বিশ্ব অর্থনীতি মন্দায় বিকৃত রাজনীতি : ১৯২৯ সালের বিশ্ব আর ২০০৮ সালের বিশ্ব কিন্তু এক কথা নয়। ১৯২৯ সালের জাতিপুঞ্জে মতো আšতর্জাতিক সংস্থা বিদ্যমান ছিল বটে, কিন্তু ২০০৮ সালের বিশ্ব বাজার অর্থনীতির সংহতিবোধে অনেক বেশি ইনটিগ্রেটেড। বিশ্বায়নের প্রবল আকর্ষণে অনেকটা অঙ্গীভূত। ঋণ নেওয়া বা ঋণ দেওয়া উপভোগের সংস্কৃতি শুধু মার্কিনীদের নয়। নয় শুধু পাশ্চাত্যের। বিশ্বায়নের জোয়ারে তা এসে পড়েছে বাংলাদেশের সাধারণ মানুষের দোরগোড়ায়। এক হিসেবে বলা হয় , বিশ্বের সব সম্পদের বিপরীতে বিভিন্ন পর্যায়ে ঋণের পরিমাণ তার প্রায় দেড়শ গুণ। যুক্তরাষ্ট্রের এর পরিমাণ ২৭০ গুণ হলে বাংলাদেশের তা প্রায় ৫০ গুণ। অনিয়ন্ত্রিত বাজার অর্থনীতির প্রভাবে এবং অসংযত ভোগের প্রাবল্যে হাত শূন্য হলেও শূন্য হাত পূর্ণ করার মাধ্যম হিসেবে তৈরি হয়েছে ব্যাংক-বীমা ও বিভিন্ন আর্থিক সংস্থার কার্যক্রম। প্রথম পর্যায়ে ঋণ পরিশোধের ব্যর্থতা এবং ব্যর্থতা থেকে জন্মলাভ করা অবিশ্বাস ও আ¯তাহীনতাই সৃষ্টি করেছে আজকের এই মন্দা। এক ডলারের বিপরীতে যেখানে ৭৫ ডলার ঋণ পাওয়া যায়, সেেেত্র আর্থিক ফটকাবাজি অত্যšত স্বাভাবিক।
মুক্তবাজার অর্থনীতি এবং বিশ্বায়নের গতিধারা নির্ধারণকল্পে যুক্তরাষ্ট্রের বেশ কিছু নীতিনির্ধারক বহু আগেই কলম ধরেছিলেন, ১৯৮৯ সালে স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তা ফুকুয়ামা ‘ঞযব ঊহফ ড়ভ ঐরংঃড়ৎু’ নামক প্রবন্ধে লিখেছিলেন,‘‘মানুষের আদর্শগত চূড়াšত পর্যায় এসে গেছে। ইতিহাসও তার চূড়াšত পর্যায়ে উপনীত। পাশ্চাত্যের উদারনৈতিক গণতন্ত্র এবং মুক্তবাজার অর্থনীতি বা পুঁজিবাদ এখন সর্বজন ব্যবস্থারূপে সুপ্রতিষ্ঠিত। ১৯৯০ সালের সমাজতন্ত্রের বিপর্যয়কে এভাবেই তিনি অভিনন্দিত করেন’’। রাজনৈতিক েেত্র উদারনৈতিক গণতন্ত্র এবং অথনৈতিক েেত্র মুক্তবাজার অর্থনীতিই এ কালের চূড়াšত ব্যবস্থা। অন্য কথায় , বিশ্ব মানবকুলের দীর্ঘদিনের লালিত স্বপ্ন সাম্যভিত্তিক ব্যবস্থা ও বঞ্চনাহীন ব্যবস্থাপনা বঞ্চিত ও অবহেলিতদের দুঃস্বপ্নে পরিণত হলো। এই মন্দা কি সেই দুঃস্বপ্নের অবসানের ইঙ্গিত দিচ্ছে ? অর্থনৈতিক মন্দা শুধু অর্থনীতিকেই দুর্বল করেনা এর গুরুত্বপূর্ণ প্রভাব পড়ে রাজনৈতিক ব্যবস্থার উপর। কোন সুসংহত জনপদের জনসমষ্টির জীবনধারা শাšিতময় ও স্ব¯িতর হয়ে উঠে সুষ্ঠ রাজনৈতিক ব্যবস্থাপনায়। ১৯২৯-৩৩ সময় কালের রাজনৈতিক পরিস্থিতি উল্লেখ করা যায় তাহলে দেখতে পাব ‘‘হিটলার ও মসোলিনীর আঁতুরঘর সেই মহামন্দা। স্টালিনের নির্মমতার মূল নিহিত রয়েছে সেই মহামন্দায়। আবার ফ্রাঙ্কোর জন্মতিথি এবং সালাজারের উত্থানকে খুঁজতে হবে সেই মহামন্দায়। আমরা যদি ল্যাটিন আমেরিকার প্রতি তাকাই তাহলে দেখতে পাব ১৯২৯ সালের অর্থনৈতিক মন্দার পর কারা কিভাবে রাষ্ট্র মতা হ¯তগত করেছে। ১৯৭৪ সালের সালের দুর্ভি না হলে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ইতিহাসে নাও ঘটতে পারত। অর্থনৈতিক মন্দা যদি দীর্ঘায়িত হয় তাহলে খাদ্যপণ্যের উচ্চমূল্য, কর্মসংস্থানের অপ্রতুল্যতা, তথা বেকারত্বের ব্যাপ্তি, বিনিয়োগের স্থবিরতা প্রভৃতি সমাজ ও রাষ্ট্রব্যাপী এমন অবস্থার সৃষ্টি করবে যা সরকারের পে নিয়ন্ত্রন করা কঠিন হয়ে পড়বে। এমন পরিস্থিতিতে উগ্রপন্থীরা তৎপর হতে পারে। সা¤প্রদায়িক স¤প্রীতি ুন্ন হতে পারে। তবে স্বাভাবিক অবস্থায় বাংলাদেশের রাজনীতির েেত্র বিদেশীদের হ¯তপে কোন কোন সময় নগ্ন হয়ে উঠে। ফলে অর্থনৈতিক মন্দা দীর্ঘায়িত হলে রাজনৈতিক েেত্রও সৃষ্টি হবে দাবানল যা গণতন্ত্র চেতনাকে পশ্চাতমুখী করতে পারে।
অর্থনৈতিক মন্দাই হলো আন্তর্জাতিক পুঁজিবাদের কফিনে প্রথম পেরেক। সমাজতন্ত্রের নতুন সূর্যোদয়ের আর বেশি দেরি নেই। পাশ্চাত্যের রাষ্ট্রনায়করা ঐক্যবদ্ধ হয়ে মুক্তবাজার নীতিকে চাঙ্গা করার উদ্যোগ গ্রহণ করেছেন। অর্থনৈতিক এই মন্দা সাময়িক হিসেবে গ্রহণ করেই। ১৯২৯ সালের পরের ঘটনাগুলো বিশ্লেষণ করলে দেখা যায় মন্দা কাটয়ে উঠার জন্য বিজ্ঞান ও প্রযুক্তির প্রয়োগ ঘটিয়ে অতি সহজে হত্যাযজ্ঘ সম্পন্ন করার উপযোগী অস্ত্র তৈরি করে। পরে তা বাজার সৃষ্টির জন্য যুদ্ধের দামামা বাজায়। ইউরোপ, আফ্রিকা, এশিয়াসহ যুদ্ধাস্ত্রের বাজার গরম হয়ে উঠে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




