somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা যারা "নন- কোটার" অন্তর্ভুক্ত

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমানে আমি একজন চাকুরী অনুসন্ধানী ব্যাক্তি হিসেবে বিভিন্ন জব সাইট ও পত্রিকার চাকুরীর বিজ্ঞাপনগুলোতে চোখ বুলাই। সেই কারণে কিছুদিন যাবত একটি ব্যাপার আমার বিশেষ পীড়ার কারণ হয়েছে বলে আজ সেটা সবার সাথে শেয়ার করতে ইচ্ছে হল। ব্যাপারটা হল, বিভিন্ন চাকুরীতে বিশেষকরে সরকারী চাকুরীতে যে "কোটা" সিস্টেম চালু আছে সেটা।
ভাবতে খুবই খারাপ লাগে যে বাংলাদেশে বিভিন্ন সরকারী চাকুরীতে সাধারণ মেধা কোটায় নিয়োগপ্রাপ্ত হয় মাত্র ৪৫%। বাকী ৫৫% এর মধ্যে ৩০% মুক্তিযোদ্ধা কোটায় আর ২৫% হয় নারী, প্রতিবন্ধী, আদিবাসী ইত্যাদি কোটায়।
আমি একটি কথা স্পষ্ট বলতে চাই, আমি মুক্তিযোদ্ধা কোটার বিপক্ষে নই। কিন্তু যেখানে মুক্তিযোদ্ধা কোটায় প্রার্থী অপর্যাপ্ততার পরও সেটা সাধারণ মেধা কোটার প্রার্থী দ্বারা পূরণ করা হয় না সেখানে আমার কিছু বলার আছে এবং মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে সুযোগ-সুবিধা সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধার নাতী-নাতনী পর্যন্ত বর্ধিত করার পক্ষেও আমি অবস্থান নিতে পারি না।কারন, তাতে আমি সন্দিহান থাকি পাছে আমার অধিকার খর্ব হয়। আমার বাবা মুক্তিযোদ্ধা নন সেটা নিশ্চয়ই আমার অপরাধ নয় এবং সে কারণে নিশ্চয়ই আমি সবসময় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হতে পারি না।
কিছুদিন আগে সোনালী ব্যাংকের একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল। আমার যতদূর মনে পড়ে নিয়োগ বিজ্ঞপ্তিটিতে সর্বমোট ১১২৫ টি শূন্য পদের উল্লেখ ছিল। কিন্তু সেটা প্রযোজ্য ছিল শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের জন্য। এমনকি সেটা অন্য কোন কোটার প্রার্থীদের জন্যও প্রযোজ্য ছিল না।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এ "সহকারী পরিচালক(প্রশাসন)" পদে নিয়োগ দিবে ১২ জন তারমধ্যে ৫ জন মুক্তিযোদ্ধা কোটায় আর বাকি ৭ জন সাধারণ কোটায় যার মধ্যে আবার বিভাগীয় প্রার্থীরাও প্রযোজ্য মানে যারা আগে থেকেই ওখানে চাকুরী করে তারা।
আজ (০১/০২/১৩) "চাকরির খবর" পত্রিকায় একটা বিজ্ঞাপন দেখলাম "বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন" এর। যেখানে সিনিয়র অফিসার এ ৯জন ও অফিসার এ ১৫ জন সহ মোট ৩৯ জন নিয়োগ দিবে। দেখে ভাল লাগল এই ভেবে যে, চাকরি পাই না পাই পরের ব্যাপার অন্তত আবেদন করা যাবে। আবেদনের নিয়ম কানুন গুলো পড়া শুরু করতেই পত্রিকাটা ছুঁড়ে ফেলতে হল। কি লেখা ছিল জানেন? "সকল পদে শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটার প্রার্থী আবেদন করতে পারবেন।"
আমি জানি না পরবর্তীতে আমাদের মত চাকরি প্রার্থীদের জন্য আরও কী অপেক্ষা করছে।
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×