somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কথা বলে ধুলোপড়া চিঠি - [ইটালিক]মধ্যাহ্নে[/ইটালিক]

০৭ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৮:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তততততততততততততততততততততততততততত ঢাকা, ২১ মার্চ ২০০৪

এখনো আকাশ এতো খেলা জানে
তাই তো আকাশ অদ্ভুত টানে
যখনই একটু ছুটি পাই আমি
ছুটে যাই ছাদে সন্ধ্যের মুখে...

পূর্ববর্তী অংশখানা বেশ কয়েকদিন আগে লিখেছিলাম। আজ আবার চৈত্রের দুপুরে গানের সুরে সুর মিলিয়ে লিখে যাচ্ছি। দেখা যাক না, যদি আসলেই কিছু লিখা যায়।

চিঠি লিখার বিষয়বস্তু খুঁজে পাই না। অদ্ভুত এক ব্যাপার। চিঠি লিখা দাবা খেলার থেকেও কঠিন আমার কাছে। দাবার জন্য শুধু মস্তিষ্কই যথেষ্ট; হৃদয়ের প্রয়োজন নেই সেখানে। কিন্তু চিঠি লিখতে গেলে মস্তিষ্ক ও হৃদয়- দুইয়েরই প্রয়োজন হয়। মাঝেমাঝে তাদের মাঝে ছোটখাটো লড়াইও বেঁধে যায়। তাই চিঠিতে এক কথাই বেশ কয়েকবার চলে আসে। আরো আসে কবিতা-গান। আসে উপদেশ মার্কা কথাবার্তা। আরো কত্তো কী! যেমন- এখন তোমাকে আমার অবস্থা বর্ণনা করবো। পড়ার টেবিলের সামনে বসে; টেবিলের উপর একটা টেবিল-টেনিস ব্যাট, নীচে জীবনানন্দের দাশের গ্রন্থিত-অগ্রন্থিত কবিতাসমগ্রের গ্রন্থখানা; পাশে ঘড়ি, নীচে একখানা খাতা। আরো বেশ কিছু জিনিস ছড়িয়ে আছে- রিমোট, কিছু বইপত্র, পাসপোর্ট করার ফরম (মেজো ভাইয়ার জন্য)। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো- বাঁপাশে মোবাইল, সাথে একটা সোনার পাতা সিগারেট একটা কাগজের উপর রাখা। কাগজটায় আমারই জারি করা নোটিশ - No one has right to pollute the sweet-home. So please DON"T SMOKE inside. কী বুঝলে? আজ ১০ দিন আমি ধূমপান করি না। কিন্তু এখন ব্রত ভাঙতে খুব ইচ্ছে করছে; তাই সিগারেটের নীচে নো স্মোকিং বিজ্ঞপ্তি নিয়ে সকাল হতে বসে আছি। আর ভাবছি কী করবো।। দুপুর হয়ে গেলো; এখনো আগুন জ্বলে ওঠেনি। কিন্তু...

আচ্ছা এতোক্ষণ যা যা লিখলাম এসব কি চিঠিতে লিখার বিষয়? প্রশ্ন রইলো; জবাব চাই। একটা প্রিয় কবিতার কয়েকটি লাইন শোনো-

আলো-অন্ধকারে যাই- মাথার ভিতরে
স্বপ্ন নয়,- কোন্ এক বোধ কাজ করে;
স্বপ্ন নয়- শান্তি নয়- ভালোবাসা নয়,
হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়;
আমি তারে পারি না এড়াতে,
সে আমার হাত রাখে হাতে;
সব কাজ তুচ্ছ হয়- পন্ড মনে হয়,
সব চিন্তা- প্রার্থনার সকল সময়
শূন্য মনে হয়,
শূন্য মনে হয়।

আজ আর লিখছি না। বিদায়...
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০০৭ সকাল ৮:৪১
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

সাবধান, এই ফলগুলো খাওয়ার আগে সচেতন হোন।

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:২২

আজ কথা বলব একটা ভিন্নধর্মী সচেতনার বিষয় নিয়ে।
আপনারা অনেকেই জানেন, আপেলের বীজ বিষাক্ত, বেশি পরিমাণে খেলে মানুষ মারা যায়। কখনও ভেবেছেন, কেন মারা যায়? ঘটনাটা আসলে কী?

এর মূলে আছে Amygdalin... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

=পাপের ওজন কমিয়ে ভারী করো নেকির পাল্লা, ও রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫০


বহু পাপে জীবন হয়ে গেল আধেক পার,
জেনেও না জানার ভান ছিল,
মোহ আঁকড়ে ধরে রেখেছি, ধরার সুখে যে আচ্ছন্ন!
পাপ জেনেও পাপ সমুদ্দুরে কেটেছি হরদম সাঁতার!

চোখের পাপ, হাতের পাপ, আহা ঠোঁটেরও যে... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

×