somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্রিকেট মাফিয়াদের যড়যন্ত্রে আক্রান্ত বাংলাদেশ মনে কি পড়ে আব্দুল্লাহ উপন্যাসের সেই লাইনটা? - "এক ঘরমে দো পীর নেহি রাহেগে, যাও বাচ্চা শো রাহো"

১৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সাহেব কহেন, ”চমৎকার ! সে চমৎকার !”
মোসাহেব বলে, ”চমৎকার ! সে হতেই হবে যে !
হুজুরের মতে অমত কার ?”
সাহেব কহেন, ”কী চমৎকার,
বলতেই দাও আহা হা।”’
মোসাহেব বলে, ”হুজুরের কথা শুনেই বুঝেছি
বাহাহা বাহাহা বাহাহা ! ”

বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের আইন উপদেষ্টা মোস্তাফিজুর রহমান খান এর আইনি বিশ্লেষণে স্পষ্ট ভাবে প্রমাণিত তাসকিন আহমেদকে এই বিশ্বকাপে বোলিং করা থেকে বিরত রাখার সিদ্ধান্ত পূর্ব পরিকল্পিত। ঐ দিন ভারতীয় ও অস্ট্রেলিয়ার আম্পায়ার মাঠে নামার পূর্বেই সেই সিদ্ধান্ত নিয়ে নেমেছিলেন।

ঐ দিন খেলার সময় তাসকিন যে প্রকৃতির বল গুলো করেছিলেন পরীক্ষার সময় তার কোন প্রকারেই নিষিদ্ধ বোলিং একশনের প্রমাণ পাওয়া যায় নি। পরীক্ষার সময় তাসকিনের ৯ টি বাউন্সার বোলিং এর সময় ৩ টা বোলিং এর সময় সন্দেহজনক একশন পাওয়া গেছে কিন্তু যেদিন খেলার মাঠে ভারতীয় ও অস্ট্রেলিয়ার আম্পায়ার তার বোলিং নিয়ে সন্দেহ পোষণ করে পরীক্ষার জন্য নির্দেশ দিয়েছে ঐ দিন কোন বাউন্সার দেয় নাই। ফলে ঐ দিন খেলার মাঠে বোলিং নিয়ে সন্দেহ পোষণ করে পরীক্ষার জন্য নির্দেশ দেওয়াটা পুরো আইন বহির্ভূত কাজ করেছে ভারতীয় ও অস্ট্রেলিয়ার আম্পায়ার।



আব্দুল্লাহ উপন্যাসের সেই লাইনটা মনে আছে? - "এক ঘরমে দো পীর নেহি রাহেগে, যাও বাচ্চা শো রাহো"। বিশ্ব ক্রিকেটে শ্রীলংকা আজকের এই পর্যায়ে আসতে পেড়েছে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে কারণ তার কারণ যে সময়টাতে তারা উপরে উঠিতেছিল সেই সময় ক্রিকেট খেলার প্রধান লক্ষ ছিলও মানুষকে বিনোদন দেওয়া ও ক্রিকেট কর্তৃপক্ষ ছিলও ক্রিকেট স্বেচ্ছাসেবকদের হাতে বর্তমান সময়ের মাফিয়াদের হাতে না। সুতরাং ক্রিকেট খেলতে হলে শূদ্র বর্ণের হিন্দুরা যেমন শত-শত বছর ধরে ব্রাক্ষমন বর্ণের হিন্দুদের শ্রেষ্ঠত্ব মানিয়া নিয়া মাথা নিচু করিয়া বসবাস করিয়া আসিতেছে ঠিক তেমনি ভাবে খেলিতে হইবে।



ভারত, অস্ট্রেলিয়া, ও ইংল্যান্ডের বিরুদ্ধে খেলা থাকিলে পরবর্তীতে মোস্তাফিজুর, আল আমিনদের পাতলা পায়খানা হওয়ার অজুহাতে বসাইয়া রাখিতে হইবে। ঐ টাই হলো মনিবদের খুশি রাখিবার একমাত্র সমাধান মাফিয়াদের হাত থেকে রক্ষা পাইবে।



তাসকিনের কথা আর উল্লেখ করিলাম না কারণ তার অধ্যায় আজকেই শেষ হইয়া গেল। এর পরে সে যখন ক্রিকেটে ফিরিবে তখন সে হইবে ভেন্কাটেশ প্রসাদের মতো বোলার রিকি পন্টিং, গিলক্রিষ্ট, সাংগাকারার মতো ব্যাটসম্যানদের ভোগ্যপণ্য।



এখনও সময় আছে মোস্তাফিজুর ও আল আমিনকে নিয়ে চিন্তা করার। ক্রিকেট মাফিয়াদের কাছে মুচলেকা দিতে হবে যে আমরা তাদেরকে খেলাবো শুধুমাত্র আফগানিস্তান, জিম্বাবুয়ে এর বিরুদ্ধে; তোমাদের বিরুদ্ধে না।



তাসকিন আজ থেকে তোমাকে আর পিতার মতো স্নেহে শাসন করা বড় ভাই মাশরাফির গালি খেতে হবে না কোন খারাপ বল করে।



তাসকিন তুমি যেনে রাখ দেশের ১৬ কোটি মানুষ অগোচরে অশ্রু মুছবে মাঠে তোমার ও মাশরাফির ইউনিক বিজয় উদযাপন করা থেকে। সব ক্রিকেটারই ক্রিকেট খেলে; তবে খুব কম ক্রিকেটারই আছে যারা একই সাথে ক্রিকেট খেলে ও দলের সমর্থকদের বিনদিত করে। তুমার অবস্থান হবে ক্রিকেট বিশ্বের প্রথম ৩ জন ক্রিকেটারের মধ্যে যার মাঝে একই সাথে দুটি গুন বিদ্যমান।

আমি দিব্য চোখে কল্পনা করতে পারতেছি আজকে রাতটা ১৬ কোটি বাংলাদেশি মানুষের মধ্যে অন্তত ১ জন ঘুমাতে পারবে না আর সে হলো তোমার পিতৃ তুল্য বড় ভাই মাশরাফি মূর্তুজা। যে মানুষটা সব সময়ই মাঠে নামে দেশের পতাকার জন্য। আমি জানিনা ক্রিকেট বিশ্বে ২য় কোন ক্রিকেটার সেভাবে মাঠে নামে কি না। আমি ক্ষমা চাচ্ছি যদি অন্য ক্রিকেটাররা আমার মন্তব্যে কষ্ট পেয়ে থাকেন।







তাসকিন ও আরাফাত সানি তোমাদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতাটা তুলে দেওয়া ছাড়া আমাদের আর কিছুই করা নাই রে ভাই। অর্থের লোভে পড়ে বাংলাদেশ ক্রিকেট কতৃপক্ষ আনেক পূর্বেই নিজেদের মাথা বিক্রি করেছে ক্রিকেট মাফিয়াদের কাছে।

তুমি কি কেবলই ছবি, শুধু পটে লিখা।
ওই-যে সুদূর নীহারিকা
যারা করে আছে ভিড় আকাশের নীড়,
ওই যারা দিনরাত্রি
আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী গ্রহ তারা রবি,
তুমি কি তাদের মতো সত্য নও।
হায় ছবি, তুমি শুধু ছবি॥
নয়নসমুখে তুমি নাই,
নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই-- আজি তাই
শ্যামলে শ্যামল তুমি, নীলিমায় নীল।

আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল।
নাহি জানি, কেহ নাহি জানে--
তব সুর বাজে মোর গানে,
কবির অন্তরে তুমি কবি--
নও ছবি, নও ছবি, নও শুধু ছবি॥


তাসকিন কত টুকু যড়যন্ত্রের স্বীকার তা জানার ইচ্ছে থাকলে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের আইন উপদেষ্টা মোস্তাফিজুর রহমান খান এর ফেসবুক ওয়ালে দেওয়া পুরো বিশ্লেষন পড়ে দেখার অনুরোধ করবো।

বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের আইন উপদেষ্টা মোস্তাফিজুর রহমান খান এর আইনি বিশ্লেষণ

সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৬ রাত ১২:২৫
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদি আরবে বাংলাদেশের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ১:৫৮


দিন দিন সরকারপ্রধানের ফ্যান হয়ে যাচ্ছি। তাঁর চলাফেরা, সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা দেখে মানুষ বলতে শুরু করেছে, এ যেন আরেক জিয়া। আর “I have a plan” কথাটার অর্থ এত... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব রাজনীতি, ক্ষমতা ও অর্থনীতির কেন্দ্রে এখন ভারত

লিখেছেন ...নিপুণ কথন..., ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৩:১২


ভারতের পররাষ্ট্রমন্ত্রী Dr S. Jaishankar কথা বলছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ অন্য বিশাল ক্ষমতাধর রাষ্ট্রের মন্ত্রীরা একাগ্রচিত্তে শুনছেন।

হ্যাঁ, অস্বীকার করার উপায় নেই। বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান এমনই। সামরিক... ...বাকিটুকু পড়ুন

এইচ এস সি রেজাল্ট ২০২৬ -ঢাকা বোর্ড

লিখেছেন হুমায়রা হারুন, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৯

খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

In the 2026 HSC examinations, a total of 297,621 candidates appeared... ...বাকিটুকু পড়ুন

নারীর অনমনীয়তা, আমিত্ব ও ফিক্সড মাইন্ডসেটের কাছে অসহায় স্বয়ং ঈশ্বরও

লিখেছেন শেহজাদ আমান, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪



নারীর অনমনীয়তা, আমিত্ব বা ফিক্সড মাইন্ডসেট খুবই ভয়ংকর এক জিনিস, যেটার মুখোমুখি হয়ে ব্যর্থ হয়েছিল স্বয়ং মার্ভেল কমিকসের গড-লাইক ক্যারেক্টার 'বিয়ন্ডার'ও। বলছি সেই কাহিনি...

মার্ভেল কমিকসের অন্যতম মোস্ট পাওয়ারফুল ক্যারেক্টার... ...বাকিটুকু পড়ুন

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

×