** এই শীতকালটা আমার গরমেই কেটেছে! **
২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শীতকাল যায় যায় করেও এখনও কিছুটা রয়ে গেছে।এবার বছর নাকি শীতটা ভালই পড়েছিল। আমি অবশ্য শীত অতটা উপলব্ধি করতে পারিনি।অনেকের শীতকালটা কাটে কোথায় সর্বনিম্ন তাপমাত্রা পড়ল এটা দেখে।কারও কাটে শীতে টাটকা খেজুরের রস খেতে পারবে কোথা থেকে সেই প্লান করে।আবার কেউ কেউ জাস্ট শীতকালটা লেপের তলায় শুয়েই কাটিয়ে দেয়।
আমার এবার শীতকালটা কেটেছে শুধু বাজারদর আতংকে।বার বার মনে হয়েছে প্রতিটা দ্রব্যমূল্য আর কত বাড়বে।কোথায় গিয়ে থামবে এই মূল্যস্ফীতি।শীতে শাকসবজি প্রচুর উৎপাদন হয় সেই হিসেবে দামটা মানুষের হাতের নাগালেই থাকে।কিন্তু এইবার প্রতিটি শাকসবজির দাম গত শীতের চেয়ে কয়েক গুন বেশি ছিল।গতবার কাচা ঝাল ছিল কেজি প্রতি ৬০-৭০ টাকার ভেতরে।এবার সেই কাঁচা ঝাল ১৪০ টাকার নিচে নামেইনি।অন্যান্য জিনিসের দামের কথা আর নাই বললাম। আর সাম্প্রতিক সময়ে প্রতিটি জিনিস পত্রের দাম কেমন তা আপনাদের সবারই জানা।
আমার এখন শুধু একটা কথায় বারবার মনে হচ্ছে দাম বাড়তে বাড়তে কোথায় গিয়ে থামবে।
আমার মত স্বল্প আয়ের মানুষদের জন্য বাজার এখন এক আতংকের নাম।সত্যি বাজারে যেতে ভয় লাগে।এবার শীতকালটা যে কি ভাবে গেছে টেরই পায়নি।দেশে এত উন্নয়ন কি মানুষ ধুয়ে পানি খাবে।যে উন্নয়ন মানুষের মৌলিক চাহিদা পুরনের পথ কঠিন করে দেয় সেই উন্নয়ন নিয়ে জাতি কি করবে।বর্তমানে দেশের মূল্যস্ফীতি যে হারে বাড়ছে এর লাগাম টেনে না ধরতে পারলে আমাদের জন্য জীবন আরও কঠিন হয়ে যাবে।
# ছবি গুগল থেকে।
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ক্লোন রাফা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:০৮
মূলত এটি একটি ছবি ব্লগ। এক একটি ছবি একটি করে ইতিহাস। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কস্টের অধ্যায়।
এপস্টেইন ফাইল দেখে আপনারা যারা বিচলিত, জেনে রাখুন ভয়াবহ আরেক বর্বরতা ঘটেছিলো ৭১এ এদেশেই, আর... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
নতুন নকিব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০১
শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

ছবি, সংগৃহিত।
সারসংক্ষেপ
রমজানের রোজা ইসলামের অন্যতম মৌলিক ইবাদত। সাধারণ মুসলিম সমাজে রোজা ভঙ্গের ধারণা প্রধানত পানাহার ও যৌন সংসর্গের মধ্যেই সীমাবদ্ধ। অথচ কুরআন,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫

উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭

মানুষ আসলে কী?
Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২
নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।
আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন