ইদানিং অনেককেই দেখছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথাবার্তা বিশ্বাস করছেন না। আওয়ামী সহ সম্পাদক হানিফ সাহেব স্বরাষ্ট্রমন্ত্রীকে উল্টাপাল্টা কথা না বলার পরামর্শ দিয়েছেন।
Click This Link
কিন্তু আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বিশ্বাস করলাম। ঠ্যালা দিলে অবশ্যই ভবন ধসে পড়তে পারে।
মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, রানা যুবলীগের কেউ না। তার কাছে যুবলীগের যে লিষ্ট আছে তাতে রানা নামে কেউ নাই।
Click This Link
যদিও রানার হাজার হাজার পোষ্টার মুরাদ জং আর জননেত্রীকে মাথার উপরে রেখে ছাপানো হয়েছে। সেই পোষ্টার গত তিন বছর ধরে সাভারবাসী দেখছে। তারপরেও মাননীয় প্রধানমন্ত্রীর কথা আমি বিশ্বাস করেছি।
মিডিয়ায় বার বার আসছে , টর্চ লাইটের অভাব, কাপড়ের অভাব, পর্যাপ্ত খাবারের অভাব, ইকুপমেন্টের অভাব। শুধু সাধারন জনগণ রক্ত দিচ্ছে বলে রক্তের অভাব নাই। এখন আবার দেখলাম ওষুধের অভাব।
বিষয়টি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, তিনি নিজে যেহেতু উদ্ধারকর্ম তদারক করছেন, সেহেতু কোনো ত্রুটি নাই।
আমি একথাও বিশ্বাস করেছি। অবশ্যই বিশ্বাস করেছি।
আমার ইচ্ছা , আমি বিশ্বাস করেছি, আপনাদের এত লাগে কেন?
ফরহাদ মাজহার বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী অপ্রকৃতিস্থ ও বিপজ্জনক........যেহেতু এই ফরহাদ মাজহার সরকারী দলের কেউ না, এবং খুবই খারাপ মানুষ, তাই তার কথা বিশ্বাস করিনি। ....এগুলো বিশ্বাস করার মত কথা ?? ছি ছি ছি.......
Click This Link
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




