somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বাধীনতার মহানায়কের স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং অন্যান্য

১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১০ ডিসেম্বর ২০১৪ শুক্রবার রাত্র ১১:২৩ ময়ূর ভিলা মোহাম্মদপুর ঢাকা-১২০৭

প্রিয় মৃন্ময়ী,

স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১০ জানুয়ারি বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। তাই ১০ জানুয়ারি 'স্বদেশ প্রত্যাবর্তন দিবস' হিসেবে পালন করা হয়। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের গুরুত্ব অপরিসীম। স্বাধীন বাংলাদেশের স্থায়ী ভিত্তি সৃষ্টি করেন বঙ্গবন্ধুই। তিনি যদি না ফিরতেন, কিংবা পাকিস্তানি জান্তারা যদি তাঁকে ফাঁসি দিতেন, বাংলাদেশের অর্জিত স্বাধীনতা কতটা রক্ষিত হত, তা নিয়ে ভীষণ সন্দিহান আমি। ব্যক্তি বঙ্গবন্ধুর প্রতি রয়েছে আমার প্রগাঢ় শ্রদ্ধা, ভালোবাসা।

আমাদের একটি দুর্ভাগ্য হল আমাদের দেশে কোনো রাজনৈতিক সরকার কিংবা রাজনৈতিক ব্যক্তিত্ব্যকে নিয়ে বস্তুনিষ্ঠ বিশ্লেষণী বই লেখা হয়না। যারা বই প্রকাশ করেন, তারা কোনো একটি সুনির্দিষ্ট রাজনৈতিক সরকার বা ব্যক্তির প্রতি অতি ভাবাবেগে আচ্ছন্ন থাকেন। যার কারণে যখনি কোনো বই লেখেন, তখন ভাবাবেগের লাগাম টেনে ধরতে পারেন না; ব্যাপকভাবে প্রভাবিত হন। তবে ব্যতিক্রম সম্ভবত ব্যারিস্টার মওদুদ আহমেদ। কবি জসীম উদ্ দীনের জামাই স্বাধীনতার পর বিশেষ করে পচাঁত্তরের পর থেকেই বাংলাদেশের রাজনীতির মাঠে একজন আলোচিত-সমালোচিত ব্যক্তিত্ব। কেবল জামায়াত বাদে অন্যান্য বড় তিনটি রাজনৈতিক দল, আওয়ামী লীগ-বিএনপি-জাতীয় পার্টিতে, সময়ের ব্যবধানে প্রভাবশালী ভূমিকা রেখেছেন, রাখছেন। তিনি বঙ্গবন্ধুর শাসনামল নিয়ে একটি বস্তুনিষ্ঠ বই লিখেছেন ইংরেজিতে- 'বাংলাদেশ: ইরা অব শেখ মুজিবুর রহমান'। বইটির সমাপ্তিতে তিনি লিখেছেন-

'শেখ মুজিবের সংস্কারমূলক কর্মসূচিসমূহ, তাঁর সকল প্রশাসনিক সফলতা ও ব্যর্থতা সম্পর্কে আলোচনা, সমালোচনা করার পরও একটা সত্য ভাস্বর হয়ে থাকবে যে, তিনি পাকিস্তান থেকে ফিরে এসে একটি জাতিকে চিরদিনের জন্য গোলামির শৃঙ্খলে আবদ্ধ হওয়ার আশঙ্কা থেকে মুক্ত করেছিলেন। পাকিস্তানি কারাগারে নিহত হলে তিনি হয়তো শহীদ হয়ে অবিস্মরণীয় হতেন, কিন্তু বাংলাদেশে ঘটত চরম অরাজকতা ও হানাহানি। খণ্ড-বিখণ্ডিত হতো দেশটি। এ সত্যটিও মনে রাখতে হবে, উন্নয়নশীল দেশসমূহে অনেক জনপ্রিয় নেতাই ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে জনপ্রিয়তা ধরে রাখতে পারেননি। শেখ মুজিবের নামে স্বাধীনতাযুদ্ধ হয়েছে, তিনি দেশ শাসনের দায়িত্ব নিয়ে সেই স্বাধীনতাকে বিপদমুক্ত করেছিলেন। অন্য কারও পক্ষে এই দুরূহ কাজটি করা সম্ভবত হতো না। তিনি দেশে ফিরে নির্মমভাবে মৃত্যুবরণ করেছেন, কিন্তু দেশকে একটি মুক্ত ও স্বাধীন বাংলাদেশ রেখে গেছেন।'
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×