ব্যচেলর হয়ে কি কোনো পাপ করেছি?
মনে হয় তো তাই।
একটা বাসা দেখতে গেলাম।
সালাম দিয়ে প্রশ্ন করলাম -বাসা ভাড়া হবে?
তার পাল্টা প্রশ্ন- বউ আছে?
- জি না।
- কোনো বাসা নাই, ব্যচেলর দি না।
৯০ টা বাড়িওয়ালাই এই কথা বলে। তাদের ভাবখানা এমন যে যাদের বউ নাই তারা বাসা ভাড়া নিয়ে থাকবে না। তাদের মেসে নয়তো হলে থাকতে হবে।
শপথ করতাছি, আরেকবার দুনিয়ায় আসলে জিন্দেগীতেও ব্যচেলর থাকতাম না।
"দুনিয়ার ব্যচেলর এক হও"
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০০৯ বিকাল ৫:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


