কবিতা, "মঙ্গলা"
৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"মঙ্গলা"___ এম, আর, তালুকদারচারদিকে নদী ঘেরা
সবুজ শ্যামল দ্বীপ
সুন্দরী বাংলা রমনীর
কপালের সবুজ টিপ।
নাম তোমার মঙ্গলা
মঙ্গল হোক তোমার
রুপে গুনে ধন্য তুমি
সময় হয়েছে যাবার।
খালি হাতে এসেছিলাম
ভরে দিয়েছ ফুলে
কখনো পারবোনা আমি
তোমাদের যেতে ভুলে।
অদৃশ্য মায়ার জালে
জড়িয়ে ফেলেছ আমায়
যেতে নাহি মন চায়
দাও আমায় বিদায়।
ভালবাসা দিয়েছ অনেক
কৃতজ্ঞ তোমাদের কাছে
আবার আসিব ফিরে
থাকি যদি বেঁচে।
#কাব্য#লেখা সমাপ্তির তারিখ, সময় ও স্থানঃ ২২ জৈষ্ঠ ১৪২৪, ০৫ জুন ২০১৭, সকাল ৫:৩৮ মিনিট, হোটেল বন্দর আবাসিক (কক্ষ নং ১১), মোংলা।
মোংলার পূর্বের নাম মঙ্গলা। ২৩ নভেম্বর ২০১৬ তারিখে গিয়েছিলাম। দীর্ঘ দিন ছিলাম ওখানে। ওখানে একটি পরিবার ও উপরের ছবিতে যাকে দেখতে পাচ্ছেন তাদের কাছে আমি অনেকটা ঋণী তবে কৃতজ্ঞ তাদের প্রতি, আল্লাহ যেন কখনো তাদের জন্য কিছু করার সুযোগ দেন। ওখানে একটা বন্ধুও জুটে ছিল আমার, ভাল থাকিস বন্ধু।
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।
নৌকায়...
...বাকিটুকু পড়ুন
ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।
যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম...
...বাকিটুকু পড়ুন
পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা....
...বাকিটুকু পড়ুন
আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। পরিচিত যারা কাজ করেন তেমন দু একজনের সাথে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১

লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত
আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,...
...বাকিটুকু পড়ুন