somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিশুদের জন্য কোন শিশু সাহিত্যিক নেই; লজ্জা!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিশুসাহিত্য বাংলা সাহিত্যের অবহেলিত এক শাখার নাম। বাংলায় বড়দের জন্য লেখার অনেকে আছেন কিন্তু উপন্যাস, গল্প, কবিতা, নাটক, সাহিত্য সমালোচনা, ব্যঙ্গ ইত্যাদি সব শাখায় অত্যন্ত পারদর্শী অনেকেরই কলম শিশুসাহিত্যে এসে ভোঁতা হয়ে গেছে। কেউ কেউ শিশুসাহিত্যকে আদতে সাহিত্যের কাতারেই আনতে চাননা, যেন নয় বছরের শিশুটির জীবনের প্রথম বইটির বিষয়ই হবে প্রেম ও যৌনতা নিয়ে মানব মনের গভীর টানাপোড়েন।

বাংলা সাহিত্যে উন্নত মানের কমিক্স নেই, এক-দুটি ছাড়া কিশোর-কিশোরীদের মনে দাগ কাটার মত কোন চরিত্র নেই। শিশুদের ভাবাবে, কাতুকুতুর নয়, সত্যিকার নির্মল আনন্দ দেবে এমন বইয়ের সংখ্যাও লজ্জাকর রকম অপ্রতুল। শিশুসাহিত্য মানে এখানে আজগুবী গল্পের প্লট আর চরিত্রগুলোর মুখে হাস্যকর সব সংলাপ (পড়ুন প্রলাপ); শিশুসাহিত্য মানে এখানে স্রেফ ভাঁড়ামি। শিশুদের তো জগত ছোট, চিন্তা করবার পরিধি কম, পৃথিবী সম্পর্কে জানাশোনা কম, তাদের জন্য আর কি লিখবো, অদ্ভুত-অবাস্তব সব গল্প ফেঁদে হাসি পায় এমন কিছু লিখে দেই, এই চিন্তাই বোধহয় চলে লেখকদের মাথায়।

আমি মনে করি, শিশুদের জন্য লিখলে তা শুধু হাসিরই হতে হবে এটি একটি ভুল ধারণা। শিশুরা অকারণে হাসে, অনেক তুচ্ছ ঘটনাতেই তারা হেসে গড়াগড়ি খায়। যুদ্ধ, অভাব, দারিদ্র্য, ক্ষুধার পৃথিবীতে "হাসি" এখন খুব দুর্মূল্য একটি বস্তু। বাসে আগুনে পুড়ে মানুষ মরছে, দশতলা ভবনের তলায় চাপা পড়ছে, ঋণের দায়ে গলায় ফাঁস নিচ্ছে, তুচ্ছ কারণে মানুষই মানুষকে খুন করছে প্রতিনিয়ত। এসব সংবাদে আমরা দিন দিন হাসতে ভুলে যাচ্ছি, তাই আমরা আজ শিশুদের অকারণ হাসির মূল্য বুঝি।

আমাদের দেশের শিশুরা বই পড়েনা মানসম্পন্ন শিশুতোষ লেখার অভাবে। স্কুল আর কোচিং এর রক্তচক্ষু এড়িয়ে বই পড়ার অবকাশও তাদের হয়না। যেটুকু হয়, সেখানে তাদের হাতে আসে "অপসাহিত্ত" জাতীয় বই, যেখানে ভাঁড়ামিটাই আসল কথা, গল্পের বিষয় কি সেটা একেবারেই গৌণ। শিশু তো এমনিই হাসবে, উপলক্ষ ব্যতিরেকেই। ছাইপাঁশ, হাস্যকর সব গল্প পড়িয়ে তাদের অমূল্য হাসিকে আমরা বোধহয় বড্ড সস্তাই বানিয়ে দিচ্ছি।

বিডিনিউজ২৪ ডট কমের জন্য শিশুতোষ বইয়ের রিভিউ লেখার স্বার্থে গত ১ মাস ধরে শিশু সাহিত্য নিয়ে ব্যাপক লেখাপড়া করতে হয়েছে।
দিন শেষে প্রচণ্ড কষ্ট নিয়ে বুঝতে পারলাম; বাচ্চাদের জন্য আসলেই আমরা বাঙ্গালীরা কিছুই লিখতে পারিনি; সেই দায়িত্ব কেউ কাঁধে তুলে নেয়নি হাতে গোনা কয়েকজন ছাড়া। সবাই হতে চায় বাজারি লেখক; সবাই পেতে চায় শিশু একাডেমীর পুরুস্কার। কিন্তু শিশুদের জন্য কেউ লিখতে চায়না।

খুব খুব কষ্ট হচ্ছে বিষয়টা ভেবে; বাংলা সাহিত্য এতো সমৃদ্ধ দাবী করি আমরা অথচ ১২ বছরের নীচের বাচ্চাদের জন্য লেখার কত্ত অভাব।
বাধ্য হয়ে কিশোর সাহিত্যকে শিশু সাহিত্য বলে চালাতে হচ্ছে।
এর চাইতে লজ্জার আসলেই কিছু নেই।

১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের বিজয় খুব দরকার ...

লিখেছেন অপলক , ১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৩৪



বিগত সরকারগুলো যে পরিমান ক্ষয়ক্ষতি করে গেছে, তা পুষিয়ে নিতে ১০টা বছর যোগ্য এবং শিক্ষিত শ্রেনীর হাতে সরকার ব্যবস্থা থাকা খুব জরুরী। গোমূর্খ চাঁদাবাজ আর নারী লিপ্সুদের ভীড়ে জামায়াতে... ...বাকিটুকু পড়ুন

কেন পলিটিক্স পছন্দ করি না সেটা বলি।

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:১৩

আমি পলিটিক্স এবং পলিটিশিয়ান পছন্দ পারি না। কোন দলের প্রতিই আমার আলগা মোহ কাজ করেনা। "দলকানা" "দলদাস" ইত্যাদি গুণাবলী তাই আমার খুবই চোখে লাগে।

কেন পলিটিক্স পছন্দ করি না সেটা... ...বাকিটুকু পড়ুন

জাতীয় নির্বাচন ও গণভোট : ২০২৬ ইং ।

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৩:০২

জাতীয় নির্বাচন ও গণভোট : ২০২৬ ইং
(বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে স্হানীয় পর্যবেক্ষণ)




আমরা সবাই অনেক উদ্বেগ ও উৎকন্ঠা নিয়ে আগত নির্বাচন নিয়ে উন্মুখ হয়ে আছি,
প্রতিটি মর্হুতে বিভিন্ন... ...বাকিটুকু পড়ুন

******মায়ের শ্রেষ্ঠ স্মৃতি******

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:১৫


মায়ের স্মৃতি কোনো পুরোনো আলমারির তাকে
ভাঁজ করে রাখা শাড়ির গন্ধ নয়
কোনো বিবর্ণ ছবির ফ্রেমে আটকে থাকা
নিস্তব্ধ হাসিও নয়
সে থাকে নিঃশব্দ এক অনুভবে।

অসুস্থ রাতের জ্বরজ্বালা কপালে
যখন আগুনের ঢেউ খেলে
একটি শীতল... ...বাকিটুকু পড়ুন

জনগণ এবার কোন দলকে ভোট দিতে পারে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩৬


আজ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন। সকাল সাতটা থেকেই মানুষ ভোট দিতে লাইনে দাঁড়িয়ে আছে। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপি জোট বনাম এগারো দলীয় জোট (এনসিপি ও জামায়াত)। নির্বাচনের পরপরই... ...বাকিটুকু পড়ুন

×