১। ভিক্ষুক ও খালাম্মা
ভিক্ষুকঃ খালা আম্মাগো, আমাকে একটা কেক দেন।
গৃহকর্তীঃ (অবাক হয়ে) কিরে, তুই চাল, ডাল, টাকা না চেয়ে কেক চাচ্ছিস যে?
ভিক্ষুকঃ খালা আম্মা মনে কিছু করবেন না, আজকে আমার ম্যারেজ ডে তো তাই।
২। দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে......
১ম বন্ধুঃ জানিস, আমার বাবাকে দেখলে সকল পুলিশ অফিসার এ মিলিটাররা মাথা নিচু করে বসে থাকে।
২য় বন্ধুঃ তাই নাকি?
১ম বন্ধুঃ হ্যা
২য় বন্ধুঃ তাহলে তোর বাবা রাষ্ট্রপতি নাকি?
১ম বন্ধুঃ না, আমার বাবা হচ্ছে একজন নাপিত।
৩। প্রইভেট কার
১ম ভাইঃ আচ্ছা ভাইয়া, বলেতো যিনি নাটক রচনা করেন তাকে কি বলে?
২য় ভাইঃ যিনি নাটক রচনা করেন তাকে বলে নাট্যকার।
১ম ভাইঃ তাহলে যিনি প্রাইভেট পড়ান তিনি কি?
২য় ভাইঃ তিনি হচ্ছেন শিক্ষক।
১ম ভাইঃ আরে না না, তিই আসলেই বোকা। জিনি প্রাইভেট পড়ান তিনি হচ্ছেন গিয়ে প্রাইভেটকার।
৪। ফকির
ফকিরঃ দরজায় টোকা মেরে ফকির বলল, ভাই একটা টাকা চাই।
ভেতর থেকে জবাব এলোঃ এই, পরে আসুন, বাসায় মানুষ নাই।
এই কথা শুনে ফকির বলল- দুই মিনিটের জন্য যদি মানুষ হইতেন তয় এই গরীবের খুব উপকার হয়।
লিখেছেন- সৈয়দা জাকিয়া ফেরদেৌস জেসমিন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


