থার্মাল তাপবিকিরণ পদ্ধতিতে হিসাব করে গবেষকরা গ্রহটির ব্যাস 3 হাজার কিলোমিটার বলে জানিয়েছেন। যা প্ল্লুটোর চেয়ে 700 কিলোমিটার বেশি। অর্থাৎ নেপচুনের পর সৌরজগতে আবিষ্কৃত এটিই সবচে বড় বস'। নেপচুন আবিষ্কৃত হয়েছিল 1846 সালে।
আপাতত গ্রহটিকে ইউবি 313 শনাক্ত করার পর যাকে কুইপার বেল্টের গ্রহাণু হিসেবে ধারণা করা হয়েছিল। কুইপার বেল্ট হলো, নেপচুনের পর প্রায় 400 কোটি কিলোমিটার পর্যন্ত সূর্যকে ঘিরে ছড়িয়ে ছিটিয়ে ঘুরতে থাকা লক্ষাধিক ছোট-বড় গ্রহাণু। দূরত্বের বিচারেও এটি সৌরজগতের সবচে দূরের বাসিন্দা। সূর্য থেকে প্লুটোর দূরত্বের প্রায় দ্বিগুণ দূরে এটির অবস্থান। তাই নিখুঁতভাবে এর আয়তন পরিমাপের জন্য তেজস্ক্রিয়তার বিকিরণই ছিল একমাত্র উপায়।
বন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ছাড়াও ম্যাক্স প্ল্যাঙ্ক রেডিও অ্যাস্ট্রোনোমির বিজ্ঞানীরাও আলাদাভাবে গ্রহটির আকার মেপেছিলেন। তাতেও একে প্লুটোর চেয়ে বড় দেখা গেছে। তারা তাপ বিকিরণ ও অপটিক্যাল অবজারভেশন দুটো পদ্ধতিতেই এর আয়তন মেপেছিলেন। সাধারণত সূর্যের আলো প্রতিফলনের পরিমাণ এবং সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য বের করার মাধ্যমে দূরবর্তী গ্রহগুলোর আয়তন নিখুঁতভাবে মাপা হয়। আর ইউবি313-এর আয়তন মাপতে গবেষকরা 30 মিটার দৈর্ঘ্যের টেলিস্কোপের পাশাপাশি ম্যাক্স প্ল্যাঙ্ক মিলিমিটার বোরোমিটার ব্যবহার করেছেন।
2005-এর জানুয়ারিতে ক্যালিফোর্নিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির অধ্যাপক মাইক ব্রাউন ও তার সহকর্মীরা গ্রহটি আবিষ্কার করেছিলেন। প্রশস্ত ও শক্তিশালী ডিজিটাল ক্যামেরার সাহায্যে সৌরজগতের দৃশ্যমান বস্তুর তরঙ্গদৈর্ঘ্য মাপার সময় তারা ইউবি 313 আবিষ্কার করেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

