মনে পড়ে
০৪ ঠা এপ্রিল, ২০০৭ রাত ১২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
1991 এর ভয়াবহ জলোচ্ছাসের পর। একদিন খা........দের বাড়িতে গেলাম একটি কাজে। ওই ঘরের এক মুরুব্বী বললো , কি তুমি তো আজকাল এদিকে আসোনা। কথা শেষ না হতেই মেয়েটি বলে উঠল, আমাদের এখানে আসার সময় কোথায়, উনিতো এখন ই............দের বাড়িতে যান। চ্যালেঞ্জ করলাম তার সেই কথাকে। দু'জনের মধ্যে যোগাযোগ বেড়ে গেলো। পড়ার ছলে সে জমির আল বেয়ে চলে আসতো। কি পড়া, দু'জনের দুষ্টুমী ও আর মন দেয়া-নেয়াতেই কেটে যেত সময়। এক সময় আমার রক্ষণশীল পরিবারের মুরুব্বীরা বিষয়টা আঁচ করতে পেরে তাকে নিষেধ করে দিল আসতে। ভীষণ কষ্ট পেয়েছিলাম তা শুনে। তারপরও দু'জন হয়ে উঠেছিলাম দু'জনের খুব কাছাকাছি। তার মাধ্যমিক পরীক্ষা, কলেজে ভর্তি সবকিছুতেই ছিলাম ছায়ার মত। এক সময় একটি হাইস্কুলে মাস্টারি শুরু করল সে। কর্মস্থলেই একজনের সঙ্গে তার প্রেম। এর পর বিয়ে।এখন সে আগের চাকুরী ছেড়ে চট্টগ্রামের বাশখালিতে একটি প্রাইমারী স্কুলের মাস্টার। এখনো মনে পড়ে তাকে। তার মায়াবী চেহারা।
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০০৭ রাত ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে...
...বাকিটুকু পড়ুনগানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============

একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর...
...বাকিটুকু পড়ুন
বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন

আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘
নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ...
...বাকিটুকু পড়ুন