হয়তো কোন এক সন্ধ্যেবেলা তোমায় দেখব আমি,
মায়াময়-মোহময় হয়ে তুমি তাকাবে আমার পানে,
নি:সংকোচে আমিও একমনে চেয়ে রবো ঐ দু'চোখে,
তুমি হয়তো একচিলতে মিষ্টি হাসিতে ভাসাবে আমায়,
আমি কাঠ হয়ে চেয়ে থাকবো তবু গভীর অনিশ্চয়তায়।
ভাবব, সত্যিই কি তুমি সামনে দাঁড়িয়ে দেখছ আমায়!
হয়তো এক রাত গভীরে তুমুল রোদে তুমি আসবে কাছে,
আমি অবাক হয়ে যেয়ে দেখবো তোমায় প্রবল আকাঙ্ক্ষায়,
আমার হাত ছুঁয়ে বলবে হঠাৎ, "বলো নি কেন, তুমি আমার?"
সে স্পর্শে আমার শরীরে বিদ্যুৎ খেলে যাবে- আপাদমস্তক,
আমি বাকহারা হয়ে শুধু দেখবো তোমায়- অবিশ্বাস্য চোখে!

সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১৭ রাত ২:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


