somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আল্লাহ আমাদের যেমন রেখেছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো রেখেছেন।

০৮ ই মে, ২০১৫ সকাল ৯:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-জুতোটা একেবারেই ছিড়ে গেছে , এই জুতোজোড়া নিয়ে কমপক্ষে ৭-৮ বার মুচির কাছে যেতে হয়েছে। আমার মত মানুষরা যদি তার কাছে না যায় তা বেচারা কাস্টমার পাবে কোথায় ? সংসার চালাবে কি করে ??

সেদিন জুতোর দোকানের পাশ দিয়ে যাচ্ছিলাম , ভাবলাম একজোড়া জুতো দেখে আসি , পছন্দ হলে কিনে নেব। এসব ভেবে দোকানে ঢুকেই পড়লাম।
প্রথমেই চোখ পড়ল থাকের মধ্যে রাখা জুতোটার উপর।
- বাহ , কি চমৎকার। এই জুতোটাই কিনব , জুতোটা পায়ে দিয়ে দেখলাম ঠিকই আছে। জুতোটা বোধয় আমার পায়ের জন্যই তৈরি করা হইছে।
- জুতোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলাম , কোনো সমস্যা আছে কিনা , তখন্‌ই চোখ পড়ল জুতোয় প্রাইস ট্যাগ করা অংশটার দিকে।
জুতোটার দাম ৫৯৫ টাকা। পকেটে হাত দিয়ে দেখলাম ২৫০ টাকা আছে। জুতোটা আমার ক্রয়ক্ষমতার বাইরে।

-সেলসম্যানকে বললাম , "সরি ভাইয়া' জুতোটা পছন্দ হয় নি। আসলে পুরো দোকানের শত শত জুতোর মধ্যেই এই জুতোটা আমার অনেক পছন্দ হয়েছিল।

-দোকানের বাইরে দাঁড়িয়ে জুতোটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললাম। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান , আমার এতো দামি জুতো পড়ার কোনো মানেই হয় না। এই টাকাটা পকেটে থাকলে অনেক কাজে লাগবে।
মধ্যবিত্তরা সবকিছু কিনতে পারে না , শুধু কেনার ' আশা 'করতে পারে। পছন্দের কিছু পেলে খুশি হয় , না পেলে দুঃখ পায়। কিন্তু মনকে সন্ত্বনা দিতে পারে। আমরা মধ্যবিত্তরা বাবার কাছে হাত একটু কম্‌ই পাতি , কিছু খুঁজতে লজ্জা লাগে। কিভাবে খুঁজব !! যে বাবা এতো কষ্ট করে সংসার চালায় তার উপর বাড়তি চাপ দেয়ার কোনো মানে হয় না। শখ দমিয়ে রাখার মানসিকতা আমাদের আছে।

এসব ভাবতে ভাবতে জুতোর দিক থেকে চোখ ফিরিয়ে নিলাম , আপনমনে হাঁটতে থাকলাম। খোলা আকাশের নিচে হাঁটতে ভালই লাগছিল। রিক্সায় উঠলে ১৫ টাকা দিতে হত। এই ১৫ টাকা আমার জন্য অনেক কিছু।
হঠাৎ চোখ পড়ল একটা দোকানের সামনে একটা লোক হামাগুড়ি দিচ্ছে। কাছে গেলাম , দেখলাম লোকটার দুটো পা নেই , আর হাত থেকেও নেই। যার যত খুশি হচ্ছে তাকে টাকা দিয়ে সাহায্য করছে। লোকটাকে দেখে আমার জুতো কিনার শখ মিটে গেছে। কি লাভ হবে নতুন জুতা পড়ে !! আমার তো পা আছে , কিন্তু ওর তো হাঁটার্‌ও ক্ষমতা নেই। আর জুতো কিনলাম না , পুরনো জুতোটা সেলাই করিয়ে নিয়ে আসলাম।

- আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমাদের সুস্থ রেখেছেন , শখের জিনিস নাই বা কিনলাম , তুব্‌ও এই সুন্দর পৃথিবীতে এখনো সুন্দর ভাবে চলতে পারি , হাঁটতে পারি।
- আল্লাহ আমাদের যেমন রেখেছেন , অনেক সুখেই রেখেছেন ; পা আল্লাহর দেয়া একটি নেয়ামত, এমন হাজারো নেয়ামত আল্লাহ আমাদের দিয়েছেন। সারাজীবন ইবাদত্‌ই করলেও একটা নেয়ামতের শুকরিয়া আদায় সম্ভব না।

-আল্লাহ আমাদের যেমন রেখেছেন , আলহামদুলিল্লাহ অনেক ভালো রেখেছেন।
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১৫ সকাল ৯:৪৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

×