somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোটরসাইকেল ভ্যালী
মোটরসাইকেল ভ্যালী ২০১২সালের ২৫শে জানুয়ারী প্রতিষ্ঠিত হওয়া বাংলাদেশের সর্ব প্রথম এবং সর্ব বৃহৎ মোটরসাইকেল বিষয়ক ওয়েবপোর্টাল। মোটরসাইকেল বিষয়ক তথ্য, দাম, সংবাদ, রিভিউ, টিপস, শোরুমের ঠিকানা সহ মোটরসাইকেলের প্রায় সব কিছুই রয়েছে এখানে।

চাইনিজ বাইক কেন কিনবেন?

২৩ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের সমাজে প্রচলিত একটি কথা রয়েছে, “চায়না, বেশি দিন যায় না”। আসলেই কি তাই? আসুন একটু পেছনে গিয়ে দেখি। আমাদের যাদের বয়স একটু বেশি (৩০ বছরের বেশি) এবং গ্রামে থেকেছি তারা কম বেশি সবাই জানি যে গ্রামাঞ্চলের প্রচলিত অন্যতম বাহন হলো সাইকেল। এবং সবচেয়ে আকাংখিত সাইকেল হলো “চায়না ফনিক্স ( আসল উচ্চারন ফিনিক্স) সাইকেল । চায়না ফনিক্স সাইকেল আর সব সাইকেলের থেকে দামী এবং অনেক বেশি টেকসই। চালিয়েও অনেক আরাম। কমদামী সাইকেলের মধ্যে ইন্ডিয়ান হিরো সাইকেল ছিলো। দামে কম, টেকসই কম।
সিম্ফনী মোবাইল। এই ফোন ব্যবহার করে নাই এমন লোক দেশে খুজে পাওয়া দুষ্কর। ব্রান্ড হিসেবে বাংলাদেশী কিন্তু ১০০% চাইনিজ এই ফোনটি দামের তুলনায় অনেক ফীচার এবং যথেষ্ট টেকসই বলে মার্কেটে শক্ত একটি অবস্থান তৈরী করে নিয়েছে। নকিয়ার মতো পৃথিবী মাত করা কোম্পানীকে সিমফনীর কাছে মার্কেট ছেড়ে দিতে হয়েছে।

Xiaomi(উচ্চারন সম্ভবত শাওমি)। এই চাইনিজ মোবাইলের ব্রান্ডটি এপল এবং স্যামসাং এর ঘুম হারাম করে দিয়েছে।

তাহলে কেনো চাইনিজ প্রোডাক্ট খারাপ হিসেবে আমাদের সমাজে প্রচলিত রয়েছে? এর কারন হচ্ছি আমরাই। জ্বী। চায়না থেকে দুনিয়ার অখাদ্য পন্য গুলি আমরা তুলে নিয়ে আসি দেশে বেচার জন্য। আমরা জানি, বাঙ্গালী, পন্যের মানের থেকে দামের দিকে মনযোগ আগে দিবে। কাজেই জিনিস যাই হোক, সস্তা হতে হবে।সস্তার বারো অবস্থা হবেই এটি স্বাভাবিক। আর কম দামে হরেক ডিজাইনের বাইক বাহারী নাম দিয়ে ডজন ডজন কোম্পানী চাইনিজ বাইক দেশে আনা শুরু হলো। যাদের অনেকেই অল্প দিন পরেই মার্কেট থেকে উধাও হয়ে গিয়েছে। অনেকের বাইক আছে তো পার্টস পাওয়া যায় না। অনেকের শো রুম শুধু ঢাকাতেই আছে। আর কস্টোমার সার্ভিস সেন্টার, সেতো অনেক দূরের কথা।

তাহলে কাদেরকে বিশ্বাস করবো? প্রথমেই দেখতে হবে কারা দীর্ঘদিন থেকে মার্কেটে আছে। খারাপ পন্য নিয়ে, গ্রাহককে সন্তুষ্ট না করে ব্যবসায় কখনই দীর্ঘদিন টিকে থাকা যায় না। কাজেই কিছু পন্য রয়েছে যাদের মান দামের তুলনায় মন্দ নয় যেমন জংশেন, ডায়াং, লিফান, জারা, ডায়ূন ইত্যাদি। এসকল ব্রান্ডের সব বাইকই ভালো এমন নয়, কিন্তু এদের কিছু কিছু বাইক মার্কেটে বেশ শক্ত অবস্থান করে নিয়েছে। যেমন ডায়াং এর ৫০সিসি এবং ৮০ সিসি, ১০০সিসি, জংশেন এর ৮০সিসি। জারা ১০০সিসি, ডায়ুন এর ৮০সিসি, ১০০সিসি এবং ১৫০সিসি।লিফানের ১৫০ সিসি, জিয়ালিং ইত্যাদি।

এই বাইক গুলো কি মানের দিক থেকে জাপানিজ বা ইনডিয়ান ব্রান্ড এর থেকে ভালো অথবা সমান? একটি পন্যের মান বিচার করতে হলে দামটিও বিচারে আনতে হয়। এ সকল বাইকগুলো দামের দিক থেকে জাপানিজ বাইকের থেকে অনেক কম এবং ইনডিয়ান বাইকের থেকেও বেশ কম দাম। কাজেই তাদের সম মানের হবে এটি কোন মতেই সম্ভব নয় কিন্তু এটি ঠিক, একই মূল্যে আপনি চায়নিজ বাইক যত সুন্দর এবং যত আধুনিক সুবিধাযুক্ত অবস্থায় পাবেন এমন সুবিধা আপনি জাপানিজ বাইক দূরের কথা ইনডিয়ান বাইকেও পাবেন না। কিন্তু ইনডিয়ান বাইক থেকে টেকসই কিছু কম হবে এটিই স্বাভাবিক। সব ক্ষেত্রেই কম টেকসই হবে এমনও নয়। যেমন আমার পরিচিত একজন জংশেন ইডি৮০সিসি বাইকটি চালাচ্ছেন প্রায় ২৫বছর ধরে। আরেকজন ডায়াং ১০০সিসি বাইক চালাচ্ছেন ১০বছরের বেশি সময় ধরে। দুজনেই সন্তুষ্ট তাদের বাইকের প্রতি।
এটি ১০০% সত্য যে বেশি দাম দিয়েও আপনি বেশি টেকসই চাইনিজ বাইক দেশে পাবেন না। যেগুলো আছে প্রায় সবগুলোই দামে কম করতে গিয়ে মানের দিক দিয়ে কম করেছে। এগুলোর মধ্যে কিছু বাইক রয়েছে যেগুলো দাম এবং মানের দারুন সমন্বয় রয়েছে যেগুলো আপনি কিনে ব্যবহার করতে পারেন।

যে সকল ক্ষেত্রে আপনি চাইনিজ বাইকের কথা ভাবতে পারেন-
০১. সামর্থের সীমাবদ্ধতা থাকলে
০২. ১০০সিসি এর নীচে বাইক চাইলে
০৩. কম দামে স্টাইলিশ বাইক চাইলে
০৪. দেশ জুড়ে সার্ভিস সেন্টার থাকলে
০৫. সন্তুষ্ট ব্যবহারকারীর অভিমত পেলে
০৬. যখন আপনার বাজেট কম
০৭. টেকসইয়ের থেকে স্টাইল যখন বেশি প্রয়োজন

আপনি যদি জাপানিজ ব্রান্ডের বাইকের প্রতি আগ্রহী হন এবং কেনার সামর্থ্য থাকে তাহলে আপনাকে ইনডিয়ান বাইক কিনতে বলা যেমন বোকামী তেমনি আপনার সাধ্যের বাইরে গিয়ে অন্য বাইক কেনার থেকে দেখে শুনে চাইনিজ বাইক আপনি ব্যবহার করতে পারেন। কারন কোনো বাইকই ১০০% পারফেক্ট নয়, কেউ গতিতে বেশি, কেউ ডিজাইনে বেশি, কেউ তেল সাশ্রয়ী আবার কেউ আরাম দায়ক। একই বাইকে সকল সুবিধা দেয়া কখনই সম্ভব নয়। ভালোর কোনো শেষ নেই। শরবতে যত চিনি ঢালবেন শরবত ততোই মিষ্টি হবে। কাজেই আপনার বাজেটের মধ্যে আপনার পছন্দের বাইকটিই আপনার জন্য সেরা বাইক। সেটি জাপানিজ ব্রান্ড হোক, ইনডিয়ান হোক, দেশি হোক কিংবা চাইনিজ।

সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৩০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

×