somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা পিপড়া, উনারা মানুষ

২৭ শে আগস্ট, ২০১১ দুপুর ২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা অনেকদিন ধরে পিপড়া হয়ে আছি | মাঝে মাঝে মানুষ হবার চেষ্টা করি, কিন্তু লাভ হয় না খুব একটা | আমরা পিপড়ার মতই জীবন যাপন করি - নিশ্বব্দে, নিভৃতে | আবার পিপড়ার মতই মাড়া যাই, মানুষের ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত পাড়া খেয়ে | ভাগ্য সুপ্রসন্ন থাকলে স্বাভাবিক মৃত্যু হয় | যখন দুর্ভাগ্যের শিকার হয়ে মারা যাই, পিপড়ার মতই সঙ্গবদ্ধ হয়ে মর দেহ বহন করে নিয়ে যাই - বিলাপ করি, চিৎকার করি, কিন্তু মানুষেরা তা শুনতে পায় না |

মাঝে মাঝে আবার পিপড়ার মতই সারি বদ্ধ হয়ে প্রতিবাদের চেষ্টা করি | কিন্তু মানুষরা খুব একটা তাতে পাত্তা দেয় না | আমরা আমাদের সারিবদ্ধ প্রতিবাদ শেষ করে সুর সুর করে যে যার কাজে চলে চাই | মানুষরা মানুষদের মতই থাকে | আমরা আমাদের পিপড়ার জীবনে দল বেধে ফিরে যাই |

তবে আমরা সব সময়ে যে তা করেছি তা কিন্তু না | ১৯৭১ সালে আমরা একবার মানুষ হবার চেষ্টা করেছিলাম | ১৯৯০ সালে আবার একবার চেষ্টা করেছিলাম | কিছুদিনের জন্য হয়ত হয়েও ছিলাম | কিন্তু তারপর আবারও পিপড়া হয়ে গেলাম |

মানুষরা মনে হয় আমাদের পিপড়া হিসেবেই রেখে দিতে চান | প্রতি পাচ বছর পর পর তারা আমাদের কাছে আসে | এসে প্রতিজ্ঞা করে যে তারাও আমাদেরকে মানুষ হবার সুযোগ দিবে | কিন্তু সেই প্রতিজ্ঞা তারা কখনই রাখে না |

আমরা যখন পিপড়ার মত সারিবদ্ধ ভাবে প্রতিবাদ করি, মনে করিয়ে দেই যে আমাদের ও মানুষ হবার অধিকার আছে, তখন তারা আমাদের বলে ধৈর্য্য ধরতে | যখন আমরা বলি আমাদের ভাগ্গে যথেষ্ঠ খাবার জুটছে না, তখন তারা বলে যে আমরা নাকি বেশি খাচ্ছি, তারা উপদেশ দেয় আমাদের কম করে খেতে | যখন আমরা বলি আমাদেরকে পাড়া দিয়ে মেড়ে ফেলা হচ্ছে, তখন তারা বলে আমরাই নাকি ভুল পথে যেতে গিয়ে তাদের পাড়া খেয়েছি - দোষ আমাদের |

কিছুদিন ধরে মনে হচ্ছে আমরা মানুষের পাড়া খুব বেশি খাচ্ছি | তাতে মানুষদের খুব মাথা ব্যাথা আছে বলে মনে হচ্ছে না | বরং তারা বলছে যে তারা আরো কিছু মানুষ রাস্তায়ে নামাবে যারা নাকি গরু ছাগল চিনলেই আমাদের মত পিপড়াদের এড়িয়ে চলতে পারবে | এই যুক্তি টা আমরা এখনো ঠিক ধরতে পারছি না | তবে আমরা এ নিয়ে সংগবদ্ধ ভাবে সভা করে যাচ্ছি | মনে হচ্ছে আমাদের এই ক্ষুদ্র পিপড়ার মস্তিষ্কে এই যুক্তিটা ধরতে অসুবিধা হচ্ছে | কিন্তু তাই বলে আমরা সভা করা থামাচ্ছি না | কেউ না কেউ নিশ্চয়ই বুঝতে পারবে | আমাদের মধ্যে কিছু বুদ্ধিমান পিপড়াও আছে |

কিছু মানুষ আবার আমাদের প্রতি সহানুভূতি মাঝে মাঝে দেখায়ে | পার্লামেন্ট নামক এক জাগায়ে তারা প্রায়ই সমবেত হয় | আমাদের নিয়ে তারা মাঝে মাঝে কথা বলে | এখন শুনছি সেই পার্লামেন্ট এ নাকি একদল বলছে যে আমাদেরকে রাস্তা ঘাটে এই রকম ভাবে মেড়ে ফেলা ঠিক হচ্ছে না | কিন্তু তাদের সংখ্যা মনে হচ্ছে খুবই কম | কারণ যারা আমাদের এই অকাল মৃত্যুর জন্য দায়ী বলে ধারণা করা হচ্ছে তারা তো বেশ বহাল তবিয়তেই আছে বলে মনে হচ্ছে |

কিছু দিন পর এই মানুষরা আমাদের কাছে আবার আসবে সেই পুরনো প্রতিজ্ঞা নিয়ে | আমরাও নাকি একদিন মানুষ হব সেই প্রতিজ্ঞা | সেই প্রতিজ্ঞা বাস্তবায়নের অপেক্ষা কি কখনো শেষ হবে? মাঝে মাঝে মনে হয় সেই অপেক্ষা কি করাই বা উচিত হবে? নাকি আমরা নিজেরাই মানুষ হবার চেষ্টা করব? অনেক দিন তো হলো এই পিপড়ার জীবন |
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×