somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খামোশ সমাচার !!!

১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাংবাদিকদেরকে 'খামোশ' বলাটা ড. কামাল হোসেনের জন্য মোটেই যুক্তিসঙ্গত হয়নি। বরং বলা উচিৎ ছিল, জামায়াতীরা কোথায় আছে জানার সাথে সাথে আপনাদের সাগর-রুণী কোথায় আছে জানতে চাইবেন না, তেতুল হুজুর কোথায় আছে জানতে চাইবেন না, আমার গাড়ী বহরে কারা হামলা করল জানতে চাইবেন না, হত্যা-গুম-খুন কেন হয়েছে জানতে চাইবেন না, ব্যাংকের টাকা-পাহাড় সমান কয়লা কোথায় গেল জানতে চাইবেন না, সাত খুনের হোতা কে জানতে চাইবেন না...ইত্যাদি ইত্যাদি। উনি রেগে যেয়ে সত্যিকার অর্থেই কিছু মাত্রায় ভুল বোঝার সুযোগ করে দিয়েছেন। পণ্ডিতেরা বলছেন, রাগলেন তো হারলেন। অর্থাৎ ড. কামাল হেরে গেছেন। তবে যারা রাগান্বিত করেন তারা জেতেন না হারেন তা কিন্তু কোনো পণ্ডিতই বলছেন না। আমাদের বিবেক যেন আসলেই কেমন। কখনও সত্য কথা বলে, আবার সময়ের প্রয়োজনে সেই সত্যকেই মিথ্যা বলে চালিয়ে দিতে চাই। তেতুল নিয়ে কত কথা সাংবাদিক ভায়েরা বলেছে। সেই তেতুলই আজ স্বাদে-গন্ধে অতুলনীয়!

জাতির এই ক্রান্তি লগ্নে, বিজয় দিবসের এই ক্ষনে তাই অসংখ্য প্রশ্ন মনকে তোলপাড় করে তুলছে। একদিকে জামায়াতকে ঘিরে এত কথা, এত আপত্তি। কিন্তু কেও কি প্রশ্ন করেছেন ; আসম রব, বাঘা সিদ্দীকিরা কেন আজ এই অবস্থানে এসেছেন। নূরে আলম সিদ্দীকিরা কোথায়। স্বীকৃত মুক্তিযোদ্ধারা কেন জামায়াতকে আর আপত্তিকর বলে মনে করছেন না। এটাকি লজ্জার নয়, দুঃখের নয় !! এর জন্য বর্তমান আওয়ামী লীগের কি কোনো দায় নেই? লতিফ সিদ্দিকী কেন লেপ-তোষক নিয়ে আন্দোলন করছেন? সেদিনের মন্ত্রী আজ বিরোধী ভূমিকায় অবতীর্ণ হলেন কেন? অধিকার চাইতে গেলে কী এমন নির্যাতন চলতেই থাকবে? স্বাধীনতা-চেতনার কথা বলে আর কতদিন হত্যা-গুম-চাটুকারীতাকে প্রশ্রয় দিতে থাকবো?

এমনি নানা প্রশ্ন মাতায় ঘুরপাক খাচ্ছে। নির্বাচনে কি হবে জানিনা। তবে মানুষ হত্যা না হোক এটা একান্তই প্রত্যাশা। বিভেদের জন্য বিভেদ নয়। যুক্তিতে শাণিত হোক আমাদের দর্শন। আমাদের বিচার হোক নীতিপূর্ণ। ৩০ ডিসেম্বর জনতার আর একটি বিজয় হোক- এই কামনা রইল।
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২২
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×