয়ার যোগ্যও তিনি। ক্রিকেট বিশ্বের বড় কয়েকটি দলের বিপক্ষে দক্ষ, আগ্রাসী মনোভাব এবং মেধা দিয়ে তিনি ধারাবাহিকভাবে অত্যন- ভালো ক্রিকেট খেলেছেন।”
স্টার্ন মনে করেন, তিনি একটি আন-র্জাতিক দলের হয়ে এত ভালো পারফরম্যান্স করেছেন, যে দলটি এখনও আন-র্জাতিক অঙ্গনে নিজেদেরই খুঁজে পায়নি। সাকিবের মেধা ও সামর্থ্য বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে বড় ধরনের অবদান রাখবে বলে স্টার্ন আশা প্রকাশ করেন।
তিনি বলেন, “সাকিব এমনই এক ক্রিকেটার, যিনি বাংলাদেশের সব তরুণের রোল মডেল হতে পারেন। যদি উন্নতি ধরে রাখতে পারেন, তাহলে বিশ্ব ক্রিকেটে তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত হতে পারেন।”
সর্ব শেষ প্রকাশিত অলরাউন্ডারদের তালিকায় র্যাঙ্কিংয়ের শীর্ষস'ানটাও ধরে রেখেছেন সাকিব।
উইজডেনের সেরা দশ টেস্ট ক্রিকেটার ও তাদের পয়েন্ট:
১. সাকিব আল হাসান (বাংলাদেশ) ৮ টেস্ট ৭.৯৪ পয়েন্ট
২. গৌতম গম্ভির (ভারত) ৮ টেস্ট ৭.৬৩
৩. গ্রায়েম স্মিথ (দক্ষিণ আফ্রিকা) ৭ ” ৭.২১
৪. শচীন টেন্ডুলকার (ভারত) ৯ ” ৭.০০
৫. জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা) ৮ ” ৭.০০
৬. বেন হিলফেনহস (অস্ট্রেলিয়া) ৮ ” ৬.৯৪
৭. অ্যান্ড্রু ফ্লিনটফ (ইংল্যান্ড) ৮ ” ৬.৮৮
৮. ডেল স্টেইন (দ. আফ্রিকা) ৮ ” ৬.৮৮
৯. ফিডেল অ্যাডোয়ার্ডস (ও. ইন্ডিজ) ৮ ” ৬.৮১
১০. অ্যান্ড্রু স্ট্রাউস(ইংল্যান্ড) ১৩ ” ৬.৭৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



