somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ রাহীম উদ্দিন
বৃহত্তম বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত একজন মানব সম্পদ উন্নয়ন প্রশিক্ষক আমি। একজন শৌখিন লেখকও বটে। শখের বশে কবিতাও লিখেছি এক সময়। বাংলাদেশের বিভিন্ন জাতীয় ও বিভাগীয় পত্রিকায় এবং ব্লগে ফ্রিল্যান্সার হিসেবে অনিয়মিতভাবে বিভিন্ন বিষয়ে লেখালেখি করি।

মায়ের জন্য ভালোবাসা প্রতিদিন

১২ ই মে, ২০১৯ বিকাল ৪:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


(ছবিটি চট্টগ্রামস্থ চৌমহুনি মোড় থেকে তোলা। কৃতজ্ঞতায়ঃ লেখক)

(অনলাইন পত্রিকা সংস্করণ- জাগোনিউজ২৪ডটকম- Click This Link )

‘‘মা কথাটি ছােট্ট অতি কিন্তু যেন ভাই,
ইহার মতো নামটি মধুর ত্রিভূবনে নাই..!”

মায়ের জন্য ভালোবাসা প্রতিদিন। তবু আজ একটু বিশেষভাবে মাকে ভালোবাসা জানানোর দিন। মায়ের প্রতি আর একটু বেশী যত্নবান হবার দিন। সারাজীবন মা সন্তানকে কেবল দিয়েই যান। মায়ের মমতার সাথে পৃথিবীর কােন কিছুর তুলনা হয় না। মা দীর্ঘ কষ্ট সহ্য করে সন্তান জন্ম দেন। তারপর সন্তানের যত্নে নিজের সমস্ত ধর্য্য, সমস্ত সময় উজার করেন। সই চিরন্তণী মমতাময়ী মায়ের ঋণ একজীবনে আর কতটুকুইবা শােধ করা যায়।

বাস্তব জীবনের ব্যস্ততার কষাঘাতে আমাদের দিনের বেশীর ভাগ সময় ঘরের বাহিরে থাকতে হয়। কেউ নিজ শহর ছেড়ে অন্য শহর, কেউবা আবার নাড়ীর বাঁধন মাকে ছেড়ে দুর পরবাসে জীবিকা নির্বাহ করছেন বছরের পর বছর। সাথে থাকে শুধু মায়ের অকৃপণ ভালাবাসা আর আশীর্বাদ। এ নিয়েই একজন সন্তানের পথচলা। কতদিন কতরাত মা তার কলিজার ধন ছেলেক দেখে না। শুধু মা নীরবে কাঁদে। আর পথ চেয়ে চেয়ে চক্ষুশূল হয় সময় আর জীবন। ছেলের বুক কাঁদে একবার মা বলে মায়ের বুকে আঁচড়ে পড়ার জন্য। মায়ের বুকের ওম পাবার আশায়। কিন্তু হায়! তা কী আর হয়! কর্মব্যস্ত জীবনে অনেক মা আবার ঠিক মতো নিতে পারেন না সন্তানের যত্ন। সেই যে কাক ডাকা ভােরে সন্তানের সুখের কথা চিন্তা করে, দু’বেলা আহার জােগাড়ের আশায় ঘর থেকে বের হন মা; আর ফিরেন অনেক রাত করে। ইচ্ছে থাকা সত্বেও ছুটে যেতে পারেন না বুকের ধন সন্তানের কাছে। আর মা মা ডাকে কাঁদতে কাঁদতে কিছু না খেয়ে ঘুমিয়ে পড়ে অবুঝ বাচ্চাটা। সারাটা দিন মা ও সন্তানের ভালোবাসার যে বিরহ তা সত্যি বড়ই বেদনার।

আজ বিশ্ব মা দিবস। প্রতি বছর মে মাসের দ্বিতীয় বরিবার মা দিবস পালিত হয়। আজ এই মা দিবসে সকল মাকে জানাচ্ছি সালাম, শুভেচ্ছা ও অভিন্দন। কর্মজীবী মা'সহ সকল মা’দের মাতৃত্বকালীন সকল নৈতিক সুযোগ সুবিধা যথাযথভাবে বাস্তবায়িত হােক এই আমাদের প্রত্যাশা।



লেখকঃ কলামস্টি
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৪
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৯:০৩

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-



(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

×