বহুদূরে আজ আমি বসে আছি
আমি একা বসে ভাবি সারাবেলা
তোমাদেরই কথা আজ মনে পড়ে
যখন আমার মনে হয় আমি অসহায়।
স্নেহের আঁচল ছড়িয়ে দিয়েছো সারা দেহে হৃদয়ে
মমতা আজ পাই না খুঁজে অন্তরে....
মা তুমি কতো আদরের আজ বুঝি
দূরে গিয়ে, দূরে গিয়ে, দূরে গিয়ে এই আমি
বাবা তুমি কেমন আছো আজ লিখি সবকিছু
স্বপ্ন শুধু দেখি তোমরা কাছে আমার।
যখন আমি ভাবি তোমায়- (মা তোমায়)
এ মন কেঁদে উঠে
অশ্রু ফোঁটা গড়িয়ে পড়ে
চিঠির পাতায়।
এখনো কি তুমি আমায় (বাবা)
বকো মনে মনে
সেই স্মৃতি আজ হারাই কাছে
না পেয়ে তোমায়।
স্নেহ আদর ছড়িয়ে দিয়েছো সারা দেহে হৃদয়ে
মমতা আজ পাই না খুঁজে অন্তরে....
--------------------------------------
[গাঢ়]-সাবকনশাস
অ্যালবামঃ মাটির দেহ[/গাঢ়]
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০০৬ রাত ১২:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


