[গাঢ়]অমি[/গাঢ়]
আমি কোনো গভীর সমুদ্র নই
সামান্য এক জলের পাত্র শুধু
বহুদিন পরিষ্কার করা হয়নি জল
তাই এখন শুধু ঘোলা জল আমার গভীরে।
আমার ঘোলা জলে কখনো কোন মাছ আসে না
আসবার কথাও নয়
টলমলে গভীর পানি ছেড়ে কোন
বুদ্ধিমান কাদাজলে সাঁতার কাটতে চায়!
জানি, আমি কোনো উপযুক্ত স্থান নই
যেখানে কেউ করবে বসবাস
আর জানি বলেই কারো আশা করি না।
তবুও কি কখনো আকাঙ্া হয় না?
জানি না।
হয়তো হয়, আমি বুঝি না
কিংবা বুঝতে চাই না।
হঠাৎ একদিন ভোরবেলা
ঘুম ভেঙে গেলো। বুকের ভেতর
ছলাৎ ছলাৎ শব্দে কে যেন খেলা করছে!
চোখ মেলে দেখি অপার বিস্ময়ে
একটা ছোট বোকা রূপালী মাছ হাসছে, খেলছে;
ছুটোছুটি সারাদিন।
আমার ঘোলা জলে আজ উথালপাথাল।
ছোট মাছ দেখে না- এ জল ঘোলা
অবুঝ মাছ বুঝে না- এটা তার উপযুক্ত নয়
তবুও থেকে যায়, হেসে যায়।
আজ আমি টের পাই
আমার ঘোলা জল
ধীরে ধীরে সফেদ হয়ে যাচ্ছে।।
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০০৬ বিকাল ৫:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


