"মাদকমুক্ত পৃথিবী গড়ার প্রয়াস এবং সুবিধা বঞ্চিত শিশুদের প্রাথমিক পর্যায়ে কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচী"
মোঃ মোস্তাফিজুর রহমান (মুক্তা) জেলাঃ সিরাজগঞ্জ-থানাঃ কামারখন্দ-গ্রামঃচৌবাড়ী-পিতা-মৃত-ময়নুল হক(টি.সি.ও)-মাতা-মৃতঃ মোমেনা বেগম
শিশুদের মাদক থেকে দূরে রাখতেই হবে। নিজের দায়বোদ থেকে আমি ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছি। শিশু শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে কম্পিউটারে বিনোদনমূলক শিক্ষা বেছে নিয়েছি। কিছু টাকা হাতে পেলেই বিশ্ববিদ্যালয় থেকে ছুটি নিয়ে ল্যাপটপ হাতে নিয়ে বেরিয়ে পড়ি বিভিন্ন এলাকায়। দেশের বিভিন্ন স্থানে শিশু শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখার লক্ষ্যে আমার, দি পিপলস্ ইউনিভার্সিটি অব বাংলাদেশ'র সি.এস.ই বিভাগের ২০তম ব্যাচের ছাত্র, আমি মোঃ মোস্তাফিজুর রহমান (মুক্তা) ল্যাপটপ নিয়ে দেশের বিভিন্ন জেলায় শিশু শিক্ষার্থীদের ছবি আঁকা শিশুদের শিক্ষামূলক গেম দেখায় এবং তা শিখিয়ে দেই। সারা দেশের শিশুদের পর্যায়ক্রমে কম্পিউটারে শিক্ষা ও বিনোদনের প্রশিক্ষণকে কাজে লাগিয়ে মাদক থেকে শিশুদের দূরে রাখার এ প্রচেষ্টা আমার। আমি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রদের আহবান জানিয়েছি আমার মতো করে এ কাজে অংশ নিতে। নিজে থেকে যে যার এলাকায় শিশু শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে এ উদ্যোগ নিলে সমাজের অনেক শিশু মাদকের অন্ধকার থেকে বেঁচে যাবে। এবং অনেক শিক্ষক স্কুলে গিয়ে শিশুদের সামনে ধূমপান করে থাকেন। শিক্ষকদের আমি অনুরোধ করি শিশুদের সামনে ধূমপান করবেন না।
* শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের ধূমপান করা বিশ্বের জন্য ক্ষতিকর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


