somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বায়োটেরোরিজম নিয়ে উদ্বিগ্ন এশিয়া।

০৮ ই এপ্রিল, ২০০৬ দুপুর ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উষ্ণ আবহাওয়া, ঘনবসতি, দুর্বল স্বাস্থ্য ব্যবস্থার কারণে দক্ষিণ-পূর্ব এশিয়া সার্স, বার্ড ফ্লুর মতো সংক্রমণজনিত রোগের প্রজনন ক্ষেত্রে পরিণত হতে পারে। বিষেশজ্ঞরা সতর্ক করে দিয়ে বলছেন, এ অঞ্চলে দারিদ্র্যের কারণে এসব রোগ ব্যাপক ধ্বংসাত্দক হয়ে দেখা দিতে পারে।
বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, মার্কিনবিরোধী আন্তর্জাতিক সন্ত্রাসীরা এ ধরনের ভাইরাস সংগ্রহ করছে এবং তারা যুক্তরাষ্ট্র ও তাদের দোসর দেশগুলোতে এসব জীবাণু প্রয়োগ করতে পারে।
চলতি সপ্তাহে সিঙ্গাপুরে এশিয়ার 37টি দেশের পুলিশ শীর্ষ কর্মকর্তাদের নিয়ে এক কর্মশালা আয়োজন করেছে ইন্টারপোল। নভেম্বরে একই ধরনের একটি সম্মেলন অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকায়।
সোমবার শুরু হওয়া সিঙ্গাপুরের সম্মেলনে প্রতিনিধিরা ল্যাবরেটরির নিরাপত্তা এবং জীবাণু অস্ত্রের হামলা প্রতিরোধে আইন প্রণয়নে আলোচনা করবেন। এছাড়াও কীভাবে এধরনের হামলার বিরুদ্ধে সাড়া দিতে হবে এনিয়ে খুঁটিনাটি আলোচনা হবে।
2002 সালে ডাকযোগে অ্যানথ্রাক্স জীবাণু পাঠানোর মাধ্যমে 5 জন নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র বায়োটেরোরিজমের বিরুদ্ধে আইন পাস করে। যদিও দক্ষিণ-পূর্ব এশিয়ার সন্ত্রাসী দলগুলো প্রচলিত অস্ত্র ব্যবহার করছে, তবু যুক্তরাষ্ট্র চায়, জীবাণু নিয়ন্ত্রণ এবং এ ধরনের হামলা প্রতিরোধে এশিয়ার দেশগুলোও আইন পাস করুক।
কিন' আল-কায়েদার সঙ্গে যোগাযোগ আছে এমন সন্দেহভাজন বন্দি সাবেক মালয়েশিয়ান সেনা ক্যাপ্টেন ইয়াজিদ সাফাত (যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণপ্রাপ্ত বায়োকেমিস্ট) রাসায়নিক ও জীবাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে ধারণা করছে যুক্তরাষ্ট্র। আফগানিস্তান থেকে ফেরার পর ইয়াজিদকে 2001 সালে আটক করা হয়।
সিঙ্গাপুরভিত্তিক অপরাধ বিশেষজ্ঞ রোহান গুনারত্নে জানান, ফিলিপাইনে জামেয়া ইসলামিয়ার হ্যান্ডবুকে দেখা যায়, তারা সন্ত্রাসী হামলায় ব্যবহার করার জন্য রাসায়নিক ও জীবাণু অস্ত্র সংগ্রহের চেষ্টা করছে। তিনি বলেন, এটি মারাত্দক উদ্বেগের বিষয় কিন' এর অর্থ এ নয় যে তারা এ ধরনের হামলা করতে সক্ষম। কেননা, সন্ত্রাসীদের প্রথমে প্যাথোজেন সংগ্রহ ও তা দিয়ে কার্যকর অস্ত্র বানাতে বিশেষজ্ঞের প্রয়োজন হয়, যা তারা সহজে পাচ্ছে না।
এশিয়ার অনেক দেশ চিকিৎসার উদ্দেশ্যে বায়োমেডিকেল রিসার্চ শুরু করেছে। ফলে মেডিকেল ল্যাবরেটরির এসব স্পর্শকাতর বস' ভুল লোকের হাতে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। শিকাগোর ডিপল ইউনিভার্সিটির কলেজ অব ল-এর অস্ত্র নিয়ন্ত্রণ বিষেশজ্ঞ ব্যারি কেলম্যান জানান, বায়োটেরোরিজম প্রতিরোধের প্রধান সমস্যা হচ্ছে, বায়োসায়েন্সের আইনগত দিক দেখাশোনা ছাড়া পুলিশ কী করতে পারে।
চীনে প্রযুক্তির বিস্তার ও এ বিষয়ে দুর্বল বিধিবিধানের কারণে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। কারণ এসব প্রযুক্তি জীবাণু অস্ত্র তৈরিতে ব্যবহার হতে পারে। যুক্তরাষ্ট্র আরো বলেছে, উত্তর কোরিয়ার জীবাণু অস্ত্র কর্মসূচি রয়েছে এবং তা কমিউনিস্ট দেশগুলোতে ছড়িয়ে পড়তে পারে। স্বাস্থ্য কর্মকর্তারা জানান, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশসমূহে দ্রুত অ্যানথ্রাক্স, স্মল পক্স মহামারী আকারে দেখা দিতে পারে।
যদি কেউ অসদুদ্দেশ্যে জীবাণু কিংবা বিষ প্রয়োগ করে তবে তার যাবজ্জীবন জেল দেয়ার আইন পাস করেছে সিঙ্গাপুর।
নয়াদিলি্লর ইনস্টিটিউট অব পিস এন্ড কনফ্লিক্টের মঞ্জুনাথ কেএস বলেন, একটি সমস্যা হচ্ছে বাজারে কিছু শিল্প প্রযুক্তি সহজলভ্য যা জীবাণু অস্ত্র তৈরিতে ব্যবহৃত হতে পারে। তিনি আরো জানান, বিয়ার তৈরির মেশিনও মারাত্দক বিষ উৎপাদনে ব্যবহার হতে পারে।

সূত্র:এপি
ট্রান্সক্রিয়েশন হ রবিউল ইসলাম
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

খোঁজা সম্প্রদায়

লিখেছেন কিরকুট, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭

হিন্দু লোহানা জাতি থেকে ধর্মান্তরিত হয়েছিল খোঁজা সম্প্রদায়।মোহাম্মদ আলী জিন্নাহ এই খোঁজা সম্প্রদায়ের মুসলিম ছিলেন এবং শিয়া গোষ্ঠীর আশারি সম্প্রদায়ের মানুষ ছিলেন। খোঁজাদের বিশ্বাস এবং ধ্রমীয় আচার-আচরণ সহজে কোন পরিচিত... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×