এই মাসের ২০ তারিখে আমি আমার জীবনের সবচেয়ে পছন্দের জায়গাটা ছেড়ে চলে এলাম। আমার সবচেয়ে ভাল লাগার জায়গাটি ছাড়তে গিয়ে এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি হয়েছিল মনে। কেবলই মনে হচ্ছিল কেমন যেন শূন্য একটা অনুভব
এর পেছনে জড়িয়ে আছে আমার প্রায় ৫ বছর ২ মাস ১০ দিনের পথচলার অনেক গল্প, অনেক হাসি-আনন্দ, বেদনা সেই সাথে আমি পেছনে ফেলে যাচ্ছি আমার অগনিত প্রিয় মুখ আর তাদের সেই চাহনি যা আমার এই দীর্ঘ সময়ে সাথে থেকেছে। অনেক প্রতিকূল পরিস্থিতি আমি পাড়ি দিয়েছি ওদের মুখের দিকে তাকিয়ে, ওদের সাহসের বাণী শুনে আর ওদের সাথেই আমি ভাগাভাগি করে নিয়েছি আমার যত হাসি আনন্দ, দুঃখ বেদনা, সাফল্য, ব্যর্থতা।
আমি এই বিশ্ববিদ্যালয় জীবনে এসে নিজের স্বল্প বিদ্যা আর ক্ষুদ্র বুদ্ধিতে যা বুঝেছি তার সারমর্ম হছে “মানুষ কখন কিভাবে কার মাধ্যমে পরিবর্তন হবে তা কখনই বলা যায় না”।
কিন্তু, আমার সামগ্রিক পরিবর্তনে, আগের যে কোনও সময়ের তুলনায় পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠার পেছনে (যদিও জানি না, আমি মানুষ হিসেবে আসলে কতখানি মানবিকতার দিক থেকে সফল হব) আমার এই বিশ্ববিদ্যালয় জীবনের ভুমিকাই একমাত্র।
আপনাদের সকলের কাছে এতটুকু দোয়া আমি চাই যেন আমার পাওয়া শিক্ষার সঠিক মূল্যায়ন আমি করতে পারি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




