কবিতা ❝প্রেমের দেবী❞
২৪ শে মার্চ, ২০২৪ সকাল ৭:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"প্রেমের দেবী"
________এম, আর, তালুকদার
হৃদ মাঝারে প্রেমের দেবীর আগমনে
মত্ত হই প্রেম পূজায়।
প্রথমে ভালোলাগা তারপর ভালোবাসা,
দেহ বিসর্জন দিয়ে হৃদে স্থায়ী হয়েছ দেবী।
দেবীর মন্দিরে পূজারীর ভীড়,
দেবী ভক্তের সংখ্যা অগণিত,
এক ভক্তের আরাধনা নিতে নিতে
তুমি কি রুষ্ট দেবী?
সফল প্রেম পূজারী তোমার দর্শন পেয়ে
কামাক্ষার যোনি পূজায় মত্ত।
ক্ষ্যাপার শিষ্যরা অভিযোগ তুলেছে
তুমি দেখা দাওনি তাদের।
মোর মন মন্দিরে তোমার নিত্য পূজা চলে।
আমার বেখেয়ালে নাকি পূজার ভুলে,
নতুন পূজারীর খোঁজে তুমি
ত্যাগ করবে আমায়!
এই ভক্তের ন্যায় ভক্তি পাবে দেবী?
তুমি শান্ত, তুমি প্রেমের দেবী,
জানি তুমি ফিরবে মোর মন্দিরে,
অপেক্ষায় রইলাম প্রেমের দেবীর লাগি।কবিতা লেখার তারিখ ও সময়ঃ ২৪ মার্চ ২০২৪ রবিবার, রাত ৩ঃ৪৪ মিনিট
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০২৪ দুপুর ২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
চারাগাছ, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০৫

বহু বছর পর আজ তোমাকে দেখলাম।
একটা ক্যাফেতে।
জানালার পাশের টেবিলে বসে ছিলে তুমি। সামনে একটা বই, পাশে একটা Affogato। মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছিলে, আবার বইয়ের পাতায় চোখ রাখছিলে।
আমি ক্যাফেতে...
...বাকিটুকু পড়ুন
বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুনতোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার...
...বাকিটুকু পড়ুন