আপনার রং কি?
০৯ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যদি জিজ্ঞেস করা হয় আপনার গায়ের রং কি? আপনি তো উত্তর দিবেন, তাই না? কেউ বলবেন - দুধে আলতা, কেউ বলবেন - প্রায় লাল(!), কেউ শ্যামলা, কেউ গর্বে বলবেন - কালো। এটাই তো স্বাভাবিক আমাদের জন্য। স্বাভাবিক আমরা যারা সমাজের গলিঘুপচিতে চলতে চলতে মগজের ভিতর স্বাভাবিক পরিচ্ছন্ন চিন্তা করার ব্যাপারটাই ভুলে গেছি। এর ব্যাতিক্রম না আমরা কেউই। তাই আমার চোখে আমার চার বছরের ছেলেটা শ্যামলাই।
সে কিন্তু এমন করে ভাবে না একদমই!.....তাকে তার মা আমাদের তিনজনের পারিবারিক কোন এক আড্ডায় জিজ্ঞেস করেছে -এ্যাই ছেলে তোর রং কিরে? আমার ছেলের উত্তর শুনবেন - "মানুষের কোন রং হয় নাকি, দুষ্টু!" মানুষের রং কি-এই সহজ প্রশ্নের দার্শনিক উত্তর দিয়ে সে নিবিষ্ট মনে স্পাইডার ম্যান নিয়ে খেলতে থাকে।
আর আমার জটিল মনের ভিতর আরো একটা সহজ প্রশ্ন বুদবুদ করে ওঠে সাথে সাথে - মানুষের ধর্ম কি ?
ভাবছি উত্তরের জন্য আমার ছেলের কাছেই যাব।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন