আবার...... আবার... আবার...
২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যাক, মিডিয়া নতুন একটা উপলক্ষ পেলো কিছুদিন ব্যস্ত থাকার। সারা দেশকে এখন লাইভ দেখানো হবে। লাইভ দেখবে মানুষ কারো হাত, কারো বিচ্ছিন্ন হওয়া পা, কারো আর্তচিতকার কারো চোখের পানি। মানবাধিকার কর্মিরা চুলচেরা বিশ্লেসনে বসবে। সুশিলেরা দিবে সরকার কিনবা প্রসাসনের দোষ। কেউ কেউ বলবে ওই বিল্ডিং তো যুবলীগ নেতার, আর "লীগ" মানেই তো জঘন্য! সরকারদলীয় লোকেরা হয়ত বলবেন "ওই বিল্ডিং তো গত সরকারের সময় তৈরী" প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেত্রী শোকবার্তা দিবেন, স্বরাষ্ট্রমন্ত্রী দুখি দুখি মুখে শুনাবে আশার বানী। হবে তদন্ত কমিটি। হবে মিছিল মিটিং। দুই নেত্রী সব মিলিয়ে হয়ত হাজার পঞ্ছাশেক টাকা হাতে তুলে দিবেন ক্ষতিগ্রস্থদের। এ ওর দোষ দিবে, ও এর। এভাবে কেটে যাবে কয়েকটা দিন।
তারপর???
সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে যাবে। ভুলে যাবে ওই মানুষগুলোর কথা যারা সচল রেখেছে আমাদের দেশের অর্থনীতি। তদন্ত রিপোর্ট আলোর মুখ দেখবে না। মিডিয়া তাদের মনে করবে বছরে বছরে একদিন। হতভাগ্য মানুষগুলোর পরিবারের কি হবে কেউ রাখবেনা সে খবর।
তারপর???
আবার একটা দূর্ঘটনা ঘটবে, আবার মিডিয়া উপলক্ষ পাবে... আবার...... আবার... আবার...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন