somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারতকে ক্রীতদাসে পরিণত করছে মার্কিন সাম্রাজ্যবাদ

১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভারতকে ক্রীতদাসে পরিণত করছে মার্কিন সাম্রাজ্যবাদ

ভারতের শাসক সম্প্রদায় বর্তমান ইউ পি এ-র পক্ষ থেকে হয়ত কোন বিজয়ার চিঠি লিখে বিখ্যাত বাংলা গান ‘‘সাতটি বছর আগের’’ জায়গায় বলতে পারেন ‘একটি বছর আগে’ ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিকে পার্টনারে পরিণত করার জন্য ও রাজনৈতিক স্তরে মার্কিন যুক্তরাষ্ট্রের অধীনস্ত করতে সাম্রাজ্যবাদের পদলেহনকারী প্রচার মাধ্যমগুলি সক্রিয় হয়। এই সম্পর্কে গণশক্তিতে প্রকাশিত (১১ই অক্টোবর, ২০০৯) ‘‘এন পি টি, সি টি বি টি থেকেও ১২৩ চুক্তি বিপজ্জনক’’ সম্পর্কে আরও কয়েকটি কথা সংযোজন করতে চাই। কয়েকদিন আগে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আই এ ই-এ)-র ডিরেক্টর জেনারেল ‘বারাদেই’ বলেছেন ‘আপনি আচরি ধর্ম’ বলে পরমাণু শক্তিধর পাঁচ দেশের উদ্দেশে যে সমরাস্ত্র থেকে বিশ্বকে মুক্ত করতে নিজেদের ‘অপরিবর্তনীয় দায়বদ্ধতা’ প্রদর্শন করা উচিত। আণবিক অস্ত্রের বিপদ সম্পর্কে বিশ্ববাসী জানে যে, এই মুহূর্তে এই গ্রহে রয়েছে এমন ২৭ হাজার পরমাণু অস্ত্র (সূত্র-গণশক্তি, ১লা অক্টোবর, ২০০৯)। এই প্রেক্ষাপটে ভারত-মার্কিন পরমাণু চুক্তির ভিত্তিতে জ্বালানি সরবরাহের প্রশ্নে ও ১২৩ চুক্তি কার্যকরী করতে ‘‘এন পি টি’’ তে স্বাক্ষর করার জন্য মার্কিন প্রস্তাব এই এন পি টি-তে স্বাক্ষর করার যে শর্ত মার্কিন যুক্তরাষ্ট্র চাপিয়েছে তাতে এক বছর আগে ২২শে জুলাই, ২০০৮, সংসদে বামপন্থীরা এই আশঙ্কাই প্রকাশ করেছিলেন। ভারতের প্রধানমন্ত্রী একটি আন্তর্জাতিক চুক্তির পূর্ণ বয়ান ভারতের সংসদে পেশ করার প্রতিশ্রুতি দিলেও সেই প্রতিশ্রুতি জ্ঞাপন করেননি অথচ ২০০৮ এর ১০ই সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী আত্মসর্ম্পণের এই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। তারই বৎসরান্তে ভারতের মানুষের কাছে বামপন্থীদের তুলে ধরতে হবে তাদের একশ শতাংশ সঠিক অবস্থানকে।
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে ৩০শে জুলাই ২০০৮-এ প্রকাশিত পুস্তক ‘‘কেন সমর্থন প্রত্যাহার’’-এ বলা ছিলো ‘‘যখন সাধারণ মানুষ মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্য বৃদ্ধির অসহনীয় বোঝায় অতিষ্ঠ তখন ইউ পি এ সরকার তাকে উপেক্ষা করে কেন সরকারের সমস্ত শক্তি ও উদ্যোগ বুশ প্রশাসনকে খুশি করার জন্যে, ভারত-মার্কিন পারমাণবিক চুক্তি রূপায়িত করার জন্য নিয়োজিত করছে?’’ এই একটি বছরের মধ্যে জি-৮ সম্মেলনে এন পি টি -তে স্বাক্ষরকারী নয় এমন দেশকে এনরিচমেন্ট এবং পুনঃপ্রক্রিয়াকরণের সুযোগ না দেবার সুপারিশ বা সম্প্রতি রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের পেশ করা দলিল যাতে বলা আছে দুনিয়ার সমস্ত দেশ যাতে পরমাণু অস্ত্র প্রসার রোধ চুক্তিতে স্বাক্ষর করার দাবি মনে করিয়ে দিচ্ছে একবছর আগে কার বামপন্থীদের কথা। সম্প্রতি ভারত-মার্কিন পরমাণু চুক্তির একটি বছরের অভিজ্ঞতা সমৃদ্ধ একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে ৯ই অক্টোবর ২০০৯, ‘দ্য হিন্দু’ পত্রিকায়। নিবন্ধটির শিরোনাম হলো “COUNTING THE COSTS OF A VAUNTED DEAL” (দম্ভ বা বড়াই করে করা চুক্তির মূল্য গোনা)। নিবন্ধের কয়েকটি জায়গা তুলে ধরা আজকের দিনে বিশেষ প্রয়োজন কারণ এই ভারত-মার্কিন পরমাণু চুক্তি করার সময় যে দ্রুততা দেখিয়েছিলো ভারত সরকার এবং ভারতের যুবনেতা (তথাকথিত) যে কলাবতী ও লীলাবতীর ঘরে এখনই বিদ্যুৎ (পরমাণু) পৌঁছে দিতে চেয়েছিলো তা যে নিছকই ভাঁওতা তার অন্যতম প্রমাণ ১১ই অক্টোবর আনন্দবাজারের ‘‘কংগ্রেসের সঙ্গে সম্পর্ক সহজের দাবি সি পি এমে’’ বলে ভিতরে লিখছে ‘‘পরমাণু চুক্তি রূপায়িত হতে অনেক বছর লাগছে। ততদিনে জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতিও বদলে যাবে।’’ প্রশ্ন জাগে কেন তা হলে তড়িঘড়ি বিদ্যুৎ চুক্তির নামে বামপন্থীদের আক্রমণ। ‘দ্য হিন্দু’ এই সবের মধ্যে না ঢুকে কয়েকটি প্রশ্ন উল্লেখ করেছে যার কয়েকটি এই পত্রে আগে বলা হয়েছে এবং বাকিগুলি হলো:-
(১) রাজনৈতিকভাবে এই চুক্তি করেও দেখা যাচ্ছে একটি বছর পরে মার্কিন নীতিতে কোন প্রভাবই বিস্তার করতে পারেনি ভারত (NEW DELHI SEEN GENUINELY CONCERNED ABOUT INDIA’S DECLINING PROFILE IN AMERICAN POLICY),
(২) বলা হয়েছে “BUILD A BROAD NATIONAL CONSENSUS” অর্থাৎ বৃহত্তর জাতীয় ঐক্যমত গড়ে তোলার প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি পালিত হয়নি।
(৩) বলা হয়েছে একটিও সর্বদলীয় সভা এমন একটি আন্তর্জাতিক ও গুরুত্বপূর্ণ চুক্তির আগে পাকা হয়নি। প্রধানমন্ত্রী নিজের কিছু পেটোয়া আমলাদের উপর নির্ভর করেছেন (DR SINGH’S APPROACH WAS TO PLAY HIS CARD’S CLOSE TO HIS CHEST AND RELY ON A FEW CHOSEN BUREAUCRATS),
(৪) কোন আন্তর্জাতিক চুক্তির অনুমোদন সংসদকে দিতে হবে, প্রয়োজনে দেশের সংবিধান সংশোধন করতে হবে,
(৫) ১৭ই আগস্ট, ২০০৬ এর দেওয়া প্রতিশ্রুতির ভিত্তিতে প্রধানমন্ত্রীকে সব কিছু জানাতে হবে (DR SINGH HAS YET TO MAKE A SINGLE STATEMENT IN PARLIAMENT ON THE TERMS OF CONCLUDED DEAL),
(৬) আগামী দিনে কোন আন্তর্জাতিক চুক্তির প্রশ্নে ভারতীয় সংসদ দর্শক সেজে থাকবে না,
(৭) এই বিল বা ডিলের লক্ষ্য মার্কিনী সংস্থা সমূহকে সাহায্য করা এবং এক্ষেত্রে ফ্রান্স বা রাশিয়ার থেকে মার্কিনীদের কম ক্ষতিপূরণ দেবার ব্যবস্থা করা,
(৮) ভারতের বিজ্ঞানীদের মধ্যে রাজনৈতিক বিভাজন (YET ANOTHER LESSON IS TO STEM THE CREEPING POLITICISATION OF TOP SCIENTISTS),
(৯) স্বাধীনতার পর এই চুক্তি ভারতের মানুষের মধ্যে এক বিভেদের (মানসিক) বীজ পুঁতেছে (THE DEAL DIVIDED THE COUNTRY LIKE NO OTHER STRATEGIC ISSUE SINCE INDIAN INDEPENDENCE, WITH DETERIORATING NATIONAL DISCOURSE REACHING A NEW LOW),
(১০) সব শেষে বলা হয়েছে, ভাবনা ও বাস্তবার মধ্যে প্রয়োগের ক্ষেত্রে ব্যক্তিগত মোহ দূরে রেখে প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দিতে হবে (TO AVOID DISCONNECT BETWEEN PERCEPTION AND REALITY IS TO ENSURE THAT ANY AGREEMENT BEARS THE IMPRINT OF INSTITUTIONAL THINKING, NOT PERSONAL FANCY).
সংবাদপত্রে দেখলাম আবার ‘একটি বছর পরে’ ভারতের প্রধানমন্ত্রীর সম্মানে মার্কিন রাষ্ট্রপতি ভোজসভার আয়োজন করেছেন। একজন ভারতবাসী হিসাবে আবেদন করবো প্রধানমন্ত্রী মার্কিন রাষ্ট্রপতিকে বলবেন যে, ভারতের বামপন্থীরা নয়, প্রকৃত ক্রীতদাস বানানোর চেষ্টা করেছে (এখনও) মার্কিন শাসক সম্প্রদায়। ১০ই সেপ্টেম্বর, ২০০৮-এর চুক্তি (আত্মসমর্পণের) স্মরণ করে ঐ ভোজসভায় বলুন ‘‘সেদিনের স্মৃতি ছায়াছবি সম আজও মোর মনে জাগে।’’।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯


অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে বলতে শুনলাম, “এতগুলো গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দিল, কেউ টুঁ শব্দটিও... ...বাকিটুকু পড়ুন

হারিয়ে যাওয়া কিছু শৈশবের গল্প—একটুখানি পুরোনো দিনের খোঁজে।

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:২২



আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা... ...বাকিটুকু পড়ুন

জ্বলে শান্ত জলে

লিখেছেন আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩



বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!

'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

জালিম কখনো মুসলিম হয় না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৩

সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৩২



পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ

ভূমিকা ও উৎস:

১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

×