আমি চাই সবার জন্যে এ পৃথিবী মাটি আগুন রুটি চিনি গম সমুদ্র আর বই।
তাই গৃহহীন যাযাবরের মতো আমি ঘুরে বেড়াই।
বিশ্বাসঘাতকদের বিচারকরা শিকারী হায়নার মতো আমাকে খুঁজে ফেরে
আর তাদের পশুগুলো পোষা বাঁদরের মতো নখে নখে ক্ষতবিক্ষত করে আমার নাম...
পড়ছিলাম পাবলো নেরুদার এই কবিতাখানা। আর ভাবছিলাম আমি কী চাই? দেখলাম তেমন আহামরী কিছু আমার চাওয়ায় নেই। তবু্র আমি অনেক কিছু চাই। সবার জন্যও চাই। তবে নিজের স্বার্থটাকেই হয়তো প্রাধান্য বেশী দিয়ে থাকি।
আমি চাই আলোকের ভালোবাসা, লাঙলের ফলার নিটোল ভালোবাসা
আর যারা ছিনিয়ে নেয় মানুষের মুখের গ্রাস
আমি চাই নিঃশেষে মুছে দিতে
ঘৃণায় ঘৃণায় আকাঁ ওদের প্রতিটি রেখা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






