somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শীতের পিঠা

০৫ ই ফেব্রুয়ারি, ২০০৬ রাত ১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খেজুর পিঠা
যা লাগবে : 2 কাপ ময়দা, তেল 250 গ্রাম, চিনি 150 গ্রাম, ডিম 2টি, হলুদ গুঁড়া আধা চা চামচ, ব্যানানা এসেন্স কয়েক ফোঁটা, ঘি 2 টেবিল চামচ।
যেভাবে করবেন : ময়দার সঙ্গে 50 গ্রাম তেল, ফেটানো ডিম, ঘি, ব্যানানা এসেন্স, চিনি, হলুদ ও সামান্য লবণ দিয়ে ভালো করে মেশাবেন।
তারপর অল্কপ্প অল্কপ্প পানি দিয়ে একটু শক্ত করে কাই তৈরি করে নিন। দেড় ইঞ্চি লম্ব্বা গুটিপোকার ডিমের মতো করে গড়ে নিন। একটি ছিদ্রওয়ালা চালনিতে তেল মেখে বুড়ো আঙুল দিয়ে জোরে চাপ দিলেই খেজুরের মতো পিঠা দেখা যাবে। এবার অল্প অাঁচের তেলে বাদামি করে ভাজলেই মচমচে খেজুর পিঠা তৈরি হয়ে যাবে। বয়ামে রেখে দিলে এক মাস পরও এই পিঠা খাওয়া যায়।

সিরিঞ্জ পিঠা
যা লাগবে : চালের গুঁড়া 250 গ্রাম, লবণ পরিমাণমত, টেস্টিং সল্ট এক চা চামচ, হলুদ বা জর্দার রং অল্প।
যেভাবে করবেন : চালের গুঁড়া পাতলা সুতির কাপড়ে ছেঁকে ঠাণ্ডা পানিতে লবণ, রং ও টেস্টিং সল্ট দিয়ে ঘন করে গুলে নিন। এবার সিরিঞ্জের ভেতর ঢুকিয়ে কলাপাতার ওপর ফুল ফুল আকারে 6/7টা
বানিয়ে নিন। গরম পানির ডেকচির ওপর বাঁশের চালনি বসিয়ে কলাপাতাটি তাতে কিছুক্ষণ রেখে সিদব্দ করে নিন। রোদে শুকালেই সিরিঞ্জ পিঠা তৈরি হয়ে যাবে। তারপর গরম তেলে ভাজলেই খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। যখন-তখন নাস্তার জন্য ঘরে এই পিঠা বানিয়ে রাখা যায়।

দুইবিরানি পিঠা
যা লাগবে : চালের গুঁড়া 1 কেজি, মসুর ডাল 250 গ্রাম, 1 কেজি গুড় বা চিনির সিরা, লবণ স্ট্বাদমত, হলুদ গুঁড়া আধা চা চামচ, ঘি 2 টেবিল চামচ, এলাচি-দারুচিনি 7/8টি করে, তেজপাতা 2টি, তেল 700 গ্রাম।
যেভাবে করবেন : প্রথমে মসুর ডাল ধুয়ে লবণ-হলুদ দিয়ে ডালের মতো করে রাল্পম্না করবেন। তাতে এমন পরিমাণ পানি থাকবে, যাতে 1 কেজি চালের গুঁড়া আটার কাইয়ের মতো করা যায়। কাই করার সময় অল্প ঘি দিতে পারেন। এখন আধা ইঞ্চি পুরু রুটি করে তাতে খেজুরের কাঁটা দিয়ে মাছ, ফুল, ফল, পাখি নানা ধরনের ছবি এঁকে কেটে নিন। পিঠার ভেতর খাঁজ কেটে নিন যাতে চিনির সিরা ঢোকে। পিঠা কাটা হয়ে গেলে গরম তেলে হালকা করে ভেজে ভেজে তুলে রাখুন। এই পিঠা ডিপ ফ্রিজে রেখে দু-তিন মাস বা এক বছর পর বের করে আবার গরম তেলে মচমচে করে ভেজে চিনি বা গুড়ের সিরায় ডুবিয়ে তুললে পিঠার ভেতর সিরা ঢোকে। আর দু'বার ভাজার জন্য মচমচে ভাবটাও থাকে। এভাবে দু'বার ভাজা হয় বলে কুমিল্লার আঞ্চলিক ভাষায় একে দুইবিরানি পিঠা বলে।

কৃতজ্ঞতা স্বীকার: আঞ্জুমান আরা বেগম
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌভাগ্যের কপাল

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৭ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮


এই কবিতাকে ভুলে যাওয়ার
সবচেয়ে উত্তম কাজের মধ্যে
নিঃশ্বাস ফেলার কিছু জায়গা পাব;
স্বার্থপর কবিতা কোনদিন আমাকে
স্মরণ করবে না- কি দরকার
এতো বর্ণ মালার প্রেম লেখে,
তার চেয়ে আমি দুবলা ঘাস হই... ...বাকিটুকু পড়ুন

ভারত কেন মক্কা চুক্তি নিয়ে শ্বাসকষ্টে ভুগছে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো... ...বাকিটুকু পড়ুন

ময়নাদ্বীপের মাঝি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


(পদ্মানদীর মাঝী উপন্যাসের মূল চরিত্র ও প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত উত্তরকথা)

পদ্মা আর মেঘনার যেখানে বিয়ে হয়েছে, সেখান থেকে আরও গভীরে, বঙ্গোপসাগরের নোনা মোহনায় জেগে থাকা... ...বাকিটুকু পড়ুন

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

×