মশা মারতে কামান না.... মশা মারতে মশা!
০৭ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কলকাতা পৌর এলাকায় এবার সত্যিই আর মশা মারতে কামান দাগাতে হবে না। মশা মারতে আনা হয়েছে মশাই। গল্প নয় সত্যি কথা। এবার সত্যিই ‘শত্রু’ মশা মারতে চাষ করা হচ্ছে ‘মানববন্ধু’ মশার। সেই লক্ষ্যেই এগোচ্ছে কলকাতা পৌর করপোরেশন। মানববন্ধু এই মশার নাম ‘টাকসোই কাইটিস’। এই প্রজাতির মশা কোনো মানুষ বা পশুকে কামড়ায় না। এদের মূল খাদ্য অ্যানোফিলিস, কিউলেক্স ও এডিস প্রজাতির মশার লার্ভা। যেসব মশা সাধারণত ম্যালেরিয়া, ডেঙ্গু ও ফাইলেরিয়ার মতো রোগ মানুষের দেহে সংক্রমিত করে, সেসব মশার শত্রু টাকসোই কাইটিস মশা। অবশ্য এই মশা আবার অন্যান্য মশার চেয়ে সাইজে একটু বড়। গায়ের রং হালকা সোনালি।
কলকাতা পৌর করপোরেশনের স্বাস্থ্য বিভাগের গবেষকেরা গত মাসে কলকাতার কুঁদঘাট অঞ্চল থেকে এই মশার লার্ভা আবিষ্কার করেন। ভারতের মধ্যে কলকাতাতেই এখন পর্যন্ত এই মশার অস্তিত্ব পাওয়া গেছে। কলকাতায় এই মশা আরও দেখতে পাওয়া গেছে পার্ক সার্কাস ও লেক গার্ডেনস এলাকায়ও। এখন পৌর করপোরেশন সিদ্ধান্ত নিয়েছে কৃত্রিম প্রজননের মাধ্যমে এই প্রজাতির মশার বংশ বাড়াতে। কলকাতা পৌর করপোরেশন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস জানিয়েছেন, ইতিমধ্যে বেলেঘাটা, বউবাজার ও এন্টালিতে এই প্রজাতির মশা ছাড়া হয়েছে।@ প্রথম আলো
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুন
ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন