somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লোকেদের তো আসলেই কর্ম নাই

০৭ ই আগস্ট, ২০২১ রাত ২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


লোকেদের কর্ম নাই।

এক লোকে দুই হাতের তালু জোড়া দিয়ে ক্ষমা চাওয়ার ভঙ্গীতে কাকুতি মিনতি করতে করতে এক কেজি চাল চাইতেছে। সে লোকে ঢাকা শহরে চলাচল করা আজমিরী বাসের হেল্পার। ঘরে তার অভাব। বাচ্চারা তার না খেয়ে আছে। তার এক কেজি চাল দরকার। জোয়ান মর্দ লোক। কর্মক্ষম লোক। ঢাকার রাজপথে আজমিরী বাস এখন চলাচল করে না। অনেকদিন ধরেই করে না।

আজমিরী বাসের এই হেল্পার লোকটার এখন কর্ম নাই। পথচলতি লোকেদের কাছে জোয়ান মর্দ কর্মক্ষম লোকটা বিলাপ করে এক কেজি চাল ভিক্ষা চাইতেছে। আহা! ঘটনাটা কেউ একজন নিজের ফোনে ভিডিও করে ফেলছে। চল্লিশ সেকেন্ডের ভিডিও। সেখানে উন্নয়নশীল বাংলাদেশের উন্নয়নের প্রমাণ ফ্লাইওভার ব্রিজ দেখা যায়। তারই পথের ধারে এক কেজি চাল চেয়ে কাকুতি মিনতি তার। এখন আজমিরী বাসের এই হেল্পার লোকেরে এক কেজি চাল কে কিনে দিবে!

লোকেদের তো কর্ম নাই।

পথচলতি লোকেরা হেঁটে হেঁটে সামনে দিয়ে চলে যায়। কেউ কেউ ঘাড় ঘুরায়ে ইতিউতি চায়। তাদের অবস্থা আজমিরী বাসের হেল্পার থেকে খুব আলাদা কিছু না। কৃষক শ্রমিক মজুরদের অধিকার নিয়ে বড় বড় রাজনীতি করে যেসব লোকেরা,তাদের বড় বড় কথাবার্তা কিংবা ফেসবুক স্ট্যাটাস এরা যেভাবে দেখে শোনে আর পাঠ করে, এই আর্তনাদও তাদের কাছে ভিন্ন কিছু না। তারা পাত্তা দেয় না তাই। পাকস্থলী কারও একলা না, তাদেরও আছে।

লোকেদের আসলেই কর্ম নাই।

লোকেরা এখন তাই অলস সময় কাটায়। রাষ্ট্র কয়, এই দেখ কত্তগুলা বোতল। নেও, এখন দেখে দেখে শুমারি কর। লোকেরা বোতল শুমারি করে। গ্ল্যামারও দেখে। অনুসন্ধিৎসু কমেন্ট কমেন্ট খেলে। রাজা মারে, উজির মারে। আর বলে, ‘সাংবাদিকগুলারও আসলে কর্ম নাই।’

লোকেদের তো কর্ম নাই-ই। যাদের কর্ম আছে, তাদের আছে বেকার হওয়ার ভয়।

আমার প্রতিবেশির বাসায় পোলাওয়ের গন্ধ ম ম করে। আজকে শুক্রবার। তার উপ্রে লকডাউন। একটু ভালোমন্দ না রানলে চলে!

ঢাকার রাস্তায় আজমিরী বাস চলে না। কোনো বাসই তো চলে না। খালি রিকশা চলে। আমার যাতায়াত খরচ বাড়ন্ত।

জোয়ান মর্দ কর্মক্ষম এক লোক আজমিরী বাসের হেল্পার ছিল। সে হাহাকারে আর্তনাদে এক কেজি চাল চায়। ঘরে তার বাচ্চারা না খাওয়া। লকডাউনে বাস চলা নিষেধ। এই লোকের তাই কর্ম নাই।

আরও কত কত শ্রেণিপেশার লোকেদের যে কর্ম নাই!
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০২১ রাত ২:১৯
১১টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×