প্রিয় অথবা অপ্রিয় মমতাদি,
(সবাই আপনাকে দিদি বলে, তাই আমিও বললাম আর কি)
বহু বহু দিন আগে একবার টিভির কোনো চ্যানেলে কোনো এক জনসভায় আপনাকে বক্তৃতা দিতে শুনেছিলাম৷ অবশ্য আপনি যেটা করছিলেন সেটাকে বক্তৃতা বলতে আমার আপত্তি আছে, আপনি আসলে গলার রগ ছেড়ে দিয়ে চেঁচাচ্ছিলেন৷ আমাদের এই অঞ্চলে চেঁচামেচিকেই বক্তৃতা বলা হয়, সেই হিসেবে আপনার সেই চেঁচানিকেও আমরা বক্তৃতা বলতে পারি৷ এই ধরণের চেঁচামেচি আমার বিশেষ অপছন্দ বলে সেদিন আপনাকেও আমি পছন্দ করে উঠতে পারিনি৷ বরঞ্চ আপনাকে যে আপনার দেশেরই কিছু পত্রিকা ঝগড়াটে বলে উল্লেখ করেছে, সে বিষয়ে আমি একমত৷
যাকগে, আগেই বলেছি, সেই বক্তৃতা শোনার পর বহুদিন চলে গেছে৷ জানতে পারলাম আপনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন৷ আমার ধারণা, লোকে আপনাকে পছন্দ করে যতোটা ভোট দিয়েছে, তার চেয়ে বেশি দিয়েছে ক্ষমতাসীন দলের উপর বিরক্তির কারণে৷ কিন্তু যেটাই হোক, মুখ্যমন্ত্রী হবার পর আপনার কাজ নিয়ে চারদিকে বেশ প্রশংসা বয়ে যেতে লাগলো৷ জানতে পারলাম আপনি কোলকাতাকে লন্ডন বানানোর উদ্যোগ নিয়েছেন৷ পত্রপত্রিকায় আপনার কীর্তিকাহিনী পড়ে রীতিমতো চমৎকৃত হতে লাগলাম৷ আপনি নাকি বাদশাহ হারুণ-অর-রশিদের মতো প্রজাদের প্রকৃত অবস্থা জানার জন্য যখন তখন রাস্তায় বের হয়ে পড়েন৷ যেখানে অনিয়ম দেখেন তখনি সেটা শোধরানোর চেষ্টা করেন৷ আপনি নাকি সরকারী প্রটোকল নেন না, এমনকি সরকারি গাড়িও ব্যবহার করেন না৷ হাসপাতালগুলোতে হঠাৎ হঠাৎ উদয় হয়ে আপনি যেভাবে টাইট দিতে শুরু করলেন তাতে তো মনে হলো যে একদম সিনেমা হচ্ছে৷ সত্যি বলতে কি, আমি বিশ্বাস করতে শুরু করলাম যে বক্তৃতা শুনে মানুষ চেনা যায় না৷ মমতাদি বক্তৃতায় যতই ঝগড়ুটে হোক সে আসলে ভালোই করতে চায়৷
আমি এখনও বিশ্বাস করি আপনি আসলে মানুষের ভালো করতে চান, আপনার এলাকা, আপনার দেশকে উন্নত করতে চান৷ কিন্তু গোলমাল লেগে গেলো ঐ তিস্তার পানি নিয়ে৷ আমি বিশেষ তিস্তা বিশেষজ্ঞ না, পত্রিকা পড়ে যেটুকু বুঝেছি তা হলো তিস্তার যতটুকু পানি বাংলাদেশের পাওয়া উচিৎ আপনার দেশ তার চাইতে কমই দিতে চায়, কিন্তু আপনি চান আরও কম দিতে৷
মমতাদি, এতটা বয়স হলো আপনার, এতদিন নেতৃত্ব করলেন, এতটা পথ চললেন, এখনও এটুকু বুঝলেন না যে প্রতিবেশিকে অসুখী করে নিজে সুখী হওয়া যায় না৷ শুধু প্রতিবেশি কেনো, কাউকে অসুখি করেই সুখি হওয়া যায় না৷ বলেন দেখি, পৃথিবীর উন্নত দেশগুলা সুখের জন্য কি না করেছে৷ অন্য কত দেশকে পায়ের তলায় দলিত করেছে, কত দেশের সম্পদ লুঠ করেছে৷ কিন্তু সেই দেশগুলা সত্যিই কি সুখে আছে? সন্ত্রাস বা বোমাতঙ্কে তারা কি ভোগে না? পৃথিবীর পরিবেশ ধ্বংস হওয়ার আতঙ্কে তারা কি ভোগে না? সেইসব দেশের নাগরিকেরা যখন বিমানে বা বাসে ওঠে তখন কি চিন্তায় পড়ে না যে তারা নিরাপদে যাত্রা শেষ করতে পারবে কি না? অন্যদের দলিত করে যে সব দেশ উন্নত হয়েছে, তারা কি খুব সুখে আছে মমতাদি?
ভাবেন দেখি, এপার বাংলার মানুষ যদি মোটামুটি ভালো থাকে, সুখে থাকে, তারা কি আপনাকে জ্বালাতে যাবে? যাবে না৷ বরঞ্চ মাঝে মাঝে আপনার বিশাল দেশটা বেড়াতে গিয়ে তারা কিছু আপনাকে দিয়েই আসবে৷ আর যদি আপনার পদক্ষেপের ফলে এই মানুষগুলা অস্তিত্বের সংকটে পরে যায়, তাহলে তারা যে বোমা টোমা নিয়ে আপনার উপর ঝাপিয়ে পড়বে না তার গ্যারান্টি কে দিবে? আপনার দেশ ওরা দখল করে নিতে পারবে না জানি, কিন্তু আপনার কয়েক রাতের ঘুম কিন্তু নষ্ট হবে৷
ভগবানের বানানো নদী নিয়ে আপনারা যে খেলা দেখান, কিম আশ্চর্যম!
আপনি কোলকাতাকে লন্ডন বানান তাতে আমরা তো আপত্তি করতে যাই নি৷ আমরা বরং গাটের পয়সা খরচ করে আপনার লন্ডনিয়া কোলকাতায় বেড়াতে যাবো৷ কিন্তু কোলকাতাকে লন্ডন বানাতে গিয়ে আপনি বাংলাদেশকে দলিত করবেন, এ আপনার কেমন আক্কেল?
নাকি আপনাকে প্রথমে যেমন ভেবেছিলাম, আপনি আসলে বে-আক্কেল?
( ছবিসূত্রঃ কালের কণ্ঠের অনলাইন ভার্সন )
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।