চন্দ্র তুমি
চন্দ্র তুমি খুবই সুন্দর
ভূষিবুত করেছ আমায় দিয়ে মন্তর
আকাবাঁকা মেঠোপথে তোমার আলো পড়ে,
এ যেন আলো নয়, হিরকচ্ছটা পড়ে।
নদীর উপর তোমার আলো
মনে বড় লাগে ভাল,
অদূর গায়ে তোমার ধারা
দেখে আমি দিশেহারা।
একি বাস্তব না কল্পনা
মনের কোনে জমে হাজারো আল্পনা,
যখন তোমার আলোর ধারা পরে
নতুন টিনের চালে।
অবাক বিস্ময়ে তাকিয়ে আমি......
যেন রূপের আগুন জ্বলে।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১০ ভোর ৫:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


