somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গাজায় কোমলমতি ফিলিস্তিনি শিশুরা এখনো বিপর্যস্ত। :(

৩০ শে জুন, ২০০৯ বিকাল ৩:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ইসরায়েলি আক্রমণের ছয় মাস কেটে গেলেও তার রেশ পুরোদমেই রয়ে গেছে গাজায়। এখনো আতঙ্কে ভুগছে সেখানকার শিশুরা। অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। তাছাড়া যুদ্ধের ক্ষত নিয়ে বেঁচে থাকা ফিলিস্তিনিদের সুস্থ, স্বাভাবিক জীবনে ফেরার পথেও বাধা হয়ে দাঁড়াচ্ছে ইসরায়েল।

গত ডিসেম্বরে পশ্চিম তীর ও গাজায় ইসরায়েলি হামলার ভয়াবহতার আরো পরিষ্কার চিত্রের জন্য আর বোধহয় বেশি অপেক্ষা করতে হবে না। জাতিসংঘের মানবাধিকার কমিশন সোমবার থেকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তদন্তে যু্দ্ধে ক্ষতিগ্রস্তদের সাক্ষ্য নেয়া শুরু করেছে। প্রথম দিনেই কমিশন শুনেছে, বেশ কিছু ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা। যুদ্ধে পা হারানোয় হুইল চেয়ার নেয়া এক ফিলিস্তিনি বলেছেন, কী করে ইসরায়েলি বোমা তার ঘরটাকে এক মুহূর্তে প্রায় ধুলোয় মিশিয়ে দিয়ে পরিবারের ১১ জন সদস্যকে চিরতরে কেড়ে নিয়েছে। আরেকজন জানালেন, এক মসজিদের ভেতরে কীভাবে ১৭টি মানুষ প্রাণ হারিয়েছিল।



ইসরায়েলি হামলার পরও গাজা উপত্যকায় যারা বেঁচে আছেন তারাও এখন দুর্বিষহ জীবন যাপন করছেন। ২০০৭ সালে হামাস শাসনভার নেয়ার পর থেকেই গাজায় চলছে ইসরায়েল এবং মিশরের নিষেধাজ্ঞা। রেডক্রস জানিয়েছে, ২২ দিনের হামলা শেষে ইসরায়েলি বাহিনী ৬ মাস আগে চলে এলেও এখনো গাজায় মানবিক সাহায্য নিয়ে ঢোকা যাচ্ছেনা।এমনকি ধ্বংস হয়ে যাওয়া ঘরবাড়ি, স্কুল ইত্যাদি মেরামতের সামগ্রীও ঢুকতে দিচ্ছে না ইসরায়েলি সেনাবাহিনী৷পানির পাইপ, সিমেন্ট, ব্যথানিরোধক ওষুধ, এক্সরে ফিল্ম ইত্যাদির অভাবে জনদুর্ভোগ বেড়েই চলেছে। এ অবস্থায় পশ্চিম তীর ও গাজার ওপর থেকে অবিলম্বে নিষেধাজ্ঞার প্রত্যাহার দাবি করেছে রেড ক্রস।

ওদিকে যুদ্ধে ক্ষতিগ্রস্থদের সাক্ষ্য নিতে গিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশন দেখেছে, গাজায় শিশুরা এখনো ভালো নেই, চরম দুর্দশা আর আতঙ্কের মধ্যে জীবন যাপন করছে তারা। কারো কারো জন্য যুদ্ধ সৃষ্টি করেছে মনস্তাত্বিক সমস্যা। ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়া ২২ দিনের এ হামলায় ১৪০০ ফিলিস্তিনি এবং ১৩ জন ইসরায়েলি প্রাণ হারায়। যে শিশুরা এই হত্যাযজ্ঞ কাছ থেকে দেখেছে, তারা মানসিকভাবে এখনো খুব বিপর্যস্ত। শিশু মনরোগ বিশেষজ্ঞ ড. ইয়াদ সারাজ মনে করেন, ২২ দিনের যুদ্ধে শিশুরা এত রক্তপাত আর হত্যার দৃশ্য দেখেছে যে ওই অভিজ্ঞতা তাদের নেতিবাচক অনুভূতি, জঙ্গীবাদ আর সন্ত্রাসের পথে নিয়ে যাচ্ছে। গাজার ১৫ লাখ মানুষের অর্ধেকেরও বেশির বয়স এখন ১৮র নিচে।



তথ্যসূত্র: ডয়চে ভেলে বাংলা সংবাদ।
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০০৯ বিকাল ৩:২৫
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিচিত্র এই দেশের রাজনীতি!

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:২৪


আমাদের বীর মুক্তিযোদ্ধা, ফুটবলার, স্প্রিন্টার পাকিস্তান গিয়েছেন, গিয়ে সেখানে পাকিস্তান পার্লামেন্ট পরিদর্শন করেছেন। পাকিস্তানের পার্লামেন্টে এমন কি আছে যা আমাদের স্পিকার সেখান থেকে শিখতে পারেন? স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

তূর্যের হত্যাকারি আসলে কে⁉️

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ৯:৩৬



---

তূর্য: যে শিশুটিকে রাষ্ট্র বাঁচতে দিল না

নাম: নিসর্গ হোসেন তূর্য
বয়স: ১৫ বছর
পরিচয়: বিশেষ চাহিদাসম্পন্ন, অটিস্টিক শিশু
মৃত্যু: ২৭ নভেম্বর ২০২৬, শুক্রবার, রাত সাড়ে ১০টা, আজিমপুরের বাসায়

তূর্য কোনো রাজনীতি করতো... ...বাকিটুকু পড়ুন

সুশীল আওয়ামীলীগ যে ছবি কখনো দেখে না

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪০



এক সুশীল স্পিকারের পাকিস্তান ভ্রমন নিয়ে খুব হতাশ। তার মতে মেজর জিয়া যদি বেঁচে থাকতেন তবে তিনিও পাকিস্তানের প্রেমে দেওয়ানা হয়ে যেতেন। অথচ জীবিত থাকতেই একজন যে পাকিস্তানের প্রেমে... ...বাকিটুকু পড়ুন

২৪/৭

লিখেছেন রাজীব নুর, ২৯ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪

আহা সেইসব দিন! কী সব দিন!
আমরা ক'জনই সময়ের নিয়ন্ত্রক!
সময়কে পরিয়ে দিয়েছিলাম ডাণ্ডাবেড়ি।
যেহেতু আগেই দরোজাকে বারণ করে দিযেছি,
তাই দিনভর থাকতো মুখরিত ও কলরবমুখর।
কেউই ছিলো না ঈশানী... ...বাকিটুকু পড়ুন

বারো মাসে যখন একখানা পার্বণ

লিখেছেন হুমায়রা হারুন, ২৯ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭


সন্ধ্যায় বাড়ি ফেরার পথে চোখে পড়লো রাস্তার পাশে আলোক সজ্জায় সজ্জিত ঝলমলে একটি বাড়ি ।
তারা এখনই ক্রিসমাস আগমনের আনন্দকে ঘিরে বাড়িটা সাজিয়ে... ...বাকিটুকু পড়ুন

×