somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চারটা গল্প সত্যি

২৮ শে মে, ২০১৫ রাত ১২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(গল্প এক).................
এক বড় ভাইয়ের সাথে কথা

খুব ভালবাসেন তাই না?
ভালতো বাসতাম।
রিলেশনটা তাহলে ভাঙ্গল কিভাবে? ওনার জন্য?
রিলেশন.... উম....অনেকগুলো কারণ ছিল। বলতে বলতে এটা নিয়ে উপন্যাস লেখা হয়ে যাবে।
(গল্প দুই)....................
বন্ধুর সাথে কথা-

তোদের প্রেম দেখে আমার হিংসে হয়!
হা হা হা। হিংসে হয় কেন?
এইযে তোদের কত আন্ডারস্টান্ডিং ভাল, দুজন দুজনকে তোরা এত ভালবাসিস, কত সহজে সুখে আছিস তোরা। আমারতো এসব কিছু নাই। হিংসে হবে নাতো কি হবে?
নারে। সুখে নাই। আমার খালি উপরটাই দেখিস। অনেক সমস্যা আছে। সিনেমা তৈরি করা যাবে এসব নিয়ে।
(গল্প তিন)....................
বান্ধবীর সাথে কথা-

আমার মত হ্যান্ডসাম ছেলেকে বাদ দিয়ে ওই টেম্পুর হেলপারের মত দেখতে ছেলেটার সাথে রিলেশন করলিতো, দেখিস তোর ব্রেকাপ হবে। রোজার ঈদের আগেই হবে।
শকুনের দোয়ায় গরু মরে না কথাটা জানিস তো?
আমি শকুন? রিলেশন করেই বন্ধুকে পর করে দিলি! ওই দুই দিনের টেম্পু ড্রাইভার তোর আপন হল!
ওকে টেম্পু ড্রাইভার বলবি না।
একশ বার বলব, টেম্পু ড্রাইভার, টেম্পু ড্রাইভার, টেম্পু ড্রাইভার, টেম্পু....
চুপ কর। তুই যতই খোটা দে আমাদের ব্রেকআপ হবে না, ও আমাকে ছেড়ে কোনদিনো যাবে না বুঝলি ।
কেন? খাজা বাবার পানি পড়া সকাল বিকাল খাওয়াচ্ছিস নাকি?
আমাদের রিলেশনের শুরু থেকে এত ঝড় গেছে তুইতো জানিস না। এত ঝড়ের মাঝেও আমরা দুজন একসাথে আছি। আমি ওকে ছেড়ে যাইনি, ও আমাকে ছেড়ে যায় নি। আমার মনে হয় না আর অন্যকোন রিলেশনে এত সমস্যা থাকে, এত কাহিনী হয়। আমাদের এসব নিয়ে গল্প উপন্যাস লেখা হয়ে যাবে জানিস।
(গল্প চার)...........................
পরিচিত বড় ভাইয়ের সাথে কথা-

হুম ভাই, ভাল আছি। আপনি ভাল আছেন?
হুম ভাল ভাল। পড়াশোনা কেমন চলছে তোমার?
জ্বি ভাই চলছে।
ফেসবুকে তোমার লেখা দেখলাম। ভালইতো লেখ।
কি যে বলেন। অল্পস্বল্প চেষ্টা করি ওই।
শোন, তুমিতো লেখালেখি কর, আমার কাছে একটা গল্প আছে। তুমি যদি সেটা লিখতে পারো আমার মনে হয় ভালই হবে।
কি বিষয়ে ভাই?
তুমি তো বড়ই হইছো। খুলেই বলি। জানত তোমার অমুক আপুর সাথে আমার একটা সম্পর্ক ছিল। সেটা এখন নাই। তোমরা হয়ত কিছু কিছু জানছো। আমি ভেবে দেখলাম আমাদের রিলশনে যত ট্রাজেডি আছে ভেতরে, এটা দিয়ে একটা সুন্দর গল্প হবে। পরে চাইলে সিনেমাও বানানো যাবে।
জ্বি ভাই তা হবে মনে হয়।
তুমি সময় করে একদিন আমার এখানে আসো তাহলে।
আচ্ছা ফ্রি হলে ফোন করব।
......................................................

উপরের চারটা গল্প সত্যি। আমার ফ্রেন্ডলিষ্টেই আছে এই চারজন। শুধু এই চারজন না প্রায় সবার কাছেই শুনেছি যে তাদের রিলেশন নিয়ে গল্প উপন্যাস হয়ে যাবে ।
যা বুঝলাম প্রতিটা মানুষই নিজের রিলেশনকে সিন্দাবাদের দুঃসাহসীক অভিযান হিসেবে ভাবে। রিলেশনে ঘটা ঘটনাগুলোর হিরো হিসেবে নিজেকে চিন্তা করে। তার রিলেশন পৃথিবীর সবচাইতে কঠিন এবং এক্সেপশনাল রিলেশন। এমন ঘটনাবহুল রিলেশন মিলিয়ন বছর আগে ডাইনোসর যুগে একবার পাতি ডাইনোসর ও মিনি ডাইনোসরের রিলেশনে দেখা গিয়েছিল আর এত বছর পর এবার তাদের হল।
শুনতে তিতা লাগতে পারে কিন্তু সত্যিটা হল আমার দেখা সব রিলেশনই প্রায় একই রকম। সব আবেগ, অনুভূতি, চাওয়া পাওয়া, সুখ দুঃখ, ভালবাসার যন্ত্রণা এক। শুধু পার্থক্য হল পরিবেশের। কেউ ধনী, কেউ গরীব, কেউ ভাল ছাত্র, কেউ খারাপ ইত্যাদি। যারা এই ব্যাপারটা অনুভব করতে পারে যে রিলেশন মানেই গতবাঁধা কিছু সুখ দুঃখের নাটক তাদের কাছে রিলেশনের গুরুত্ব উবে যায়।
কেউ যদি ভাবে যে সে এক্সেপশনাল কিছু করছে, জীবনে তার ভালবাসার মানুষকে ছাড়া আর সে কিছুই চায় না, সমস্যা হলেই হাত পা কাটা বা ও আমার সব কিছু ছিল, ও এখন নাই, আমার জীবন রেখে কি লাভ বা বড় কিছু হবার চেষ্টা করার আর মানে হয় না বা সিগারেট মদ খেয়ে ওকে ভুলে থাকার চিন্তা এসব ভাবলে বুঝে নিতে হবে তার বাবাও একসময় এই চিন্তাটা করেছে, তার মাও একসময় এই চিন্তাটা করেছে। তার বাবা যদি এই চিন্তা করে পড়ে থাকত সে এই পৃথিবীতেই আসত না।
সমস্যা হল রিলেশন ব্যাপারটা পুরোটাই আবেগের। আর আবেগ থাকলে যুক্তি টেকে না। যার যেমন ইচ্ছা সে সেভাবেই নিজেকে হিরো বানিয়ে নেয়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহ পর্ব-২

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৯



এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন

যাকে শত্রু ভাবছেন, সে হয়তো আপনার জীবনের একজন পথপ্রদর্শক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৭

গানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============



একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর... ...বাকিটুকু পড়ুন

বাংলা ভাষা সংস্কৃত ভাষার উপভাষা নয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৩


বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭

জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০



আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

×