somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কাল্পনিক_ভালোবাসা
বহুদিন আগে কোন এক বারান্দায় শেষ বিকেলের আলোয় আলোকিত উড়ন্ত খোলা চুলের এক তীক্ষ্ণ হৃদয়হরনকারী দৃষ্টি সম্পন্ন তরুনীকে দেখে ভেবেছিলাম, আমি যাদুকর হব। মানুষ বশীকরণের যাদু শিখে, তাকে বশ করে নিশ্চিন্তে কাটিয়ে দিব সারাটি জীবন।

সাময়িকঃ ব্লগারদের ব্যক্তিগত অতি প্রাকৃতিক ঘটনা বা ব্যাখ্যাতীত অভিজ্ঞতা লেখা প্রসঙ্গে।

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় ব্লগারবৃন্দ,
আশা করি সকলেই ভালো আছেন। গত ২৩ আগষ্ট ব্লগারদের ব্যক্তিগত অতি প্রাকৃতিক ঘটনা বা ব্যাখ্যাতীত অভিজ্ঞতা সম্পর্কে জানতে চেয়ে একটি পোস্ট দিয়েছিলাম। অনেকেই অনেকেই এই ব্যাপারটি নিয়ে হালকাভাবে নিয়েছেন আবার অনেকেই এই বিষয়ে লেখার চেষ্টা করেছেন। আমি ধন্যবাদ জানাই যারা তাদের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছেন।

একজন আমাকে কিছুটা কানে কানে বললেন, ভুত প্রেত বা এই সব হাস্যকর জিনিস নিয়ে কেন লেখালেখি? সায়েন্স ফিকশন লিখতে বললেও পারতেন। আমি মনে মনে বললাম , ভুত প্রেতের গল্প আর সায়েন্স ফিকশন সবই কল্প কাহিনী। কোনটার লজিক যুক্তি আর কোনটার লজিক বিশ্বাস। অর্থাৎ কোনটা বৈজ্ঞানিক কল্প কাহিনী আর কোনটা অবৈজ্ঞানিক কল্প কাহিনী। বিজ্ঞান ততদিন বা যতক্ষন পর্যন্ত কোন ঘটনার যুক্তি বা লজিক খুঁজে পাবে না, ততদিন সেই সব জিনিস অবৈজ্ঞানিক ও ও অযৌক্তিক হিসেবে বিশ্বাস করতে হবে।

যাইহোক, বিশ্ব সাহিত্যের প্রেক্ষাপটে ভুতের গল্প বা অতিপ্রাকৃত গল্প একটি জনপ্রিয় ধারা। বিশ্বের অনেক বিখ্যাত সাহিত্যিকের এই ধারায় জনপ্রিয় অনেক লেখা আছে। আমাদের উপমহাদেশেও এই ধারা ব্যতিক্রম নয়। একটা সময়ে সামহোয়্যারইন ব্লগে অত্যন্ত উঁচু মাপের ভৌতিক গল্প প্রকাশিত হতো।

জনপ্রিয় ব্লগার রেজওয়ানা আপু একটা সময়ে সামহোয়্যারইন ব্লগে প্রকাশিত ভৌতিক গল্প নিয়ে একটি সংকলন করেছিলেন। আমি প্রিয় ব্লগারদের বলব, অনুগ্রহ করে যদি সময় থাকে তাহলে সেই সংকলনের গল্পগুলো পড়ে আসতে।


যে উদ্দেশ্যে এই পোস্ট - তা হচ্ছে ব্লগারদের এই ধরনের অতি প্রাকৃতিক বা ভৌতিক অভিজ্ঞতা লেখার সময় আজ রাত ১২ টায় শেষ হবে। আমি অনুরোধ করেছিলেন, যারা এই ধরনের লেখা লিখবেন তাঁরা যেন আমার পোষ্টে এসে লিংকটি দিয়ে যান। কিন্তু অল্প কয়েকজন ছাড়া অনেকেই কাজটি করেন নি। তাই আবারও অনুরোধ থাকবে - আপনাদের প্রকাশিত লেখার লিংক এখানে যুক্ত করার জন্য। পুর্বে প্রকাশিত কোন লেখা এই সময়ের জন্য গ্রহনযোগ্য হবে না।

যার লেখা বা অভিজ্ঞতা আমার ভালো লাগবে - তার জন্য আমার তরফ থেকে ব্যক্তিগতভাবে একটি উপহার থাকবে।

আমি দুঃখিত যে, শারীরিক ভাবে বেশ অসুস্থ থাকার কারনে এই বিষয়ে আপনাদেরকে আপডেট জানাতে দেরী হলো।

আপডেটঃ

সম্মানিত ব্লগারদের অনুরোধে এই সংক্রান্ত লেখা জমা দেয়ার শেষ সময় আগামী ৮ তারিখ রাত ১২ টা পর্যন্ত বৃদ্ধি করা হলো।
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৫২
৩৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×