আমি কিছুই শুনিনা কিছুই বুঝিনা
রৌদ্রের অসহ্য তাপ হোক আর
আকাশের অবিরাম ক্রন্দনই হোক
আমার কিছুতেই যায় আসে না।
হই না কুয়াশার চাদরে শীতকাতুরে
মলিন হলুদও চোখে লাগে না।
সবুজের সমারোহ দাগ কাটেনা মনে
না উত্তাপ দেয় লাল কৃষ্ণচূড়া।
আমি শুধুই অপেক্ষায় আছি সেদিনের-
যেদিন সূর্য আর অস্ত যাবেনা পশ্চিমে।
-----------------------------------
-----------------------------------
পহেলা ফাল্গুনের একটি সংক্ষিপ্ত বার্তার উত্তরে এই কবিতার জন্ম। ধন্যবাদ জানাই আমার সেই বন্ধুকে যার জন্য সৃষ্টির চরম সত্যকে আমার লেখায় আবারো তুলে ধরতে পেরেছি। বন্ধুটির বার্তাখানা তুলে দিলামঃ
জীবন ফুরায়, ফুরায় গল্প। তারপর ভুলে যায় সব, স্মৃতি থাকে কি থাকে না- কে খোঁজ রাখে! বসন্ত এলো- তারে হেসে বরণ করো! কেউ কি বুঝো শীতের আর্তনাদ, খুঁজো?
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ১১:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


