ডায়েরীর পাতা হতে... চিঠি - 1
১০ ই অক্টোবর, ২০০৬ ভোর ৫:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ বেশ কয়েকটা দিন পর 'র সাথে দেখা হলো। বাসায় এসেছিলো ওর একটা প্রয়োজনে। ওর প্রয়োজন পূরণের সাথে সাথে আমারও একটা অজানা প্রয়োজন পূরণ হয়ে গেলো। ওকে দেখে মনে হলো, কতোদিন দেখিনা ওকে! কতোদিন দেখা নেই! এখন আমার চরম কান্না পাচ্ছে, এবং একটু একটু কাঁদতেও পারছি আজ। অদ্ভুত - সত্যিই অদ্ভুত। ওর সাথে দেখা হওয়াটা কখন যে প্রয়োজন হয়ে দাঁড়িয়েছিলো- কখনো বুঝতেও পারিনি। অথবা বুঝার চেষ্টা করিনি। মিথ্যে-ঠুনকো অজুহাতে ভাবনাগুলো এড়িয়ে গেছি এতোদিন। ওর কথা আমি জানিনা, কিন্তু আমার কথাটা অকট্য ভাষায় বলতে পারি যা তোমাকে বলেছিলাম। বলতে পারি- 'আমি তোকে খুব ভালোবাসি রে। এতোদিন বুঝিনি। আজ বুঝতে পেরেছি।' ভেবেছিলাম ও বদলে গেছে, কিন্তু আজ মনে হচ্ছে আমিই হয়তো বদলে গেছি কিংবা যাচ্ছি। ধীরে ধীরে। নিজেরই অজান্তে। বিধাতা 'মন' নামক অপার্থিব বস্তুটাকে কী রহস্য দিয়েই না তৈরি করেছেন! আমি আজও আমার মনটাকে চিনতে পারলাম না। বুঝতে পারলাম না। এখন আমি কবিতা আবৃত্তি শুনছি। সবকিছু আজ বদলে গেছে মনে হচ্ছে। আমিও সে বদলে যাওয়ার স্রোতে ভেসে যেতে চাই- কিন্তু পারিনা।
আমি পাারিনা তাই আজ আমি কাঁদছি এবং . . .
----------------------
----------------------------03/07/2004 03:39:10
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রোমান সাম্রাজ্যের পম্পেই এবং বর্তমান বাংলাদেশের সমাজ ব্যবস্থা, সংস্কৃতি ও সময়কাল সম্পূর্ণ ভিন্ন হলেও, মানুষের সামাজিক আচরণ এবং নৈতিক স্খলনের কিছু ক্ষেত্রে আশ্চর্যজনক মিল খুঁজে পাওয়া যায়। নিচে পম্পেইয়ের সেই... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০

সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....
ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অর্ক, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৩৩

আমার ছোটোবেলায় ইলিয়াস কাঞ্চন সুপারহিরো। খুব সম্ভবত জীবনে প্রথম হলে দেখা সিনেমা ছিলো জবরদোস্ত। ইলিয়াস কাঞ্চন ও ওয়াসিম নায়ক। তিনবার দেখেছিলাম। বাড়ির কাছে হল। সেভাবে কড়াকড়ি ছিলো না। ছোটো বাচ্চা...
...বাকিটুকু পড়ুনশিউলি গাছ
- মঞ্জুর চৌধুরী
১.
"কাকু ভাল আছেন?"
অনিরুদ্ধ সেন শিউলিতলা থেকে ফুল কুড়াচ্ছিলেন। তাঁর উঠানের সামনে সীমানা প্রাচীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা শিউলি গাছটার নিচে সাদা ফুল বিছিয়ে আছে। কমলা... ...বাকিটুকু পড়ুন

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।
সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর...
...বাকিটুকু পড়ুন